বার্তা বিভাগ
২ জুন ২০১৮, ৫:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কক্সবাজার ও কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

কক্সবাজারের চকরিয়ায় দুই সন্ত্রাসী গ্রুপের ‘বন্দুকযুদ্ধে’ মো. শাহজাহান নামে ১২ মামলার এক আসামি নিহত হয়েছেন। তিনি চকরিয়া এলাকার শীর্ষ সন্ত্রাসী বলে দাবি করেছে পুলিশ।

শনিবার ভোরে উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ার ছড়া গর্জন বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান একই ইউনিয়নের মধ্যম বানিয়ার ছড়া এলাকার মৃত ফরিদুল আলমের ছেলে।

স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, বরইতলী পাহাড়ি এলাকার আতঙ্ক ছিল শাহজাহান। ‘দা বাহিনী’ নামের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ রয়েছে তার। এক সময় মুসা কাক্কা এ বাহিনীর প্রধান থাকলেও সে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর শাহজাহান বাহিনীর প্রধান নিযুক্ত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, শনিবার গভীর রাতে বানিয়ার ছড়া এলাকায় দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় শীর্ষ সন্ত্রাসী শাহজাহানের মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, এ সময় তার মরদেহের কাছ থেকে একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিহতের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজীসহ ১২টি মামলা রয়েছে।

এদিকে কুমিল্লায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ সাদ্দাম হোসেন (৩৬) নামে এক ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছেন। এ সময় পুলিশের এএসপি ও ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার দিনগত রাত সোয়া ২টার দিকে জেলার সীমান্তবর্তী চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কড়ইবন রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের ভাটবাড়ি গ্রামের আবুল হাশেম ওরফে কাশেমের ছেলে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সাল এসব তথ্য জানিয়েছেন।

ঘটনাস্থল থেকে ২শ’ বোতল ফেনসিডিল ও ৩ রাউন্ড গুলিভর্তি একটি পাইপগান উদ্ধার করা হয়েছে। নিহত সাদ্দামের বিরুদ্ধে চৌদ্দগ্রামসহ বিভিন্ন থানায় মাদক আইনে ১২টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপায়ণ সিটি ঘুরে গেল আন্তর্জাতিক প্রতিনিধিদল

ক্যানসারে আক্রান্ত গিটারিস্ট ইমরান মারা গেছেন

গাইবান্ধায় ছুটিতে বাড়ি এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এসআইয়ের মৃত্যু

উত্তরে ডেঙ্গুর ১০০ ‘হটস্পট’, দক্ষিণে ২৯ ওয়ার্ড ঝুঁকিপূর্ণ, সেগুলো কোনগুলো

৩৬ নিখোঁজ শিশুর লাশ উদ্ধার ৮ মাসে

ঢাকায় রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে কেন মরিয়া ট্রাম্প, নেপথ্যে কী

ক্যারিবীয় সাগরে নৌযানে হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

রিয়াদে বিকট বিস্ফোরণ, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি

বিপর্যয়ের কারণ খুঁজতে নেপালের তদন্ত শুরু

১০

অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার

১১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় ছাত্রসভা’র প্রস্তুতি কমিটি প্রকাশ

১২

নাইকোর বিরুদ্ধে পেট্রোবাংলার ৭৪৬ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

১৩

অপ্রতিম হত্যা: আরেক সন্দেহভাজনকে আটক করেছে এসআরবি

১৪

সড়কের পাশে বা নির্জন স্থানে গাড়ি পার্ক করা যাবে না

১৫

পবিত্র মক্কা-মদিনা আবেগ ও বিশ্বাসের কেন্দ্র, হামলা হলে ঐক্যবদ্ধ প্রতিরোধ: ধর্মমন্ত্রী

১৬

বন্ধুত্ব যখন পরকালের পাথেয় হবে

১৭

টেস্ট চ্যাম্পিয়নশিপের সব ম্যাচে নাহিদ রানাকে চান নির্বাচকেরা

১৮

নবম পে স্কেল: শিক্ষাসহায়ক ভাতা কারা পাবেন, কত টাকা

১৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, সূচি পুনর্নির্ধারণ

২০