২৫ জুলাই ২০২৬, ৯:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির মামলা: তানিম ও রাকিবুল রিমান্ড শেষে কারাগারে

ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হলো ঢাকার মতিঝিল এলাকার ‘সন্ত্রাসী’ তানিম রেজা বাপ্পি ও তার সহযোগী রাকিবুল ইসলাম ভূঁইয়াকে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ এই আদেশ দেন। সাত দিনের রিমান্ড শেষে এদিন দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুর রহমান। আদালত সেই আবেদন মঞ্জুর করেন বলে প্রথম আলোকে জানান আদালতে পুলিশের প্রসিকিউশন শাখার কর্মকর্তা এসআই রোকুনুজ্জামান।.১৭ জুলাই সকালে হোটেল পূর্বাণী–সংলগ্ন এলাকা থেকে তানিম এবং দুপুরে উত্তর কমলাপুর থেকে রাকিবুলকে গ্রেপ্তার করা হয়। ব্যবসায়ী ইসমাইল হোসেনের করা মামলায় পরদিন তাদের আদালতের মাধ্যমে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।ইসমাইল হোসেন পেশায় ব্যবসায়ী। তিনি মতিঝিল থানাধীন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের পাশে কোরবানির অস্থায়ী গরুর হাটের ইজারাদার ছিলেন।.মামলায় ইসমাইল হোসেন অভিযোগ করেন, গত ১৫ মে রাত সাড়ে ১১টার দিকে এজিবি কলোনিতে অবস্থানের সময় তাঁর ব্যবহৃত মুঠোফোনের হোয়াটসঅ্যাপে কল আসে। কল রিসিভ করার পর আসামি তানিম গরুর হাটে অংশীদার হিসেবে তাঁর মনোনীত লোককে রাখার জন্য চাপ সৃষ্টি করেন। এ সময় তানিম ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। মনোনীত লোককে না নিলে এবং চাঁদার টাকা না দিলে তাঁকে গুলি করে মেরে ফেলারও হুমকি দেন।.আওয়ামী লীগ ঘনিষ্ঠ থেকে ‘যুবদল নেতা’ পরিচয় দিয়ে দাপট, চাঁদা না দিলেই গুলি.চার দিন পর ১৯ মে ভোরে ইসমাইলের কার্যালয়ে গুলিবর্ষণ করা হয়। এ ঘটনায় ২০ মে ইসমাইল হোসেন বাদী হয়ে মতিঝিল থানায় চাঁদাবাজির মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে তানিম ও রাকিবুলকে গ্রেপ্তার করে।পুলিশ জানায়, আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, দুটি বিদেশি পিস্তল, রিভলভারের পাঁচটি গুলি, দুটি পিস্তলের গুলি, দুটি ম্যাগাজিন, একটি ইলেকট্রিক গান ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মতিঝিল থানায় অস্ত্র আইনে মামলা করে।

Source: https://www.prothomalo.com/bangladesh/crime/rd0h6xrxfb

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোগের সংক্রমণে মৃত্যু হলে দায় কার?

১

টি–টুয়েন্টিতে ২০০ উইকেটের চূড়ায় রশিদই প্রথম

২

মেঘনায় গুলিবিদ্ধ জেলের মৃত্যু : ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি, থানায় পুলিশের জিডি

৩

শিশুর মানসিক বিকাশ: অভিভাবকদের করণীয় ও পরামর্শ

৪

মনিপুর উচ্চবিদ্যালয়ে বাংলা ও ইংলিশ ভার্সনে নার্সারি–নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি

৫

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন

৬

বাংলাদেশের আকাশে এক টুকরা কাঞ্চনজঙ্ঘা

৭

টুথপেস্ট আবিষ্কারের আগে মানুষ যেসব বিচিত্র জিনিস দিয়ে দাঁত পরিষ্কার করত

৮

ক্ষমতা হারানোর ভয়েই কি আরব দলগুলোর ওপর আক্রমণ বাড়িয়েছেন নেতানিয়াহু

৯

ঢাকার দুই সিটি করপোরেশনে বড় নিয়োগ হচ্ছে

১০

গায়ে পা লাগলে ‘সালাম’ করা: প্রথা নাকি বিধান

১১

রাজধানীর গুলশান থানা এলাকায় জমজমাট জুয়ার আসর ?

১২

জাপানে চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

১৩

হানিফসহ চার আসামির অপরাধ কী, মৃত্যুদণ্ড ছাড়াও তাঁরা কী কী সাজা পেলেন

১৪

নারীর ক্ষমতায়নে ধর্মের অপব্যাখ্যা ও পুরুষতন্ত্র এখনো বড় চ্যালেঞ্জ: জহির উদ্দিন স্বপন

১৫

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু ঘিরে রহস্য

১৬

নিহত ছাত্রদল নেতার বাড়িতে গিয়ে বিচারের আশ্বাস দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

১৭

হোগলাবুনিয়া থেকে তাসভির…

১৮

রং, নকশা, বুননে প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম

১৯

নেতানিয়াহুর জোট ছেড়ে বিরোধী জোটে যেতে আগ্রহী ইউটিজে

২০