২৭ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

উত্তরায় সাত মাসের শিশুকন্যাকে আছড়ে হত্যা, তিন দিনের রিমান্ডে বাবা

রাজধানীর উত্তরায় সাত মাসের শিশুকন্যাকে আছড়ে হত্যা করার অভিযোগে গ্রেপ্তার বাবা কবির ইসলামকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত মামলার তদন্ত কর্মকর্তা মেহেদী হাসান ফয়সালের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মো. হেলাল উদ্দিন।.মামলার নথি অনুযায়ী, ১৫ জুলাই সন্ধ্যায় উত্তরা সিরাজ মার্কেট–সংলগ্ন বালুর মাঠ এলাকায় পারিবারিক বিরোধের এক পর্যায়ে কবির ইসলাম তাঁর সাত মাসের মেয়ে রাফা মনিকে রাস্তায় আছাড় দেন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরদিন তাঁকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানো হয়।গুরুতর আহত অবস্থায় রাফা মনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জুলাই দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় ১৭ জুলাই শিশুটির নানি শারমীন আক্তার তুরাগ থানায় কবির ইসলামকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।.মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার উপপরিদর্শক মেহেদী হাসান ফয়সাল ২৩ জুলাই আসামির তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে আবেদন জানায়। আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।মামলার এজাহারে বলা হয়, প্রায় দুই বছর আগে পেশায় রিকশাচালক কবির ইসলামের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয়। তাঁদের একমাত্র সন্তান রাফা মনি। অভিযোগে বলা হয়, কবির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মাদক সেবনের পর প্রায়ই স্ত্রীকে মারধর ও গালাগাল করতেন।.ঘটনার দিন লিমা আক্তার অসুস্থ বাবাকে দেখতে সন্তানকে নিয়ে বাবার বাসায় যান। সন্ধ্যায় সেখানে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে কবির ইসলাম ক্ষিপ্ত হয়ে শিশুটিকে নানির কোল থেকে ছিনিয়ে নিয়ে রাস্তায় আছড়ে মারেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও পরদিন চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

Source: https://www.prothomalo.com/bangladesh/crime/a6ai9z1xbp

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেদারের কোট আর ফার স্কার্ফ: দেশি বিউটি কুইনের উষ্ণতা ছড়ানো ‘ফল ফ্যাশন’

১

রোগের সংক্রমণে মৃত্যু হলে দায় কার?

২

টি–টুয়েন্টিতে ২০০ উইকেটের চূড়ায় রশিদই প্রথম

৩

মেঘনায় গুলিবিদ্ধ জেলের মৃত্যু : ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি, থানায় পুলিশের জিডি

৪

শিশুর মানসিক বিকাশ: অভিভাবকদের করণীয় ও পরামর্শ

৫

মনিপুর উচ্চবিদ্যালয়ে বাংলা ও ইংলিশ ভার্সনে নার্সারি–নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি

৬

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন

৭

বাংলাদেশের আকাশে এক টুকরা কাঞ্চনজঙ্ঘা

৮

টুথপেস্ট আবিষ্কারের আগে মানুষ যেসব বিচিত্র জিনিস দিয়ে দাঁত পরিষ্কার করত

৯

ক্ষমতা হারানোর ভয়েই কি আরব দলগুলোর ওপর আক্রমণ বাড়িয়েছেন নেতানিয়াহু

১০

ঢাকার দুই সিটি করপোরেশনে বড় নিয়োগ হচ্ছে

১১

গায়ে পা লাগলে ‘সালাম’ করা: প্রথা নাকি বিধান

১২

রাজধানীর গুলশান থানা এলাকায় জমজমাট জুয়ার আসর ?

১৩

জাপানে চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

১৪

হানিফসহ চার আসামির অপরাধ কী, মৃত্যুদণ্ড ছাড়াও তাঁরা কী কী সাজা পেলেন

১৫

নারীর ক্ষমতায়নে ধর্মের অপব্যাখ্যা ও পুরুষতন্ত্র এখনো বড় চ্যালেঞ্জ: জহির উদ্দিন স্বপন

১৬

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু ঘিরে রহস্য

১৭

নিহত ছাত্রদল নেতার বাড়িতে গিয়ে বিচারের আশ্বাস দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

১৮

হোগলাবুনিয়া থেকে তাসভির…

১৯

রং, নকশা, বুননে প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম

২০