২৯ জুলাই ২০২৬, ১:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফেসবুকে ইলিশ বিক্রির লোভনীয় বিজ্ঞাপন, অগ্রিম টাকা নিয়েই উধাও হয়ে যেতেন তিনি

ফেসবুকে ইলিশ মাছ ও বিভিন্ন পণ্য বিক্রির লোভনীয় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের কাছ থেকে অগ্রিম টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেপ্তার তরুণের নাম মো. অনিক শেখ (২১)।মঙ্গলবার দুপুরে নড়াইলের কালিয়া উপজেলার আমতলা এলাকায় অভিযান চালিয়ে অনিককে গ্রেপ্তার করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।.সিটিটিসির বরাত দিয়ে ডিএমপি জানায়, অনিক শেখ দীর্ঘদিন ধরে ফেসবুকে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের প্রলুব্ধ করতেন। আগ্রহী ক্রেতাদের সঙ্গে পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রথমে প্যাকেজিং খরচের কথা বলে ৫৫০ টাকা অগ্রিম নিতেন। এরপর বিভিন্ন অজুহাতে আরও টাকা আদায় করে তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতেন।এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা করা হয়। মামলার তদন্তে নেমে সিটিটিসি গোপন তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে অনিককে শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।.সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানের সময় অনিকের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মুঠোফোন, আটটি সিমের পাশাপাশি ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সংক্রান্ত তথ্য জব্দ করা হয়েছে।.প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনিক প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সিটিটিসি। সংস্থাটির দাবি, তিনি সহযোগীদের নিয়ে তিন বছর ধরে একই কৌশলে দেশের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।পুলিশ জানিয়েছে, অনিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে চক্রটির পলাতক সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Source: https://www.prothomalo.com/bangladesh/crime/oujuz4vjbx

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেদারের কোট আর ফার স্কার্ফ: দেশি বিউটি কুইনের উষ্ণতা ছড়ানো ‘ফল ফ্যাশন’

১

রোগের সংক্রমণে মৃত্যু হলে দায় কার?

২

টি–টুয়েন্টিতে ২০০ উইকেটের চূড়ায় রশিদই প্রথম

৩

মেঘনায় গুলিবিদ্ধ জেলের মৃত্যু : ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি, থানায় পুলিশের জিডি

৪

শিশুর মানসিক বিকাশ: অভিভাবকদের করণীয় ও পরামর্শ

৫

মনিপুর উচ্চবিদ্যালয়ে বাংলা ও ইংলিশ ভার্সনে নার্সারি–নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি

৬

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন

৭

বাংলাদেশের আকাশে এক টুকরা কাঞ্চনজঙ্ঘা

৮

টুথপেস্ট আবিষ্কারের আগে মানুষ যেসব বিচিত্র জিনিস দিয়ে দাঁত পরিষ্কার করত

৯

ক্ষমতা হারানোর ভয়েই কি আরব দলগুলোর ওপর আক্রমণ বাড়িয়েছেন নেতানিয়াহু

১০

ঢাকার দুই সিটি করপোরেশনে বড় নিয়োগ হচ্ছে

১১

গায়ে পা লাগলে ‘সালাম’ করা: প্রথা নাকি বিধান

১২

রাজধানীর গুলশান থানা এলাকায় জমজমাট জুয়ার আসর ?

১৩

জাপানে চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

১৪

হানিফসহ চার আসামির অপরাধ কী, মৃত্যুদণ্ড ছাড়াও তাঁরা কী কী সাজা পেলেন

১৫

নারীর ক্ষমতায়নে ধর্মের অপব্যাখ্যা ও পুরুষতন্ত্র এখনো বড় চ্যালেঞ্জ: জহির উদ্দিন স্বপন

১৬

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু ঘিরে রহস্য

১৭

নিহত ছাত্রদল নেতার বাড়িতে গিয়ে বিচারের আশ্বাস দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

১৮

হোগলাবুনিয়া থেকে তাসভির…

১৯

রং, নকশা, বুননে প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম

২০