স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মামলা পরিচালনার জন্য বেসরকারি আইনজীবী নিয়োগে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে মোট আটজনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১২ আগস্ট ২০২৬।২৯ জুলাই ২০২৬ তারিখে আটজন আইনজীবী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। .বিমানবাহিনীতে বেসামরিক পদে বড় নিয়োগ, ৩৪২ পদের সব তথ্য জেনে নিন.চাকরির বিবরণপদের নাম: বেসরকারি আইনজীবীপদসংখ্যা: ৮প্রয়োজনীয় অভিজ্ঞতা: হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তত তিন বছর মামলা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত থাকলে, তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।বয়সসীমা১২ আগস্ট ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৫০ বছর হতে হবে।নিয়োগের ধরনচুক্তিভিত্তিক (২ বছর)।বেতন–ভাতানিয়োগ পাওয়া আইনজীবীদের সরকার নির্ধারিত হারে ও প্রচলিত বিধি অনুযায়ী ফি দেওয়া হবে।.আবেদনের নিয়মপ্রয়োজনীয় কাগজপত্রসহ ‘অতিরিক্ত সচিব ও আহ্বায়ক, বেসরকারি আইনজীবী নিয়োগ/বাছাই কমিটি, স্থানীয় সরকার বিভাগ, ভবন–৭, কক্ষ–৬৩৪, বাংলাদেশ সচিবালয়, ঢাকা’ বরাবর আবেদন করতে হবে।আবেদনের শেষ তারিখ১২ আগস্ট ২০২৬নির্দেশনা ও শর্তগুলো১. আবেদনকারীকে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করতে হবে।২. অন্য কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের আইনজীবী হিসেবে নিয়োজিত থাকলে, সেটিও আবেদনে উল্লেখ করতে হবে।
Source: https://www.prothomalo.com/chakri/chakri-news/q1q37xoj99
মন্তব্য করুন