১৯ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে আটক ৪

জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস সহায়ক পদে যোগ দিতে এসে মৌখিক পরীক্ষার প্রবেশপত্রের ছবির সঙ্গে মিল না থাকায় আটক হয়েছেন চারজন। অভিযুক্ত ব্যক্তিরা অন্যদের মাধ্যমে মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ওই চার প্রার্থী হলেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মো. আ. আলিম, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মো. আলী হায়দার, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মো. রাসেল রানা লিটন এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার মো. মাসুদ ফকির। মৌখিক পরীক্ষার জন্য তোলা ছবির সঙ্গে চেহারা না মেলার পর জিজ্ঞাসাবাদে তাঁরা বিষয়টি স্বীকার করেন। এ বিষয়ে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।.এজাহারের তথ্য অনুযায়ী, আ. আলিমের মৌখিক পরীক্ষা হয় গত ২৪ জুন। মো. আলী হায়দার ও রাসেল রানা লিটনের পরীক্ষা হয় ২৫ জুন এবং মো. মাসুদ ফকিরের পরীক্ষা নেওয়া হয় ২৮ জুন। চারজনেরই পরীক্ষার নির্ধারিত সময় ছিল বেলা দুইটা।মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীর প্রবেশপত্রসহ ছবি তুলে রাখা হয়েছিল। এরপর ৬ জুলাই অফিস সহায়ক পদে ২০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করে একই দিনে তাঁদের নিয়োগপত্র দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগপত্রে নির্বাচিত প্রার্থীদের ১৯ জুলাই সকাল ১০টায় সচিবালয়ের ১ নম্বর ভবনের ১৮০২ নম্বর কক্ষে মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের (প্রশাসন অধিশাখা) কাছে যোগদানপত্র দিতে বলা হয়।আজ নির্ধারিত সময়ে ওই চারজন সেখানে উপস্থিত হলে মৌখিক পরীক্ষার সময় তোলা ছবির সঙ্গে তাঁদের চেহারার অমিল ধরা পড়ে।.এজাহারে বলা হয়, তাঁদের চেহারার সঙ্গে মৌখিক পরীক্ষায় উপস্থিত ওই রেজিস্ট্রেশনধারী ব্যক্তিদের চেহারা ভিন্ন হওয়ায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, অন্য ব্যক্তিরা তাঁদের হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন; তাঁরা নিজেরা ওই পরীক্ষা দেননি। পরে তাঁরা দোষ স্বীকার করে লিখিত বক্তব্যও দেন।.জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৫ মে সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহায়কের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ২ হাজার ৭৮৪ জন এবং অফিস সহায়ক পদে ২৩ হাজার ৭০৯ জন আবেদন করেন।অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা হয় ১৯ জুন বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঁচটি কেন্দ্রে। এতে ৯ হাজার ৩১৮ জন অংশ নেন। তাঁদের মধ্য থেকে ১০৭ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।

Source: https://www.prothomalo.com/bangladesh/dniqnwmlfi

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসির পরীক্ষা হবে আগামীকাল: ১১–দলীয় ঐক্য

১

দুই পা হারানো সাখাওয়াতের হাতে হুইলচেয়ার, ঘরে এক মাসের বাজার

২

গুলির শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখেন রক্তে বুক ভিজে যাচ্ছে স্বামীর, হাসপাতালে নিতে নিতে শেষ

৩

বিজ্ঞান প্রাণহীন বিষয় নয়, বিজ্ঞান থেকে মানবিকতা বিচ্ছিন্ন করা যায় না

৪

ধীরে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

৫

ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনে সরকার গঠনে অনিশ্চয়তা, কেউ পাচ্ছে না সংখ্যাগরিষ্ঠতা

৬

সাজেকে টানা সাত দিন ধরে অবরোধ, বিপাকে কৃষক ও গাড়িচালকেরা

৭

হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

৮

গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট

৯

দুর্নীতি-হয়রানির অভিযোগে ভূমি অফিসে তালা দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা জাহেদ চৌধুরীর

১০

গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

১১

অ্যান্ডারসনকে ‘অসম্মান’ করেছে ল্যাঙ্কশায়ার

১২

যে সঞ্চয়পত্র সবাই কিনতে পারেন

১৩

সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, এমপির আত্মীয়স্বজন পেয়েছেন ডিলারশিপ

১৫

এখনই কেন দূরে তাকাচ্ছেন না নাজমুল

১৬

হাতে ব্যালন ডি’অর, মাথায় ব্যবসার বুদ্ধি—যেভাবে দুই ভুবনের ‘রাজা’ কেইন

১৭

পদুচেরি উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, পূর্ব ভারতে ভারী বৃষ্টি

১৮

বাসায় ঢুকে দম্পতিকে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগ, মামলা নেয়নি পুলিশ

১৯

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

২০