১১ আগস্ট ২০২৬, ৪:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মহাখালীতে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, ককটেল বিস্ফোরণ, আটক ৪

রাজধানীর মহাখালী এলাকায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ব্যানারে ঝটিকা মিছিলের চেষ্টাকালে চারজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। তারা বলছে, অন্যদের আটকের চেষ্টা করলে তাঁরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে জানায় বনানী থানা-পুলিশ।পুলিশ বলছে, আটক ব্যক্তিরা হলেন সরকারি বাংলা কলেজ ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) কর্মী আসলাম মিয়া (২৫) ও আশিকুল ইসলাম (২৪) এবং আওয়ামী লীগের কর্মী মাহফুজুর রহমান সিয়াম (১৯) ও মনির হোসেন (৪৮)।.বনানী থানা–পুলিশ সূত্র জানায়, বেলা দেড়টার দিকে মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউট–সংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের ব্যানারে ৩০-৪০ জন জড়ো হন। তাঁরা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। তখন স্থানীয় জনতা একজনকে গণপিটুনি দেন। তাঁকে মহাখালী টার্মিনাল পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেন। এ ছাড়া স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আরও তিনজনকে আটক করে বনানী থানার পুলিশ। বাকিদের আটকের চেষ্টা করলে তাঁরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।.বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা ঝটিকা মিছিল করার জন্য জড়ো হচ্ছিলেন। তাঁরা সিএনজিচালিত অটোরিকশায় করে ঘটনাস্থলে এসেছিলেন। তাঁদের মধ্যে মোট চারজনকে আটক করা হয়েছে। অন্যরা পালিয়ে যাওয়ার সময় একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটান। স্থানীয় জনতার গণপিটুনিতে আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় বনানী থানা–পুলিশ।

Source: https://www.prothomalo.com/bangladesh/crime/0imxtxvmxp

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুর মানসিক বিকাশ: অভিভাবকদের করণীয় ও পরামর্শ

১

মনিপুর উচ্চবিদ্যালয়ে বাংলা ও ইংলিশ ভার্সনে নার্সারি–নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি

২

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন

৩

বাংলাদেশের আকাশে এক টুকরা কাঞ্চনজঙ্ঘা

৪

টুথপেস্ট আবিষ্কারের আগে মানুষ যেসব বিচিত্র জিনিস দিয়ে দাঁত পরিষ্কার করত

৫

ক্ষমতা হারানোর ভয়েই কি আরব দলগুলোর ওপর আক্রমণ বাড়িয়েছেন নেতানিয়াহু

৬

ঢাকার দুই সিটি করপোরেশনে বড় নিয়োগ হচ্ছে

৭

গায়ে পা লাগলে ‘সালাম’ করা: প্রথা নাকি বিধান

৮

রাজধানীর গুলশান থানা এলাকায় জমজমাট জুয়ার আসর ?

৯

জাপানে চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

১০

হানিফসহ চার আসামির অপরাধ কী, মৃত্যুদণ্ড ছাড়াও তাঁরা কী কী সাজা পেলেন

১১

নারীর ক্ষমতায়নে ধর্মের অপব্যাখ্যা ও পুরুষতন্ত্র এখনো বড় চ্যালেঞ্জ: জহির উদ্দিন স্বপন

১২

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু ঘিরে রহস্য

১৩

নিহত ছাত্রদল নেতার বাড়িতে গিয়ে বিচারের আশ্বাস দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

১৪

হোগলাবুনিয়া থেকে তাসভির…

১৫

রং, নকশা, বুননে প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম

১৬

নেতানিয়াহুর জোট ছেড়ে বিরোধী জোটে যেতে আগ্রহী ইউটিজে

১৭

সরকার চাইলেই কি টাকা ছাপাতে পারে

১৮

ব্রহ্মপুত্রের বুকেই তৈরি হচ্ছে খেলার মাঠ, প্রতিবাদ পরিবেশকর্মীদের

১৯

ঘরোয়াভাবে কাবিন হয়েছিল, বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল ডিসেম্বর-জানুয়ারিতে, তার আগেই বর্ষার মৃত্যু

২০