১০ আগস্ট ২০২৬, ৬:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ইরানের সঙ্গে কেবল ‘আংশিক দর-কষাকষি’ করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ‘কেবল আংশিক দর-কষাকষি’ করছে। কারণ, অর্থনৈতিক চাপ সামলাতে তেহরান কতটা হিমশিম খাচ্ছে, তা এখন তারা পর্যবেক্ষণ করছে। রোববার নিউজ ওয়েবসাইট অ্যাক্সিওসের সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প জানান, ওয়াশিংটন এখন এ বিষয়ে ‘ধীর নীতি’ অবস্থান নিয়েছে।তিনি বলেন, ‘আমরা তাদের সঙ্গে কেবল অর্ধেক দর-কষাকষি করছি। আমরা শুধু ইরানকে দেখছি, তাদের বিশাল মূল্যস্ফীতি রয়েছে এবং তাদের হাতে কোনো টাকা নেই।’.ট্রাম্প জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালিতে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধের কারণেই ইরান এখন ‘খুবই খারাপ অবস্থায়’ পড়েছে।যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, সরাসরি যুদ্ধ চলাকালে তেহরান হয়তো সাময়িকভাবে যুদ্ধের অর্থনৈতিক প্রভাব এড়িয়ে যেতে পারে। কিন্তু এখন যেহেতু হামলা বন্ধ আছে, তাই বাধ্য হয়েই তাদের নিজেদের অর্থনৈতিক অবস্থার কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে। আর এর কোনো সহজ সমাধানও তাদের হাতে নেই।.হরমুজ প্রণালি পুনরায় খোলার চুক্তি চূড়ান্ত করতে তেহরানের দ্বিধাঅ্যাক্সিওস জানিয়েছে, ওমানের সঙ্গে জলপথটি পুনরায় খুলে দেওয়ার চুক্তি চূড়ান্ত করতে তেহরানের অনিচ্ছার বিষয়ে ট্রাম্প কোনো হতাশা প্রকাশ করেননি।ট্রাম্প বলেন, ‘সব ঠিক হয়ে যাবে। সব সময় ঠিক হয়েই যায়। এটা অনেকটা দাবা খেলার মতো।’এর আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ প্রধান মোহাম্মদ বাঘের জোলকাদর বেশ কয়েকটি শর্তের কথা তুলে ধরেছিলেন। ওমান-ইরান চুক্তি এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রকে এসব শর্ত মেনে চলার দাবি জানিয়েছে তারা।এসব দাবির মধ্যে রয়েছে—ইরানকে হুমকি দেওয়া বা অপমান করা থেকে যুক্তরাষ্ট্রকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে ইরানের মিত্রদের সঙ্গে সব যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে, নৌ অবরোধ তুলে নিতে হবে এবং ইরানের আটকে থাকা সব তহবিল ছেড়ে দিতে হবে।

Source: https://www.prothomalo.com/world/middle-east/h6pba5s2uq

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় শিশুধর্ষণ–হত্যায় বোনের শ্বশুর হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

লাউয়াছড়ার রামবাসক

যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ

সর্পকন্যা আর সাধুর বউয়ের ইমেজ ভেঙে টিল শাড়ির ইভনিং লুকে আবেদন ছড়ালেন সুন্দরী অভিনেত্রী

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

যেভাবে মাপা হলো পৃথিবীর বয়স

৪০ বছর পুরোনো চরিত্রে ফিরছেন টম ক্রুজ, সঙ্গী কে

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বড় মাথার যন্ত্রণায় ছটফট করে শিশুটি

১০

নেপাল–তিব্বতে নিহত বেড়ে ৭৯৭, আকস্মিক বন্যার ঝুঁকি কমেনি

১১

লারাক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

১২

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম বৈঠক সোমবার

১৩

ফেসবুকে ব্যক্তিগত তথ্য ফাঁস, নিরাপত্তা চেয়ে ঢাবি শিক্ষক শেহরীনের জিডি

১৪

মশা নিধনে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা বাড়াতে গবেষণা জোরদার করা হচ্ছে: স্থানীয় সরকারমন্ত্রী

১৫

‘বাড়িতে গিয়ে দেখি উঠানে স্বামীর লাশ, বুকে দুটি গুলি’

১৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১১–দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার

১৭

চট্টগ্রামে দক্ষিণ জেলা যুবলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, ১৫ জন গ্রেপ্তার, ৮ কিশোর হেফাজতে

১৮

ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজের পুরস্কার বিতরণ

১৯

সুপারিগাছে উঠতে রাজি না হওয়ায় শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, যুবক গ্রেপ্তার

২০