২১ জুলাই ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গ্রেপ্তার ৪ আসামিকে রিমান্ডে নেওয়ার আবেদন, শুনানি বৃহস্পতিবার

নিজেদের পরিবর্তে অন্য ব্যক্তিদের (প্রক্সি পরীক্ষার্থী) দিয়ে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে চাকরি পাওয়ার অভিযোগে গ্রেপ্তার চার আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। আজ মঙ্গলবার শাহবাগ থানার তদন্ত কর্মকর্তা আব্দুল গাফফার হিমেলের আবেদনের পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছেন। আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ মামলায় গ্রেপ্তার চারজন হলেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মো. আ. আলিম, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মো. আলী হায়দার, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মো. রাসেল রানা লিটন এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার মো. মাসুদ ফকির।.মামলার নথি অনুযায়ী, গত রোববার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সচিবালয় থেকে ওই চারজনকে আটক করে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা এইচ এম আরিফুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় প্রতারণার মামলা করেন।মামলার এজাহারে বলা হয়, আ. আলিমের মৌখিক পরীক্ষা হয় গত ২৪ জুন। মো. আলী হায়দার ও রাসেল রানা লিটনের পরীক্ষা হয় ২৫ জুন এবং মো. মাসুদ ফকিরের পরীক্ষা নেওয়া হয় ২৮ জুন। চারজনেরই পরীক্ষার নির্ধারিত সময় ছিল বেলা দুইটা।মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীর প্রবেশপত্রসহ ছবি তুলে রাখা হয়েছিল। এরপর ৬ জুলাই অফিস সহায়ক পদে ২০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করে একই দিনে তাঁদের নিয়োগপত্র দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগপত্রে নির্বাচিত প্রার্থীদের ১৯ জুলাই সকাল ১০টায় সচিবালয়ের ১ নম্বর ভবনের ১৮০২ নম্বর কক্ষে মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের (প্রশাসন অধিশাখা) কাছে যোগদানপত্র দিতে বলা হয়।.নির্ধারিত সময়ে ওই চারজন সেখানে উপস্থিত হলে মৌখিক পরীক্ষার সময় তোলা ছবির সঙ্গে তাঁদের চেহারার অমিল ধরা পড়ে।এজাহারে বলা হয়, তাঁদের চেহারার সঙ্গে মৌখিক পরীক্ষায় উপস্থিত ওই রেজিস্ট্রেশনধারী ব্যক্তিদের চেহারা ভিন্ন হওয়ায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, অন্য ব্যক্তিরা তাঁদের হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাঁরা নিজেরা ওই পরীক্ষা দেননি। পরে তাঁরা দোষ স্বীকার করে লিখিত বক্তব্যও দেন।জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৫ মে সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহায়কের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ২ হাজার ৭৮৪ জন এবং অফিস সহায়ক পদে ২৩ হাজার ৭০৯ জন আবেদন করেন।অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা হয় ১৯ জুন বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঁচটি কেন্দ্রে। এতে ৯ হাজার ৩১৮ জন অংশ নেন। তাঁদের মধ্য থেকে ১০৭ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।

Source: https://www.prothomalo.com/bangladesh/crime/tm3n23ovdu

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

১

ভোট লুটের অভিযোগ, কেঁদে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুন কবীরের

২

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

৩

ইস্টার্ন রিফাইনারির জন্য কেনা হবে ১৪ লাখ টন ক্রুড অয়েল

৪

এয়ারবাসের কাছ থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান

৫

নিত্যপণ্যের যোগসাজশমূলক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের পরামর্শ সংসদীয় কমিটির

৬

আংটি পরানোর প্রথা কবে শুরু হলো

৭

অণুর ডান–বাম রহস্য সমাধান করে রসায়নে নোবেল

৮

আসামি মুঠোফোন ব্যবহার করতেন না, পাঁচ বছর পর যেভাবে পুলিশের জালে ধরা পড়লেন

৯

২০৩৪ সালে আমরা কেমন অর্থনীতি চাই

১০

‘আই হ্যাভ আ প্ল্যান’ গান নিয়ে তাসরিফ খানের জিডি করার ঘোষণা

১১

এক সেঞ্চুরিতে ১৮ ধাপ এগোলেন আইয়ার, বোলিংয়ে শীর্ষস্থান খোয়ালেন আবরার

১২

এবার শীত কি কম হবে

১৩

রিপলি’স বিলিভ ইট অর নট!

১৪

জামায়াতের আমির শফিকুর রহমান তুরস্ক গেছেন

১৫

পা হারিয়েও থামেননি, রাবির সাবেক শিক্ষার্থী সুজন এখন স্টেশনমাস্টার

১৬

জন্মের তিন দিনের মাথায় মা, এবার ডেঙ্গুতে বাবাকে হারাল ৯ বছরের আরফা

১৭

ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে, বললেন ট্রাম্প

১৮

লন্ডনে আত্মপ্রকাশ করল সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন সৃজন

১৯

‘এই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে’, ৩ লুকে জেন-জি সুন্দরীর সমুদ্রবিলাস

২০