৩১ জুলাই ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রাখাইন নামগুলো কে ফিরিয়ে দেবে

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার নবগঠিত তিনটি ইউনিয়নের বিতর্কিত নাম প্রধানমন্ত্রীর নির্দেশের পর পরিবর্তন করা হয়েছে। কিন্তু নাম চাপানোর বাহাদুরি থেকে সরে আসার এই রাষ্ট্রীয় দৃষ্টান্ত কী শুধু বগুড়াতেই আটকে থাকবে নাকি দেশের সর্বপ্রান্তে প্রতিষ্ঠিত হবে?পটুয়াখালী–বরগুনাতে বহু রাখাইন বসতির নামও জোর করে পাল্টানো হয়েছে। কুয়াকাটার রাখাইন নাম ক্যানছাই চোওয়ান। সমুদ্রসৈকতের ধারে এক প্রাচীন রাখাইন গ্রাম নাঙিরি রোওয়া। রাখাইন ভাষায় এর মানে শ্যামলা রঙের মানুষের পাড়া। পটুয়াখালীর কলাপাড়ার লতাচাপলী ইউনিয়নের এই রাখাইন গ্রামটির বর্তমান নাম নাইওরীপাড়া। নাক্রুরিপাড়ার আদি বসতি স্থাপনকারী ল্যুম ফ্রু মাতবর। রাখাইন ভাষায় ল্যুম ফ্রু মানে লম্বা–ফরসা মানুষ। ল্যুম ফ্রুর ছেলে খো জান মাতবর, তার ছেলে লু মং মাতবর এবং লু মংয়ের মেয়ে মাথেন।ল্যুম ফ্রুর পরিবার সৈকতের ধারে আবাদ করত এবং একটি জঙ্গল গড়ে তুলেছিল। একসময় তা ‘ল্যুম ফ্রুর বন’ নামে পরিচিত হয়ে ওঠে। বাঙালিরা পরে এর নাম দেয় ‘লেবুর বন’।.হাতে বাদাম নিয়ে কুয়াকাটা সমুদ্রতীরে আলাপ হয় মাথেনের সঙ্গে। জোর চাপে বাদাম ভাঙতে ভাঙতে মাথেন জানান, ‘…সব রাখাইন নাম তারা বদলাইছে। লেবুর বন নাম দিছে কেন, এখানে কি লেবুগাছ আছে, ল্যুম ফ্রুর নাম লেবু হয় কীভাবে, যে মানুষ বনটা রক্ষা করল, তার নামটাও রাখল না?’.দখল হয়েছে রাখাইনদের গ্রাম, কৃষিজমি, পুকুর, ধর্মস্থল, শ্মশান, বিহার ও জাদি (মন্দির)। ১৯৯১ সালের আদমশুমারি অনুযায়ী, দেশে রাখাইন জনসংখ্যা ছিল প্রায় ১৭ হাজার। ‘একটি রাখাইন প্রবাদ’ গবেষণায় রাখাইন জনসংখ্যা উল্লেখ করা হয়েছে সাড়ে ১৪ হাজার। আর ২০২২ সালের জনশুমারিতে তা কমে দাঁড়ায় ১৩ হাজার ৬১০।.সৈকতের তীরে কুয়াকাটা পৌরসভার লাগানো সাইনবোর্ড বা সড়ক বিভাগের মাইলস্টোনে মাথেনের কথার প্রমাণ দেখা গেল, লেখা আছে ‘লেবুবন’। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নও তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘…কুয়াকাটার ২৫টি ভ্রমণ স্পটের ভেতর লেবুর বন অন্যতম। রাখাইন সম্প্রদায়ের মেয়ে লেম্বুর নাম থেকে লেবুর বন নামটি এসেছে।’আন্ধারমানিক নদী আর সাগরের মোহনায় লতাচাপলী ইউনিয়নের শেষবিন্দু এই সংরক্ষিত ‘ল্যুম ফ্রু বন’ কেবল নয়; বরিশাল বিভাগের প্রায় সব রাখাইন অঞ্চলের নাম পাল্টে ফেলা হয়েছে। অন্যায়ভাবে দখল হয়েছে রাখাইনদের গ্রাম, কৃষিজমি, পুকুর, ধর্মস্থল, শ্মশান, বিহার ও জাদি (মন্দির)। ১৯৯১ সালের আদমশুমারি অনুযায়ী, দেশে রাখাইনদের জনসংখ্যা ছিল প্রায় ১৭ হাজার। ত্রৈমাসিক প্রতিচিন্তার ২০১৮ সালের জানুয়ারি-মার্চ সংখ্যায় প্রকাশিত ‘একটি রাখাইন প্রবাদ’ গবেষণায় রাখাইনদের জনসংখ্যা উল্লেখ করা হয়েছে সাড়ে ১৪ হাজার। ২০২২ সালের জনশুমারিতে রাখাইনদের সংখ্যা কমে দাঁড়ায় ১৩ হাজার ৬১০।.প্রতিটি স্থাননাম গড়ে ওঠে স্থানীয় প্রাকৃতিক বাস্তুতন্ত্রের সঙ্গে সংস্কৃতির জটিল রসায়নে। রাখাইন জনগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলে সব গ্রাম, নদী, বন, জলার একটি রাখাইন স্থাননাম আছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থাকার পরেও এই দেশে একের পর এক রাখাইন স্থাননামগুলোর ‘বাঙালীকরণ’ হয়েছে।….সব রাখাইন নাম তারা বদলাইছে। লেবুর বন নাম দিছে কেন, এখানে কি লেবুগাছ আছে, ল্যুম ফ্রুর নাম লেবু হয় কীভাবে, যে মানুষ বনটা রক্ষা করল, তার নামটাও রাখল না?.বরগুনার আমতলীর নাম হয়েছে অ্যামপ্রুই রাখাইনের স্মৃতি থেকে। তাতলী হয়েছে তালতলী। রাখাইন ভাষায় ‘তা’ মানে সীমানা। সীমানা চিহ্নিত করে রাখাইন বসতি স্থাপন হয়েছিল বলেই এর নাম ‘তাতলী’। কিন্তু বাঙালি ভাষ্যে বলা হয়, তালগাছ থাকার কারণে তালতলী, আমগাছ থেকে আমতলী আর কলাগাছের জন্য কলাপাড়া। মূলত ক্যহ্লাউ ও খ্যাপ্রু দুই সহোদর রাখাইন ভাইয়ের নাম থেকে ক্যহ্লাউপাড়া এবং খ্যাপ্রুপাড়া নাম হলেও আজ নাম হয়েছে কলাপাড়া ও খেপুপাড়া।.মাও প্রু সাই ছিলেন একজন বিখ্যাত রাখাইন কবিরাজ। তাঁর নামে কলাপাড়ার বালিয়াতুলী ইউনিয়নে গড়ে ওঠে রাখাইন গ্রাম মাও প্রু সাই রোওয়া। যার বর্তমান নাম পক্ষিয়াপাড়া। কুয়াকাটা গেলেই সবাই মিশ্রীপাড়া বৌদ্ধবিহার এবং রাখাইন মার্কেট ঘুরতে যান। মিশ্রীপাড়ার রাখাইন নাম ঙে সুয়ে গুং। ঙে মানে পাখি, সুয়ে মানে স্বর্ণ, গুং মানে উঁচু খালি জায়গা।.কলাপাড়ার ধুলাসর ইউনিয়নের অংতেও রোওয়ার নাম এখন অনন্তপাড়া, কলাপাড়ার মেংলা তৌখা রোওয়ার নাম এখন মঙ্গলসুখ। একই ইউনিয়নের বৈতুলী গ্রামের বর্তমান নাম বলতুলী।.লতাচাপলী ইউনিয়নের আধলউখ্যা রোওয়ার নাম হয়েছে আদালতখা। থঞ্চুপাড়ার নাম অঞ্জুপাড়া। দিয়াড় আমখোলার রাখাইন নাম কুং-রে-সং। রাখাইন ভাষায় কুং মানে উঁচু, রে মানে আম এবং সং মানে জায়গা। দিয়াড় আমখোলার একটি অংশের বর্তমান নাম মোহাম্মদপুর ও অন্য অংশের নাম তাহেরপুর। নাচনাপাড়ার নাম হয়েছে ওলামানগর।.বরগুনার তালতলী উপজেলার একটি রাখাইন গ্রামের নাম ছিল জোজিতংব মানে ঋষির টিলা। গ্রামটি রাখাইনশূন্য হওয়ার পর বর্তমানে এর নাম হয়েছে ‘জাকিরতবক’। ডংকুপাড়ার নাম রসুলপুর, কালাচানপাড়ার নাম আলীপুর, ফ্যাথিপাড়ার নাম ফাঁসিপাড়া, পুনামাপাড়ার নাম ইসলামপুর। পটুয়াখালীর কলাপাড়ায় হ্যুইছেনপাড়ার নাম হয়েছে হোসেনপাড়া।কলাপাড়ার ধুলাসর ইউনিয়নের অংতেও রোওয়ার নাম এখন অনন্তপাড়া, কলাপাড়ার মেংলা তৌখা রোওয়ার নাম এখন মঙ্গলসুখ। একই ইউনিয়নের বৈতুলী গ্রামের বর্তমান নাম বলতুলী। কোনো খেলায় অনেকগুলো দল থাকলে যে দল আগে খেলার সুযোগ পায়, রাখাইন ভাষায় তাদের বৈতুলী বলে। একসময় এখানে বিখ্যাত রাখাইন খেলোয়াড়দের বসবাস ছিল।দো-কাসীপাড়ার নাম এখন দোভাষীপাড়া। দো-কাসী মানে দাদুর নামে যে পাড়া। রাখাইন ভাষায় খ্রা মানে ছয় এবং রা মানে শতক। জমির দাম ৬০০ বলে নাম রাখা হয়েছিল খ্রাওরাদান রোওয়া, পরে নাম হয়েছিল ছয়ানিপাড়া। বর্তমানে গ্রামটি নেই, পায়রা বন্দরের জমি অধিগ্রহণের কারণে খুন হয়েছে।.২০১৪ সালে গবেষক ড. জগন্নাথ বড়ুয়া এক প্রবন্ধে লেখেন, ‘কক্সবাজার, পটুয়াখালী ও বরগুনা অঞ্চলে রাখাইন বৌদ্ধদের বসতি হীন থেকে হীনতর হচ্ছে। এমন সময় আসবে, যখন এসব অঞ্চলে কোনো রাখাইন বসতি, বিহার ও সংস্কৃতি থাকবে না।’ বরিশাল বিভাগের প্রাচীন রাখাইন এলাকায় গেলে এই আশঙ্কার সত্যতা পাওয়া যায়। সম্প্রতি পরিদর্শনকালে শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের ভান্তে জ্ঞানুত্রারা মহাথেরো ও মিশ্রীপড়ার বিহারের ভান্তে উত্তম মহাথেরোও বিহারের ভূমি বেদখলের করুণ কাহিনি শোনান।পর্যটন–বাণিজ্যের কারণে প্রকৃতি ও স্থানীয় সংস্কৃতির অপরায়ণ, দূষণ এবং দখল নিয়ে বিস্তর তর্ক আছে। কিন্তু স্থাননাম পাল্টে, সম্পদ লুণ্ঠন ও জখম করে কোনোভাবেই রাখাইন অঞ্চলে পর্যটন বিকশিত হতে পারে না। ছিনতাই হওয়া রাখাইন নামগুলো ফেরত আনার ভেতর দিয়ে স্থানীয় সরকার ও প্রশাসন কুয়াকাটার পর্যটনশিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।.বাংলাদেশের স্থাননাম নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক অধ্যাপক দারা শামসুদ্দীনের কিছু কাজ আছে। বাংলাদেশের স্থাননাম ইতিহাসের পদচিহ্ন (২০১৫) বইতে তিনি লিখেছেন, ‘…ব্যক্তিনাম ব্যক্তিগত হলেও স্থাননাম জাতীয় বিষয়। প্রতিটি স্থাননামের অর্থপূর্ণ নির্ভুল এক ও অনন্য রূপ তৈরি, প্রকাশ এবং জনসাধারণের সহজলভ্যতা নিশ্চিত করা জাতীয় প্রয়োজন।’ রাখাইন জনপদের ছিনতাই হওয়া স্থাননামগুলো আমাদের জাতীয় ইতিহাসের অংশ। রাষ্ট্রকে এসব স্থাননামের ন্যায্যতা নিশ্চিত করতে হবে।

Source: https://www.prothomalo.com/bangladesh/z20wjxng3e

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞান প্রাণহীন বিষয় নয়, বিজ্ঞান থেকে মানবিকতা বিচ্ছিন্ন করা যায় না

১

ধীরে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

২

ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনে সরকার গঠনে অনিশ্চয়তা, কেউ পাচ্ছে না সংখ্যাগরিষ্ঠতা

৩

সাজেকে টানা সাত দিন ধরে অবরোধ, বিপাকে কৃষক ও গাড়িচালকেরা

৪

হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

৫

গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট

৬

দুর্নীতি-হয়রানির অভিযোগে ভূমি অফিসে তালা দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা জাহেদ চৌধুরীর

৭

গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

৮

অ্যান্ডারসনকে ‘অসম্মান’ করেছে ল্যাঙ্কশায়ার

৯

যে সঞ্চয়পত্র সবাই কিনতে পারেন

১০

সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর

১১

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, এমপির আত্মীয়স্বজন পেয়েছেন ডিলারশিপ

১২

এখনই কেন দূরে তাকাচ্ছেন না নাজমুল

১৩

হাতে ব্যালন ডি’অর, মাথায় ব্যবসার বুদ্ধি—যেভাবে দুই ভুবনের ‘রাজা’ কেইন

১৪

পদুচেরি উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, পূর্ব ভারতে ভারী বৃষ্টি

১৫

বাসায় ঢুকে দম্পতিকে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগ, মামলা নেয়নি পুলিশ

১৬

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

১৭

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

১৯

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

২০