৫ আগস্ট ২০২৬, ২:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের গণজমায়েত

গণভোটের আলোকে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, সব গণহত্যার বিচার নিশ্চিতকরণ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের হামলার প্রতিবাদে গণজমায়েত করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।আজ বুধবার সকাল নয়টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে রাজু ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন সংগঠনটির নেতা-কর্মীরা। সমাবেশে ছাত্রশিবিরের বর্তমান ও সাবেক নেতারা উপস্থিত ছিলেন। পাইপ হাতে শহীদ মিনার ও রাজু ভাস্কর্যে ছাত্রশিবিরের নেতাকর্মীদের গণজমায়েতে অংশ নিতে দেখা যায়।.আলিয়া মাদ্রাসা: সংঘর্ষের পর সরে গেছে ছাত্রশিবির, হলে ঢুকেছে ছাত্রদল.সমাবেশে পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘৫ আগস্ট যেদিন আমাদের বিজয় উৎসব পালন করার কথা, সেদিন ছাত্রদলের বিরুদ্ধে এখানে বক্তব্য দিতে দাঁড়াতে হচ্ছে। এটা বাংলাদেশের জন্য লজ্জার, বিএনপির জন্য লজ্জার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্যও লজ্জার।’ প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনি ছাত্রদলকে সামলান। না হলে ছাত্রলীগ যেমন আওয়ামী লীগের পতন নিশ্চিত করেছে, ছাত্রদলও তার চেয়ে কম সময়ে আপনার পতন নিশ্চিত করে আপনাকে বাংলাদেশ থেকে আবার বিতাড়িত করতে বাধ্য করবে।’বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘ছাত্রলীগ ও আওয়ামী লীগ যে পথে হেঁটেছিল, ছাত্রদল ও বিএনপিও একই পথে যাত্রা শুরু করেছে। ক্যাম্পাস দখলের যে পরিকল্পনা নেওয়া হয়েছে, ইসলামী ছাত্রশিবির ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে ছাত্রদলের যেকোনো ধরনের সন্ত্রাস প্রতিহত করতে প্রস্তুত।’ তিনি অভিযোগ করেন, জুলাইয়ের স্মৃতি ও আকাঙ্ক্ষাকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করার জন্য সরকার এবং ছাত্রদলের পক্ষ থেকে চক্রান্ত-ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপি ও ছাত্রদলের সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে।.বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান বলেন, হামলায় সহযোগিতা করছেন—এমন পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। তিনি বলেন, ‘আপনারা যদি তাদের গ্রেপ্তার না করেন, তাহলে বুঝে নিতে হবে, এই হামলার সঙ্গে পুলিশেরও সহযোগী হিসেবে ভূমিকা রয়েছে।’ তিনি আরও বলেন, ‘শিক্ষাঙ্গনের এই সন্ত্রাস কারও জন্যই ভালো নয়। আপনারা মনে করছেন শিবিরকে বিদায় করে দেশ চালাবেন। শেখ হাসিনাও এই নীতি নিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে ছাত্রলীগকে রাজপথে পাওয়া যায়নি। আপনাদের পরিণতিও তাই হবে। কাজেই এই সন্ত্রাসের পথ থেকে ফিরে আসুন।সভাপতির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই বিপ্লবের সবচেয়ে বেশি সুবিধাভোগী বিএনপি ক্ষমতায় আসার পরও গণহত্যার বিচার দীর্ঘসূত্রতায় ফেলে রেখেছে। তাঁর দাবি, দুই বছর অতিক্রান্ত হওয়ার পরও মাত্র ছয়টি মামলার রায় ঘোষণা করা হয়েছে। কোনো মামলার রায় কার্যকর করা হয়নি।.নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেন, ক্যাম্পাসে আবারও হল দখল, গণরুম ও গেস্টরুম সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তিনি বলেন, ছাত্রদলের সন্ত্রাসীদের যদি লাগাম না ধরা হয়, বিএনপি যদি তাদের টোকাই বাহিনীর লাগাম না ধরে, তাহলে আমরা প্রতিরোধ গড়ে তুলব। তখন কোনো ক্যাম্পাসে ১০ মিনিটও দাঁড়াতে পারবে না।

Source: https://www.prothomalo.com/bangladesh/i5n2dvwp17

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনে সরকার গঠনে অনিশ্চয়তা, কেউ পাচ্ছে না সংখ্যাগরিষ্ঠতা

১

সাজেকে টানা সাত দিন ধরে অবরোধ, বিপাকে কৃষক ও গাড়িচালকেরা

২

হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

৩

গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট

৪

দুর্নীতি-হয়রানির অভিযোগে ভূমি অফিসে তালা দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা জাহেদ চৌধুরীর

৫

গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

৬

অ্যান্ডারসনকে ‘অসম্মান’ করেছে ল্যাঙ্কশায়ার

৭

যে সঞ্চয়পত্র সবাই কিনতে পারেন

৮

সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর

৯

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, এমপির আত্মীয়স্বজন পেয়েছেন ডিলারশিপ

১০

এখনই কেন দূরে তাকাচ্ছেন না নাজমুল

১১

হাতে ব্যালন ডি’অর, মাথায় ব্যবসার বুদ্ধি—যেভাবে দুই ভুবনের ‘রাজা’ কেইন

১২

পদুচেরি উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, পূর্ব ভারতে ভারী বৃষ্টি

১৩

বাসায় ঢুকে দম্পতিকে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগ, মামলা নেয়নি পুলিশ

১৪

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

১৫

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

১৬

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

১৭

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

১৮

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

১৯

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

২০