১১ আগস্ট ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সোহানা সাবার স্বামী কে এই ফয়সাল, খোঁজ নিয়ে যা জানা গেল

সোহানা সাবা আবার বিয়ে করেছেন। বিয়ের নির্দিষ্ট দিন-তারিখ প্রকাশ করতে চাননি এই অভিনয়শিল্পী। শুধু জানিয়েছেন, দেড় বছরের বেশি সময় আগে পারিবারিক আয়োজনে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। স্বামীর নামও প্রথমে বলতে চাননি। পরে কথার এক পর্যায়ে শুধু ‘ফয়সাল’ নামটি জানান। .খোঁজ নিয়ে জানা গেছে, সোহানা সাবার স্বামীর পুরো নাম ফয়সাল সামাদ। তিনি রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের ব্যবসার সঙ্গে যুক্ত।.আবার বিয়ে করলেন সোহানা সাবা, পাত্র সম্পর্কে যা জানালেন.জানা গেছে, ফয়সাল সামাদ সাভারটেক্স গ্রুপ ও সুরমা গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক। ২০২৩ সালে বিজিএমইএর নির্বাচনে সংগঠনটির নির্বাচনকেন্দ্রিক জোট ফোরাম–এর প্যানেল লিডার (দলনেতা) হিসেবে অংশ নিয়েছিলেন তিনি। এর আগে আনিসুল হক, আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ ও রুবানা হকের নেতৃত্বাধীন বিজিএমইএর পরিচালনা পর্ষদে সহসভাপতির দায়িত্বও পালন করেছেন ফয়সাল সামাদ।.নতুন প্রেমে সোহানা, কে সেই প্রেমিক.ব্যবসায়ী মহলে খোঁজ নিয়ে জানা গেছে, ফয়সাল সামাদ এর আগে বিবাহিত ছিলেন। সে হিসাবে সোহানা সাবা ও ফয়সাল সামাদ—দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।‘নতুন প্রেমে সোহানা, কে সেই প্রেমিক’—২০২৩ সালের ৭ নভেম্বর প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ছিল এটি। তখন প্রেমের কথা স্বীকার করলেও প্রেমিকের পরিচয় প্রকাশ করতে চাননি সোহানা সাবা। সেই প্রেম যে শেষ পর্যন্ত বিয়েতে গড়িয়েছে, এত দিন পর আজ মঙ্গলবার দুপুরে তা নিজেই জানিয়েছেন তিনি।.নাটক ও চলচ্চিত্র নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে প্রায় ১০ বছরের সংসার ছিল সোহানা সাবার। তাঁদের সেই সংসারে রয়েছে একটি সন্তান। বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন পেরিয়ে ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নেন সাবা। এরই মধ্যে পরিচয় হয় ফয়সালের সঙ্গে। সোহানা সাবা জানিয়েছেন, ফয়সালের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল সাড়ে পাঁচ বছরের। সেই সম্পর্কের পরিণতিতেই বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। জানিয়েছেন, দেড় বছরের বেশি সময় আগে নিজেদের বাসায় পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।.‘তখন আমি এত বেশি পাকনামি করে ফেলেছি, মানুষ আমাকে ভুল বুঝেছে’.বিয়ের পর কেমন কাটছে জীবন—জানতে চাইলে সোহানা সাবা বলেন, ‘আমার স্বামী, আমরা ভালো আছি। সাড়ে পাঁচ বছরের সম্পর্ক। বিয়ে অনেক আগে হয়েছে। দিন-তারিখ বলতে চাই না। আমার ছেলে অনেক খুশি।’ .ফয়সালের সঙ্গে সম্পর্কের শুরু কীভাবে, আর কেন তাঁকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন—এ প্রসঙ্গেও কথা বলেছেন সোহানা সাবা। তিনি বলেন, ‘মনে হয়েছে এই মানুষটার জন্যই অপেক্ষা করেছি এত দিন, প্রথম দেখাতেই। কিন্তু তাকে বা কাউকে সেটা বুঝতে দিইনি। সে-ই আমাকে নক করে ভালোবাসার কথা যখন জানায়, তখন তাকে “হ্যাঁ” বলেছি।’

Source: https://www.prothomalo.com/entertainment/tv/6f4l0n1fsk

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরসরাইয়ে বৈদ্যুতিক সরঞ্জামের কারখানা করবে এমইপি, ২০০ কোটি টাকা বিনিয়োগ

‘লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত করা হয়’

রেলক্রসিংয়ে অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, যুবদল কর্মীসহ নিহত ২

৭০ থেকে ৫৫, শখকে দেখে চমকে গেলেন সবাই

নওগাঁয় দুই বছর পর কলেজে যোগ দিতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ

রাতের খাবার খেয়ে ক্যাম্পের ১০ পুলিশ সদস্য অচেতন, হাসপাতালে ভর্তি

বেশি লাভের আশায় দীর্ঘদিন হিমাগারে, পচা সাড়ে ২২ হাজার মণ আলু এখন গরুর খাবার

৪৫ কিলোমিটার পথ পেরিয়ে বাবার সঙ্গে স্বপ্নের মঞ্চে

রূপায়ণ সিটি ঘুরে গেল আন্তর্জাতিক প্রতিনিধিদল

ক্যানসারে আক্রান্ত গিটারিস্ট ইমরান মারা গেছেন

১০

গাইবান্ধায় ছুটিতে বাড়ি এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এসআইয়ের মৃত্যু

১১

উত্তরে ডেঙ্গুর ১০০ ‘হটস্পট’, দক্ষিণে ২৯ ওয়ার্ড ঝুঁকিপূর্ণ, সেগুলো কোনগুলো

১২

৩৬ নিখোঁজ শিশুর লাশ উদ্ধার ৮ মাসে

১৩

ঢাকায় রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি

১৪

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে কেন মরিয়া ট্রাম্প, নেপথ্যে কী

১৫

ক্যারিবীয় সাগরে নৌযানে হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

১৬

রিয়াদে বিকট বিস্ফোরণ, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি

১৭

বিপর্যয়ের কারণ খুঁজতে নেপালের তদন্ত শুরু

১৮

অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার

১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় ছাত্রসভা’র প্রস্তুতি কমিটি প্রকাশ

২০