২৭ জুলাই ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের পর নতুন চমক, এবার টিভি সিরিজে অভিনয় করবেন রোনালদো

বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন। মাঠে গোল করার পাশাপাশি এবার তিনি যুক্ত হচ্ছেন টেলিভিশন সিরিজ নির্মাণে। শুধু প্রযোজকই নন, নতুন একটি ব্রিটিশ সিরিজে অভিনয়ও করবেন পর্তুগিজ এই ফুটবল কিংবদন্তি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ডে ওয়ানস’ নামে নির্মিতব্য সিরিজটির নির্বাহী প্রযোজক রোনালদো। এতে একটি বিশেষ ভূমিকায় তাঁকে পর্দায়ও দেখা যাবে।.ফুটবল এজেন্টের গল্প‘ডে ওয়ানস’-এর গল্প আবর্তিত হয়েছে কাল্পনিক ফুটবল এজেন্ট স্ট্যানলি ডালটনকে ঘিরে। চরিত্রটিতে অভিনয় করছেন হলিউড অভিনেতা ড্যামিয়ান লুইস, যিনি ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়ানস’ সিরিজের জন্য পরিচিত।সিরিজটির শুটিং ইতিমধ্যে শুরু হয়েছে। সম্প্রতি লন্ডনের উত্তর-পশ্চিমে বার্নেট এফসির মাঠে শুটিং করতে দেখা গেছে ড্যামিয়ান লুইসকে।থাকছেন থিয়েরি অঁরিওপ্রতিবেদন অনুযায়ী, রোনালদোর পাশাপাশি সিরিজটিতে উপস্থিত থাকবেন ফরাসি কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি। তাঁর বাস্তব জীবনের এজেন্ট ড্যারেন ডেইনের একটি ধারণা থেকেই সিরিজটির গল্পের সূচনা।প্রযোজনা–সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এই সিরিজ নিয়ে বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মের মধ্যে প্রতিযোগিতা শুরু হতে পারে। কারণ, এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের তারকাখ্যাতি এবং নির্মাণ মান—দুই দিক থেকেই এটি একটি উচ্চাভিলাষী প্রকল্প।.‘টেড ল্যাসো’ নয়, ভিন্ন ধরনের গল্পসূত্রটির ভাষ্য, সাম্প্রতিক বিশ্বকাপের পর বিশেষ করে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ ফুটবলকে ঘিরে আগ্রহ আরও বেড়েছে। সেই প্রেক্ষাপটে ‘ডে ওয়ানস’ নির্মিত হচ্ছে।তবে এটি জনপ্রিয় কমেডি সিরিজ ‘টেড ল্যাসো’–এর মতো নয়; বরং এটি মূলত একটি নাটকীয় গল্প, যেখানে হাস্যরসের কিছু উপাদান থাকলেও কেন্দ্রবিন্দুতে থাকবে ফুটবল ব্যবসা, সম্পর্ক এবং ক্ষমতার রাজনীতি।.রোনালদোর নতুন স্টুডিও‘ডে ওয়ানস’ নির্মাণ করছে ইউআর মার্ভ স্টুডিওস। চলতি বছরই এই প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন রোনালদো ও ব্রিটিশ পরিচালক ম্যাথিউ ভন। ‘কিংসম্যান’ ও ‘কিক–অ্যাস’–এর পরিচালক ভনের লক্ষ্য, প্রচলিত চলচ্চিত্র নির্মাণের ধারা বদলে নতুন ধরনের কনটেন্ট তৈরি করা।স্টুডিও ঘোষণার সময় ম্যাথিউ ভন বলেছিলেন, ‘ক্রিস্টিয়ানো মাঠে এমন সব গল্প সৃষ্টি করেছেন, যা আমি চাইলেও লিখতে পারতাম না। এবার তাঁর সঙ্গে অনুপ্রেরণাদায়ক গল্প তৈরি করার অপেক্ষায় আছি।’অন্যদিকে রোনালদো বলেছিলেন, ‘এটি আমার জীবনের নতুন ও রোমাঞ্চকর একটি অধ্যায়। ফুটবলের বাইরেও নতুন উদ্যোগ নিয়ে আমি আশাবাদী।’.অবসরের পর অভিনেতা হবেন রোনালদো!.ফুটবল থেকে বিনোদনের জগতে৪১ বছর বয়সী রোনালদো বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরের অধিনায়ক। দীর্ঘ ক্যারিয়ারে তিনি দুই দফায় ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন। মাঠে অসংখ্য সাফল্যের পর এবার বিনোদনজগতেও নিজের অবস্থান তৈরি করার পথে হাঁটছেন বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ফুটবলার।‘ডে ওয়ানস’-এ আরও অভিনয় করবেন ব্রিটিশ র‍্যাপার ডেভ এবং নবাগত অভিনেত্রী কারলোত্তা বানাত। সিরিজটির মুক্তির তারিখ বা কোন স্ট্রিমিং প্ল্যাটফর্মে এটি প্রকাশিত হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

Source: https://www.prothomalo.com/entertainment/ott/3rl018vamv

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস

১

পতিত ফ্যাসিস্ট শক্তির অরাজকতা জনগণ মেনে নেবে না: জোনায়েদ সাকি

২

বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে ফরাসি অপেরা

৩

রূপনগরে হাত বাঁধা অবস্থায় তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

৪

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপির বাড়িতে আগুন

৫

‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’

৬

প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৭

রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

৮

দুই সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে বাংলাদেশের স্বস্তি

৯

২২ বছর পর টেস্ট সিরিজ জয় জিম্বাবুয়ের, অভিষেকেই ইতিহাস নাসিরের

১০

যৌনতা আর ভূত! বলিউড সিনেমার দুনিয়া অন্য ভুবন

১১

খাতুনগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে ভাঙচুর, দুই নেতা আটক

১২

মোটরসাইকেলে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন দুই ইউপি সদস্য, ট্রাকচাপায় গেল প্রাণ

১৩

শাহরুখের ছবি ফিরিয়ে দিয়েছিলেন, ক্রিকেটারকে বিয়ে করে সিনেমা ছাড়েন ফারহিন

১৪

দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বাস্তব বাজেটের ধারণা

১৫

ভেপে–চকলেটে, কুশ–কেটামিনের মতো নতুন মাদক, কেনাবেচাও আলাদা

১৬

পর্তুগালের হারে খুশি রোনালদোর মা: কোচ বললেন, ‘মা তো মা-ই’

১৭

এক ছেলের জানাজার সময় এল আরেক ছেলের মৃত্যুর খবর

১৮

ব্যাংকের ৯০৩ পদের চাকরির পরীক্ষার সূচি প্রকাশ, পরীক্ষা শুরু সাড়ে ৯টায়

১৯

মাদক সাম্রাজ্য গড়ে গায়ার্দো হয়ে উঠেছিলেন মেক্সিকোর ‘বসদের বস’

২০