২০ জুলাই ২০২৬, ৫:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য জ্যাকবকে আরও দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর ও ভাটারা থানায় করা পৃথক দুটি হত্যাচেষ্টা মামলায় ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আবদুল্লাহ আল ইসলাম ওরফে জ্যাকবকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।আজ সোমবার ঢাকার দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পৃথক আবেদনের শুনানি শেষে পুলিশের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।মিরপুর থানার মামলায় তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুৎদৌলা আবদুল্লাহ আল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা ও এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত আবেদন মঞ্জুর করেন।.মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল থেকে বাদী মো. রিফাত হোসেন মিরপুর-১০ নম্বর সেকশনে মিরপুর গার্লস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে আন্দোলনে অংশ নেন। দুপুরে আসামিদের নির্দেশে ৩০ থেকে ৪০ জন অস্ত্রধারী ব্যক্তি আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন। এতে রিফাতের ডান হাঁটুর ওপরে গুলি লাগে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেলে হামলাকারীরা তাঁকে মারধর করে হত্যার চেষ্টা করেন। পরে অন্য আন্দোলনকারীরা তাঁকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর পা থেকে গুলি অপসারণ করা হয়।একই দিন ভাটারা থানার আরেক হত্যাচেষ্টা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলামের আদালতও আবদুল্লাহ আল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই মো. কামাল প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।.এ মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই (নিরস্ত্র) মো. মাহমুদ হাসানের করা আবেদনে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই ভাটারা থানার সামনে পদচারী–সেতুর নিচে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীদের ওপর লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে ইমন নামে এক আন্দোলনকারী দুই পায়ে গুলিবিদ্ধ হন।আবেদনে আরও বলা হয়, প্রাথমিক তদন্তে আবদুল্লাহ আল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত থেকে অন্য আসামিদের সঙ্গে আন্দোলন দমনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা এবং অপরাধ সংঘটনে প্ররোচনা দেওয়ার তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।.২০২৪ সালের ১ অক্টোবর রাজধানীর গুলশান এলাকা থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে গ্রেপ্তার করে। এর পর থেকে তিনি কারাগারে রয়েছেন। আজকের আদেশের মাধ্যমে তাঁর বিরুদ্ধে চলমান মামলার তালিকায় আরও দুটি হত্যাচেষ্টা মামলা যুক্ত হলো।

Source: https://www.prothomalo.com/bangladesh/5y0ag4k8ne

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে

১

ইসির পরীক্ষা হবে আগামীকাল: ১১–দলীয় ঐক্য

২

দুই পা হারানো সাখাওয়াতের হাতে হুইলচেয়ার, ঘরে এক মাসের বাজার

৩

গুলির শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখেন রক্তে বুক ভিজে যাচ্ছে স্বামীর, হাসপাতালে নিতে নিতে শেষ

৪

বিজ্ঞান প্রাণহীন বিষয় নয়, বিজ্ঞান থেকে মানবিকতা বিচ্ছিন্ন করা যায় না

৫

ধীরে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

৬

ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনে সরকার গঠনে অনিশ্চয়তা, কেউ পাচ্ছে না সংখ্যাগরিষ্ঠতা

৭

সাজেকে টানা সাত দিন ধরে অবরোধ, বিপাকে কৃষক ও গাড়িচালকেরা

৮

হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

৯

গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট

১০

দুর্নীতি-হয়রানির অভিযোগে ভূমি অফিসে তালা দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা জাহেদ চৌধুরীর

১১

গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

১২

অ্যান্ডারসনকে ‘অসম্মান’ করেছে ল্যাঙ্কশায়ার

১৩

যে সঞ্চয়পত্র সবাই কিনতে পারেন

১৪

সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, এমপির আত্মীয়স্বজন পেয়েছেন ডিলারশিপ

১৬

এখনই কেন দূরে তাকাচ্ছেন না নাজমুল

১৭

হাতে ব্যালন ডি’অর, মাথায় ব্যবসার বুদ্ধি—যেভাবে দুই ভুবনের ‘রাজা’ কেইন

১৮

পদুচেরি উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, পূর্ব ভারতে ভারী বৃষ্টি

১৯

বাসায় ঢুকে দম্পতিকে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগ, মামলা নেয়নি পুলিশ

২০