২৩ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ইউরোভিশনের পথে বাংলাদেশ

দীর্ঘ ৭০ বছরের ইতিহাসে এই প্রথম বিশ্বখ্যাত ‘ইউরোভিশন সং কনটেস্ট’ বা ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা তাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে এশিয়ায়। আর এই ঐতিহাসিক আন্তর্জাতিক মঞ্চে প্রতিযোগী দেশ হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ। বিশ্বমঞ্চে দেশের লাল-সবুজ পতাকা তুলে ধরবেন কোন শিল্পী? সেই যোগ্য প্রতিনিধিকে খুঁজে বের করতে বাংলাদেশের এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম ‘বঙ্গ’ আয়োজন করেছে বিশেষ প্রতিযোগিতা ‘ভয়েস অব বাংলাদেশ-সং ফর ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’।.আজ বুধবার বিকেলে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন আয়োজকেরা। জানান, এই প্রতিযোগিতার চূড়ান্ত চমক অর্থাৎ ‘ন্যাশনাল ফাইনাল’ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর। সেই অনুষ্ঠানে বিজয়ী শিল্পী প্রথম ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া গ্র্যান্ড ফাইনাল’–এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।সাত দশক ধরে মৌলিক গান ও সুরের টানে বিশ্বকে এক সুতায় বেঁধে রেখেছে ইউরোভিশন। এবার সেই মঞ্চে লড়াইয়ের সুযোগ পাচ্ছেন এশিয়ার শিল্পীরাও। এর মাধ্যমে কোটি কোটি আন্তর্জাতিক দর্শকের সামনে বাংলাদেশের সংগীত, সংস্কৃতি ও সৃজনশীলতাকে তুলে ধরার এক অভূতপূর্ব সুযোগ তৈরি হয়েছে।.‘বঙ্গ’ প্ল্যাটফর্মে স্ট্রিমিং হওয়া এই প্রতিযোগিতার অফিশিয়াল টেলিভিশন পার্টনার এনটিভি। যেকোনো সংগীতধারার একক শিল্পী, ডুয়েট (দ্বৈত) কিংবা ব্যান্ড এই আয়োজনে অংশ নিতে পারবেন। প্রতিযোগিতাটি উপস্থাপনা করবেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।বিজয়ী নির্বাচনে দর্শকদের ভোটের পাশাপাশি বিচারক প্যানেলে থাকবেন দেশের জনপ্রিয় ও গুণী সংগীত ব্যক্তিত্ব ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, হামিন আহমেদ এবং শওকত আলী ইমন।.বঙ্গের হেড অব কনটেন্ট মোহাম্মদ আলী হায়দার বলেন, ‘৭০ বছর ধরে ইউরোভিশন সংগীতের মাধ্যমে বিশ্বজুড়ে বিভিন্ন সংস্কৃতিকে এক সুতায় বেঁধেছে। এশিয়ায় এর পদার্পণ আমাদের দেশের নতুন প্রজন্মের প্রতিভা ও সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার এক অসামান্য সুযোগ এনে দিয়েছে।’মোহাম্মদ আলী হায়দার আরও বলেন, ‘বাংলাদেশের প্রথম ইউরোভিশন প্রতিনিধিকে খুঁজে বের করার প্ল্যাটফর্ম তৈরি করতে পেরে বঙ্গ অত্যন্ত গর্বিত। আমরা দেশের সব প্রান্তের উদীয়মান ও অভিজ্ঞ শিল্পীদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি, যাতে তাঁরা বাংলা গানের ইতিহাসে এক নতুন আন্তর্জাতিক অধ্যায় রচনায় অংশ নিতে পারেন।’.১৯৫৬ সাল থেকে আয়োজন করে আসছে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ)। এবার প্রথমবারের মতো বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এর আঞ্চলিক সংস্করণ ইউরোভিশন সং কনটেস্ট এশিয়াতে অংশ নিতে যাচ্ছে। এশিয়ার এই আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া ও লাওস।

Source: https://www.prothomalo.com/entertainment/ott/sxx3menpff

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট

১

দুর্নীতি-হয়রানির অভিযোগে ভূমি অফিসে তালা দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা জাহেদ চৌধুরীর

২

গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

৩

অ্যান্ডারসনকে ‘অসম্মান’ করেছে ল্যাঙ্কশায়ার

৪

যে সঞ্চয়পত্র সবাই কিনতে পারেন

৫

সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, এমপির আত্মীয়স্বজন পেয়েছেন ডিলারশিপ

৭

এখনই কেন দূরে তাকাচ্ছেন না নাজমুল

৮

হাতে ব্যালন ডি’অর, মাথায় ব্যবসার বুদ্ধি—যেভাবে দুই ভুবনের ‘রাজা’ কেইন

৯

পদুচেরি উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, পূর্ব ভারতে ভারী বৃষ্টি

১০

বাসায় ঢুকে দম্পতিকে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগ, মামলা নেয়নি পুলিশ

১১

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

১২

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

১৩

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

১৪

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

১৫

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

১৬

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

১৭

বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি নিয়ে গেলেন শেকৃবির শিক্ষার্থীরা

১৮

বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি নিয়ে গেলেন শেকৃবির শিক্ষার্থীরা

১৯

জীবনানন্দের স্মরণে ভার্চ্যুয়াল পাঠচক্র

২০