২২ জুলাই ২০২৬, ৫:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নামাজ কেন জামাতে আদায় করতে হয়

ইবাদতকে সামাজিকভাবে আদায়ের ওপরও জোর দেওয়া হয়েছে ইসলামে। নামাজ ইসলামের প্রধান খুঁটি। জামাতের সঙ্গে নামাজ পড়লে এর আধ্যাত্মিক, সামাজিক ও নৈতিক প্রভাব বহুগুণ বেড়ে যায়।.মহান আল্লাহ কোরআনে বারবার নামাজের গুরুত্ব ও জামাতের সঙ্গে তা আদায়ের নির্দেশ দিয়েছেন। আল্লাহ–তায়ালা বলেন, ‘তোমরা নামাজের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের এবং আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াও।’ (সুরা বাকারা, আয়াত: ২৩৮)অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ‘তোমরা নামাজ কায়েম করো, জাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো।’ (সুরা বাকারা, আয়াত: ৪৩)এই আয়াতের শেষাংশে ‘রুকুকারীদের সঙ্গে রুকু করো’ নির্দেশটি জামাতের সঙ্গে নামাজ আদায়ের আবশ্যিকতা বা গুরুত্বের সুস্পষ্ট দলিল।.যুদ্ধের মতো কঠিন পরিস্থিতিতেও আল্লাহ জামাতের সঙ্গে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন, যা প্রমাণ করে যে সাধারণ সময়ে জামাত কতটুকু গুরুত্বপূর্ণ।পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ‘যখন আপনি তাদের মধ্যে থাকেন এবং তাদের নিয়ে নামাজ কায়েম করেন, তখন যেন তাদের একটি দল আপনার সঙ্গে অস্ত্রসহ দাঁড়ায়। তারা যখন সিজদা সম্পন্ন করবে, তখন যেন তারা সরে গিয়ে আপনাদের পেছনে চলে যায় এবং অন্য দল যারা এখনো নামাজ পড়েনি, তারা যেন আপনার সঙ্গে নামাজ পড়ে।’ (সুরা নিসা, আয়াত: ১০২).তোমরা নামাজের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের এবং আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াও।সুরা বাকারা, আয়াত: ২৩৮.জামাতে নামাজ যে ভুল অনেকে করে থাকেন.রাসুল (সা.) জামাতে অংশগ্রহণ না করার ব্যাপারে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। বলেছেন, ‘যে সত্তার হাতে আমার প্রাণ, তাঁর শপথ! আমার ইচ্ছা হয় যে, আমি কাঠ জমা করার নির্দেশ দিই, তারপর নামাজের আজান দেওয়ার নির্দেশ দিই, এরপর কোনো ব্যক্তিকে বলি সে যেন মানুষকে নামাজ পড়ায় এবং আমি নিজে গিয়ে সেই সব লোকদের (যারা জামাতে আসে না) ঘরবাড়ি পুড়িয়ে দিই।’ (সহিহ বুখারি, হাদিস: ২৪২০)এমনকি অন্ধ সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম (রা.)-কেও রাসুল (সা.) মসজিদে এসে নামাজ পড়ার নির্দেশ দিয়েছিলেন, কারণ তিনি আজানের ধ্বনি শুনতে পেতেন।.জামাতে নামাজ আদায়ের মাধ্যমে গুনাহ মাফের কয়েকটি চমৎকার উপায় ও হাদিসের ভাষ্য নিচে দেওয়া হলো—১. উত্তম অজু: রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি সুন্দরভাবে অজু করে, তার শরীরের গুনাহগুলো এমনকি নখের নিচ থেকেও ঝরে যায়।’ (সহিহ মুসলিম, হাদিস: ৫৭৮)২. প্রতি কদমে সওয়াব: রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি নামাজের জন্য মসজিদে হেঁটে যায়, তার একটি কদম গুনাহ মোচন করে এবং অন্য কদমটি নেকি বৃদ্ধি করে।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৩২).জামাতে নফল নামাজ: কখন পড়া যাবে, কখন নয়.অকারণে জামাত ত্যাগ করা মোনাফেকের লক্ষণ। আমাদের উচিত ভয় ও ভক্তির সঙ্গে মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করা এবং পরিবারকে প্রশিক্ষণ দেওয়া।.৩. নামাজের অপেক্ষা: মসজিদে বসে নামাজের অপেক্ষায় থাকা অবস্থায় মানুষ নামাজের সওয়াব পায় এবং ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। রাসুল (সা.) বলেছেন, ‘যতক্ষণ তোমরা মসজিদে নামাজের অপেক্ষায় থাকো, ততক্ষণ তোমরা নামাজের সওয়াবই পেতে থাকো।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৫১)৪. গুনাহ থেকে পবিত্রতা: রাসুল (সা.) বলেছেন, ‘তোমাদের কারও দরজার সামনে যদি একটি নহর থাকে এবং সে প্রতিদিন পাঁচবার সেখানে গোসল করে, তবে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবারা বললেন, না। তিনি বললেন, পাঁচ ওয়াক্ত নামাজও ঠিক তেমনি—এর মাধ্যমে আল্লাহ গুনাহ মুছে ফেলেন।’ (সহিহ বুখারি, হাদিস: ৫২৮)৫. প্রথম কাতারের ফজিলত: রাসুল (সা.) প্রথম কাতারের মুসল্লিদের জন্য তিনবার এবং দ্বিতীয় কাতারের জন্য একবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৮২২)অকারণে জামাত ত্যাগ করা মোনাফেকের লক্ষণ। আমাদের উচিত ভয় ও ভক্তির সঙ্গে মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করা এবং নিজের পরিবারের সদস্যদেরও নামাজের প্রশিক্ষণ দেওয়া।.আপনার নামাজ কতটা মননশীল হয়ে উঠছে

Source: https://www.prothomalo.com/religion/islam/ymje6pxkow

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

জেলা জজ বা সমপর্যায়ের ৪০ জনসহ ৯৯ বিচারককে বদলি-পদায়ন

সমালোচনার মুখে ‘অচেনা’ তিন প্রবাসীকে উপদেষ্টা করার সিদ্ধান্ত স্থগিত

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

এল ম্যাগাজিনের কভার গার্ল থেকে গ্ল্যামার নিয়ে নতুন বিতর্কে দিশা পাটানি

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর শঙ্কা, এডিস নিয়ন্ত্রণে করণীয় কী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল খেলায় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রার্থিতা জানান দিতে কয়েক শ মোটরসাইকেল নিয়ে শোডাউন, তিন হাজার মানুষের ভূরিভোজ

ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ওয়াও মার্কেট।

ইরানের স্কুলে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধাপরাধের শামিল, বলছে জাতিসংঘ

১০

পারিবারিক কলহের জেরে ছেলেকে হত্যার অভিযোগ, মা আটক

১১

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

১২

অদৃশ্য জীবাণু, দৃশ্যমান অবদান: মাইক্রোবায়োলজিস্টদের গল্প

১৩

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হবেন জ্যেষ্ঠতার ভিত্তিতে

১৪

বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ও শ্রমভিসা বন্ধ করল লাওস

১৫

আদালতে চুক্তিপত্র দেখিয়ে জামিন, পরে বেরিয়ে এল জালিয়াতির তথ্য

১৬

নেপাল–তিব্বতের প্রাণঘাতী বন্যার পেছনে জলবায়ু সংকট, ধারণা গবেষকদের

১৭

যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা—আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু

১৮

ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার ঘটনায় এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি

১৯

যৌন হয়রানি প্রতিরোধে সমন্বিত আইন প্রয়োজন

২০