১ আগস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বজুড়ে ‘স্পাইডার–ম্যান’–ঝড়, কোন নতুন রেকর্ড গড়তে যাচ্ছে ছবিটি

গতকাল শুক্রবার মুক্তির প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের বক্স অফিসে নতুন ইতিহাস গড়ার পথে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। শিল্প-সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, প্রিভিউ প্রদর্শনীসহ ছবিটির প্রথম দিনের আয় দাঁড়াতে পারে ১৬ কোটি ৭০ লাখ থেকে ১৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। এ আয় সত্যি হলে প্রথম দিনের আয়ের ক্ষেত্রে সর্বকালের রেকর্ড গড়া ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর ১৫ কোটি ৭৪ লাখ ডলারকে ছাড়িয়ে যাবে নতুন ‘স্পাইডার-ম্যান’ সিনেমা।.শুক্রবার দুপুর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ উত্তর আমেরিকার ৪ হাজার ৪৮৭টি প্রেক্ষাগৃহে চলছে। বিশ্লেষকদের ধারণা, উদ্বোধনী সপ্তাহান্তে এর আয় ৩৩ কোটি ডলারের বেশি হতে পারে। ফলে এটি উত্তর আমেরিকার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী সপ্তাহান্তের সিনেমা হওয়ার পথে রয়েছে। বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’, যার উদ্বোধনী আয় ছিল ২৬ কোটি ১০ লাখ ডলার।তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আরেকটি সম্ভাবনা। বক্স অফিস বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, ছবিটি যদি একই গতি ধরে রাখতে পারে, তাহলে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর ৩৫ কোটি ৭১ লাখ ডলারের সর্বকালের উদ্বোধনী সপ্তাহান্তের রেকর্ডও ভেঙে যেতে পারে। যদিও এ বিষয়ে এখনই নিশ্চিত হতে চাইছে না সনি পিকচার্স।.শুক্রবারের আয়ের হিসাব থেকে প্রিভিউ বাদ দিলে ছবিটির মূল শুক্রবারের আয় প্রায় ৯ কোটি ৫০ লাখ থেকে ১০ কোটি ডলার হতে পারে। সেই ধারা বজায় থাকলে তিন দিনে ছবিটির মোট আয় ৩৪২ মিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। শুক্রবারের আয় যদি আরও কিছুটা বাড়ে, তাহলে ‘এন্ডগেম’-এর রেকর্ডও হুমকির মুখে পড়তে পারে।এর আগে বুধবারের বিশেষ প্রদর্শনী ও বৃহস্পতিবারের প্রিভিউ মিলিয়ে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আয় করেছে ৭ কোটি ২০ লাখ ডলার। এটিও হলিউডের ইতিহাসে সর্বোচ্চ প্রিভিউ আয়ের রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর দখলে, যার প্রিভিউ আয় ছিল ৬ কোটি ডলার।দর্শকের প্রতিক্রিয়াও ছবিটির পক্ষে যাচ্ছে। জরিপ প্রতিষ্ঠান পোস্টট্র্যাকের তথ্য অনুযায়ী, সাধারণ দর্শক, অভিভাবক ও শিশু—সব শ্রেণির দর্শকের কাছ থেকেই ছবিটি সর্বোচ্চ পাঁচ তারকা রেটিং পেয়েছে।এদিকে ‘স্পাইডার-ম্যান’–ঝড়ে অন্য ছবিগুলোর আয় কিছুটা কমলেও ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘দ্য অডিসি’ শক্ত অবস্থান ধরে রেখেছে। তৃতীয় সপ্তাহান্তে ছবিটির আয় প্রায় ৫ কোটি ২০ লাখ ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে উত্তর আমেরিকায় এর মোট আয় ৪০ কোটি ডলারের কাছাকাছি পৌঁছে যাবে।.সবার আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান’–এর নতুন সিনেমা.বক্স অফিস বিশ্লেষকদের মতে, শুধু ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ নয়, পুরো উত্তর আমেরিকার বাজারও নতুন রেকর্ড গড়তে পারে। ধারণা করা হচ্ছে, সপ্তাহান্তে সব ছবি মিলিয়ে মোট আয় ৪০৭–৪১২ মিলিয়ন ডলার হতে পারে। এতে ২০১৯ সালে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ মুক্তির সপ্তাহান্তে সব ছবি মিলিয়ে হওয়া ৪০২ মিলিয়ন ডলারের রেকর্ডও ভেঙে যাবে।‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর গল্প শুরু হয়েছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর চার বছর পর। আগের ছবির শেষে পুরো পৃথিবী ভুলে যায় যে পিটার পার্কারই স্পাইডার-ম্যান। নতুন ছবিতে তাই তাঁকে দেখা যায় একা এক নতুন জীবনে। এদিকে নতুন প্রতিপক্ষের চরিত্রে অভিনয় করেছেন স্যাডি সিঙ্ক। পিটার পার্কারের ভূমিকায় ফিরেছেন টম হল্যান্ড, আর এমজে চরিত্রে আছেন জেনডায়া।ডেডলাইন অবলম্বনে

Source: https://www.prothomalo.com/entertainment/hollywood/0o21cp8j4u

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞান প্রাণহীন বিষয় নয়, বিজ্ঞান থেকে মানবিকতা বিচ্ছিন্ন করা যায় না

১

ধীরে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

২

ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনে সরকার গঠনে অনিশ্চয়তা, কেউ পাচ্ছে না সংখ্যাগরিষ্ঠতা

৩

সাজেকে টানা সাত দিন ধরে অবরোধ, বিপাকে কৃষক ও গাড়িচালকেরা

৪

হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

৫

গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট

৬

দুর্নীতি-হয়রানির অভিযোগে ভূমি অফিসে তালা দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা জাহেদ চৌধুরীর

৭

গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

৮

অ্যান্ডারসনকে ‘অসম্মান’ করেছে ল্যাঙ্কশায়ার

৯

যে সঞ্চয়পত্র সবাই কিনতে পারেন

১০

সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর

১১

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, এমপির আত্মীয়স্বজন পেয়েছেন ডিলারশিপ

১২

এখনই কেন দূরে তাকাচ্ছেন না নাজমুল

১৩

হাতে ব্যালন ডি’অর, মাথায় ব্যবসার বুদ্ধি—যেভাবে দুই ভুবনের ‘রাজা’ কেইন

১৪

পদুচেরি উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, পূর্ব ভারতে ভারী বৃষ্টি

১৫

বাসায় ঢুকে দম্পতিকে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগ, মামলা নেয়নি পুলিশ

১৬

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

১৭

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

১৯

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

২০