১২ আগস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

একতরফা প্রেমের সেই গল্প এখনো ৭ নম্বরে, ‘স্পাইডার-ম্যান’ কত নম্বরে

পছন্দের সিনেমা-সম্পর্কিত তথ্য জানতে দর্শকেরা সবার আগে আইএমডিবিতে যান। এটি অনলাইনভিত্তিক একটি ইন্টারনেট মুভি ডেটাবেজ। মুহূর্তেই যেকোনো সিনেমা সম্পর্কে ধারণা পাওয়া যায় এখানে। কোন সিনেমা, সিরিজ নিয়ে দর্শকদের আগ্রহ বেশি, সেই ডেটাবেজের ওপর ভিত্তি করে তৈরি হয় ফ্যান ফেবারিট বা দর্শকদের পছন্দের সিনেমার তালিকা। জনপ্রিয় এই চলচ্চিত্রভিত্তিক ওয়েবসাইটে ‘ফ্যান ফেবারিট’-এর তালিকায় এ সপ্তাহের শীর্ষে থাকা সিনেমা ও সিরিজ সম্পর্কে জেনে নিতে পারেন। .১. ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ তালিকার শীর্ষে রয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। টম হল্যান্ড অভিনীত নতুন এই স্পাইডার-ম্যান সিনেমা মুক্তির পর থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রে। ছবিতে পিটার পার্কার একাকী জীবন যাপন করলেও নতুন এক বিপজ্জনক শত্রুর আবির্ভাব তাঁর জীবনকে আবারও বদলে দেয়। ছবিটি বক্স অফিসেও দুর্দান্ত সাড়া পাচ্ছে। সিনেমাটির আইএমডিবি রেটিং ৮.১।.২. ‘দ্য অডিসি’২ নম্বরে ক্রিস্টোফার নোলানের ‘দ্য অডিসি’। ট্রয় যুদ্ধের পর ইথাকায় ফেরার পথে ভয়ংকর সব বিপদের মুখোমুখি হন অডিসিয়ুস। পথে তাঁর দেখা হয় সাইক্লপস পলিফেমাস, সাইরেন ও ক্যালিপসোর মতো চরিত্রের সঙ্গে। নোলানের এই সিনেমাও বিশ্বব্যাপী দর্শকের ব্যাপক আগ্রহ তৈরি করেছে। এটি ফ্যান ফেবারিটের তালিকায় ২ নম্বরে রয়েছে। সিনেমাটির আইএমডিবি রেটিং ৮.৫।৩. ‘দ্য লাস্ট হাউস’৭ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘দ্য লাস্ট হাউস’। এটি ৩ নম্বরে রয়েছে। সিনেমাটির গল্প চার সদস্যের একটি পরিবারকে ঘিরে। হঠাৎ তারা নিজেদের বাড়ির ভেতরে আটকা পড়ে যায়। বাইরে যাওয়ার কোনো পথ নেই। খাবার ও প্রয়োজনীয় সামগ্রীও দ্রুত ফুরিয়ে আসতে থাকে। বেঁচে থাকার লড়াইয়ের পাশাপাশি রহস্যই সিনেমাটির অন্যতম আকর্ষণ। সিনেমাটির আইএমডিবি রেটিং ৫.৮।৪. ‘হাউস অব দ্য ড্রাগন’জনপ্রিয় সিরিজ ‘হাউস অব দ্য ড্রাগন’ রয়েছে চতুর্থ স্থানে। ‘গেম অব থ্রোনস’-এর প্রায় দুই শতাব্দী আগের সময়ের গল্প এটি। টারগেরিয়ান পরিবারের ক্ষমতার দ্বন্দ্ব ও সিংহাসন দখলের লড়াইকে কেন্দ্র করে এগিয়েছে সিরিজটি। আইএমডিবিতে সিরিজটির রেটিং ৮.৩।.৫. ‘টেড ল্যাসো’পঞ্চম স্থানে রয়েছে ‘টেড লেসো’। একজন আমেরিকান ফুটবল কোচকে ইংল্যান্ডের একটি সমস্যাগ্রস্ত ফুটবল ক্লাবের দায়িত্ব দেওয়া হয়। খেলাধুলার পাশাপাশি হাস্যরস, বন্ধুত্ব ও মানুষের সঙ্গে সম্পর্কের গল্প এই সিরিজের মূল আকর্ষণ। আইএমডিবিতে এর রেটিং ৮.৭।৬. ‘স্টার্লিং পয়েন্ট’ছয় নম্বরে রয়েছে ‘স্টার্লিং পয়েন্ট’। নতুন এই সিরিজটি ঘিরে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে এর রহস্য ও চরিত্রনির্ভর গল্পের কারণে। আইএমডিবির জনপ্রিয়তার তালিকায় জায়গা করে নেওয়ায় সিরিজটি এখন দর্শকের নজরে। সিরিজটির আইএমডিবি রেটিং ৭.৩।৭. ‘অবসেশন’গত ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তির পরই ঝড় তোলে হরর সিনেমা ‘অবসেশন’। সম্পর্ক, আকর্ষণ ও মানসিক টানাপোড়েনকে ঘিরে নির্মিত এই থ্রিলারধর্মী সিনেমাটি মুক্তির পর দর্শকের আগ্রহ তৈরি করেছে। এখানে উঠে এসেছে একতরফা প্রেমের গল্প। এটি এখনো ৭ নম্বরে রয়েছে। সিনেমাটির আইএমডিবি রেটিং ৭.৯।.ডনকে প্রশ্রয় দেয় কে? কেন ডিপজলকে বলে দিতে হয়, ক্ষোভ সালমান শাহর মায়ের.৮. ‘সাইলো’৮ নম্বরে রয়েছে জনপ্রিয় সায়েন্স ফিকশন সিরিজ ‘সাইলো’। রহস্যময় এক ভূগর্ভস্থ স্থাপনায় বসবাসকারী মানুষের জীবনকে কেন্দ্র করে এর গল্প। বাইরের পৃথিবী নিয়ে নানা প্রশ্ন ও গোপন তথ্যের সন্ধান সিরিজটির মূল আকর্ষণ। সিরিজটির আইএমডিবি রেটিং ৮.১।৯. ‘প্রাইমটাইম’৯ নম্বরে ‘প্রাইমটাইম’। সাম্প্রতিক সময়ে আইএমডিবির জনপ্রিয়তার তালিকায় মুক্তির আগেই জায়গা করে নিয়েছে সিনেমাটি। আইএমডিবির সাম্প্রতিক প্রতিবেদনের শিরোনামেও ‘প্রাইমটাইম’-এর জনপ্রিয়তার কথা উঠে এসেছে। এর গল্পে দেখা যাবে, ২০০৬ সালে ‘টু ক্যাচ আ প্রিডেটর’ অনুষ্ঠানের উপস্থাপক ক্রিস হ্যানসেন টেলিভিশনের ইতিহাসে নতুন এক নজির গড়ার লক্ষ্যে একটি বিশেষ অভিযানে নামেন।১০. ‘ফিউরিয়াস’তালিকার দশম স্থানে ‘ফিউরিয়াস’। হরর ও থ্রিলার ঘরানার এই সিরিজে এমন এক রহস্যময় চরিত্রকে ঘিরে গল্প, যার উপস্থিতি অন্যদের জীবনে ভয়ংকর পরিবর্তন নিয়ে আসে। হুলুতে মুক্তি পাওয়া সিরিজটির আইএমডিবি রেটিং ৭.৬।

Source: https://www.prothomalo.com/entertainment/hollywood/2mlpmv73mw

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনে সরকার গঠনে অনিশ্চয়তা, কেউ পাচ্ছে না সংখ্যাগরিষ্ঠতা

১

সাজেকে টানা সাত দিন ধরে অবরোধ, বিপাকে কৃষক ও গাড়িচালকেরা

২

হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

৩

গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট

৪

দুর্নীতি-হয়রানির অভিযোগে ভূমি অফিসে তালা দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা জাহেদ চৌধুরীর

৫

গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

৬

অ্যান্ডারসনকে ‘অসম্মান’ করেছে ল্যাঙ্কশায়ার

৭

যে সঞ্চয়পত্র সবাই কিনতে পারেন

৮

সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর

৯

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, এমপির আত্মীয়স্বজন পেয়েছেন ডিলারশিপ

১০

এখনই কেন দূরে তাকাচ্ছেন না নাজমুল

১১

হাতে ব্যালন ডি’অর, মাথায় ব্যবসার বুদ্ধি—যেভাবে দুই ভুবনের ‘রাজা’ কেইন

১২

পদুচেরি উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, পূর্ব ভারতে ভারী বৃষ্টি

১৩

বাসায় ঢুকে দম্পতিকে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগ, মামলা নেয়নি পুলিশ

১৪

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

১৫

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

১৬

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

১৭

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

১৮

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

১৯

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

২০