৭ আগস্ট ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মঙ্গল গ্রহের ধূসর উপত্যকায় রহস্যময় বস্তুর সন্ধান

মহাকাশের বিশাল বুকে মঙ্গল গ্রহ এক অসীম বিস্ময়ের নাম। কোটি কোটি মাইল দূর থেকে লাল গ্রহটি সম্পর্কে জানতে দীর্ঘদিন ধরেই গবেষণা করছেন বিজ্ঞানীরা। মঙ্গল গ্রহের একটি ছবি ভিনগ্রহে প্রাণ থাকার জল্পনা নতুন করে উসকে দিয়েছে। ছবিতে মঙ্গল গ্রহে হাঁটতে থাকা মানুষের মতো এক অদ্ভুত আকৃতির দেখা মিলেছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্পিরিট রোভার ২০০৭ সালে ছবিটি তুললেও সম্প্রতি ছবিটি অনলাইনে ছড়িয়ে পড়ে। এর পর থেকেই পাথরের ভিড়ে ফুটে ওঠা সেই মানবাকৃতি ভাবিয়ে তুলেছে বিশ্বকে।.ছবিতে দেখা যায়, এক ব্যক্তি হাত ছড়িয়ে হাঁটার ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। দূর থেকে দেখলে মনে হয় তিনি এক পা সামনে বাড়িয়ে হেঁটে যাচ্ছেন। ছবিটি দেখার পর কেউ আবার বলছেন, এটি এক হাত বাড়িয়ে হাঁটু গেড়ে বসে থাকা কোনো মূর্তি। কারও মতে এটি মানুষের আকৃতিযুক্ত একটি পাথর ছাড়া কিছুই নয়। তবে মজার বিষয় হলো, আশপাশে এ ধরনের অন্য কোনো পাথর দেখা যায়নি।সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে এক ব্যক্তি মন্তব্য করেছেন, এটি কেবল পাথর, আকৃতি ও ছায়ার একটি মিশ্রণ। ছবিতে অস্বাভাবিক আরও কিছু আকৃতি আপনি খুঁজে পাবেন। এটি এলিয়েনের তৈরি কিছু হলে খুব ভালো হতো। তবে তেমন হলে নাসা এবং সরকার কখনোই ছবিটি প্রকাশ্যে আনত না।.নাসা স্পষ্ট জানিয়েছে, ভিনগ্রহের প্রাণীদের বিষয়ে তাদের কাছে কোনো প্রমাণ নেই। মঙ্গল গ্রহে বর্তমান বা অতীতের কোনো প্রাণের চিহ্নও পাওয়া যায়নি। তবু এই ছবি দেখে ইন্টারনেট ব্যবহারকারীরা নানা ধরনের কল্পনা প্রকাশ করছেন।প্ল্যানেটারি সোসাইটি এক ব্লগ বার্তায় মঙ্গল গ্রহের রহস্যময় এই ছবির ব্যাখ্যা দিয়েছে। সংস্থাটির মতে, ঘটনাটি একটি চোখের ভুল বা দৃষ্টিবিভ্রম। ছবিতে যে কেউ মানুষের মতো আকৃতি দেখতে পাবে। এটিকে বিজ্ঞানের ভাষায় প্যারেডোলিয়া বলা হয়। এটি মানুষের এমন এক মানসিক প্রবণতা, যেখানে এলোমেলো বস্তুর মধ্যে চেনা আকৃতি খুঁজে পাওয়া যায়।.চলতি মাসের শুরুর দিকে মঙ্গলগ্রহের আরেকটি ছবি অনলাইনে প্রকাশিত হয়। সেখানে একটি অবিস্ফোরিত এলিয়েন ক্ষেপণাস্ত্র পড়ে থাকতে দেখার দাবি করা হয়। ইউএফও গবেষক স্কট সি ওয়ারিং নিজের ওয়েবসাইটে সেই ছবি প্রকাশ করেন। তিনি দাবি করেন, একটি প্রাচীন যুদ্ধে মঙ্গলের সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছিল। এই ছবি তারই প্রমাণ বহন করে। সামরিক গুরুত্বের কারণে মহাকাশ সংস্থাগুলো বিষয়টি নিয়ে চুপ আছে বলে তিনি অভিযোগ করেন।তবে নাসার পক্ষ থেকে এই দাবির কোনো সমর্থন মেলেনি। নাসার মতে, এটি প্রাকৃতিক নিয়মে তৈরি একটি সাধারণ পাথর ছাড়া কিছুই নয়। বিজ্ঞানীরা জানান, কোটি কোটি বছরের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, উল্কাপাত ও প্রবল বাতাসের ক্ষয়প্রাপ্তির কারণে মঙ্গলের পাথরগুলো কৃত্রিম বস্তুর আকৃতি পেয়েছে। এর আগেও মঙ্গলে এলিয়েনের অস্তিত্ব নিয়ে এমন নানা দাবি উঠেছে। পরে তার সবই প্যারেডোলিয়া হিসেবে প্রমাণিত হয়েছে।সূত্র: ডেইলি মেইল

Source: https://www.prothomalo.com/technology/science/63q9wbgi6o

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকজন জড়ো হয়ে ঘিরে ধরে পুলিশকে, ফাঁকে পালিয়ে যায় হত্যা মামলার আসামি

১

তাহসিফকে ধাওয়া দিয়েছিল ইউনিফর্ম পরা লোকজন, দাবি দীপের ও অন্যান্য খবর

২

পতিত স্বৈরাচার ও নব্য স্বৈরাচারকে পরাজিত করব: নাহিদ ইসলাম

৩

সমর্থকদেরই শাস্তি দিল বার্সেলোনা, বন্ধ থাকবে গ্যালারি

৪

পরাজিত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে গেলেন বিএনপির বিজয়ী প্রার্থী মির্জা ফয়সল

৫

দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

৬

হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চান নেতানিয়াহু, বিরোধীদের দাবি

৭

বাংলাদেশের চাওয়া দুই শ রানের লক্ষ্য দেওয়া, ওয়েস্ট ইন্ডিজ কী চায়

৮

তাহসিফ সাউরির মৃত্যু ঘিরে রহস্য, পুলিশি হেফাজতে যা বলেছেন দীপ

৯

লেদারের কোট আর ফার স্কার্ফ: দেশি বিউটি কুইনের উষ্ণতা ছড়ানো ‘ফল ফ্যাশন’

১০

রোগের সংক্রমণে মৃত্যু হলে দায় কার?

১১

টি–টুয়েন্টিতে ২০০ উইকেটের চূড়ায় রশিদই প্রথম

১২

মেঘনায় গুলিবিদ্ধ জেলের মৃত্যু : ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি, থানায় পুলিশের জিডি

১৩

শিশুর মানসিক বিকাশ: অভিভাবকদের করণীয় ও পরামর্শ

১৪

মনিপুর উচ্চবিদ্যালয়ে বাংলা ও ইংলিশ ভার্সনে নার্সারি–নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি

১৫

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন

১৬

বাংলাদেশের আকাশে এক টুকরা কাঞ্চনজঙ্ঘা

১৭

টুথপেস্ট আবিষ্কারের আগে মানুষ যেসব বিচিত্র জিনিস দিয়ে দাঁত পরিষ্কার করত

১৮

ক্ষমতা হারানোর ভয়েই কি আরব দলগুলোর ওপর আক্রমণ বাড়িয়েছেন নেতানিয়াহু

১৯

ঢাকার দুই সিটি করপোরেশনে বড় নিয়োগ হচ্ছে

২০