১২ আগস্ট ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জোবায়েদ হত্যা মামলাটি পাঠানো হলো মহানগর দায়রা জজ আদালতে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মো. জোবায়েদ হোসেন হত্যা মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে শুনানি শেষে এই নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে আগামী ১৩ সেপ্টেম্বর এই মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত। আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করে আদালত মামলাটি বিচারের জন্য বদলির নির্দেশ দিয়েছেন। আজ আদালতে মামলার বাদী ও জোবায়েদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত উপস্থিত ছিলেন। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।.বাদীপক্ষের আইনজীবী ইশতিয়াক হোসেন জিপু বলেন, ‘আজ মামলাটির অভিযোগপত্র নথিভুক্ত করার দিন ধার্য ছিল। আমরা অভিযোগপত্রের ওপর কোনো নারাজি দিইনি। দ্রুত বিচারের স্বার্থে আদালত শুনানি শেষে মামলাটি বিচারের জন্য বদলির নির্দেশ দিয়েছেন। আমরা চাই, দোষী ব্যক্তিদের আইন অনুযায়ী দ্রুততম সময়ে বিচার হোক।’মামলার নথি ও অভিযোগপত্র সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। গত বছরের ১৯ অক্টোবর পুরান ঢাকার আরমানিটোলার ১৫ নম্বর নূরবক্স লেনের ‘রৌশান ভিলা’ নামের বাসায় ছাত্রীকে পড়াতে গিয়ে খুন হন তিনি।.এ ঘটনার এক দিন পর নিহত জোবায়েদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত বাদী হয়ে বংশাল থানায় হত্যা মামলা করেন। মামলার প্রায় ৯ মাসের তদন্ত শেষে গত ৩০ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন।তদন্তে উঠে এসেছে, এটি তাৎক্ষণিক কোনো হামলা ছিল না, বরং প্রায় এক মাস ধরে পরিকল্পনা, নজরদারি, ঘটনাস্থল রেকি এবং সুযোগের অপেক্ষার পর হত্যাকাণ্ডটি ঘটানো হয়। তদন্তে উঠে এসেছে, প্রেমের সম্পর্কের জটিলতা এবং অন্তরঙ্গ ছবি-ভিডিও ছড়িয়ে পড়ার আশঙ্কাই ছিল এই হত্যার মূল কারণ।এই মামলায় অভিযুক্ত তিনজন হলেন ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা (১৯), তাঁর প্রেমিক মাহির রহমান (১৯) এবং মাহিরের বন্ধু ফারদীন আহম্মেদ আয়লান (২১)। তদন্ত কর্মকর্তার তথ্য অনুযায়ী, মাহির ছিলেন মূল হামলাকারী, বর্ষা হত্যার পরিকল্পনাকারী এবং আয়লান ছিলেন সহযোগী। অভিযুক্ত তিন আসামি বর্তমানে কারাগারে।.অন্তরঙ্গ ভিডিও ফাঁসের আশঙ্কায় জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র

Source: https://www.prothomalo.com/bangladesh/crime/yrsk6d3ksf

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেঘনায় গুলিবিদ্ধ জেলের মৃত্যু : ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি, থানায় পুলিশের জিডি

১

শিশুর মানসিক বিকাশ: অভিভাবকদের করণীয় ও পরামর্শ

২

মনিপুর উচ্চবিদ্যালয়ে বাংলা ও ইংলিশ ভার্সনে নার্সারি–নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি

৩

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন

৪

বাংলাদেশের আকাশে এক টুকরা কাঞ্চনজঙ্ঘা

৫

টুথপেস্ট আবিষ্কারের আগে মানুষ যেসব বিচিত্র জিনিস দিয়ে দাঁত পরিষ্কার করত

৬

ক্ষমতা হারানোর ভয়েই কি আরব দলগুলোর ওপর আক্রমণ বাড়িয়েছেন নেতানিয়াহু

৭

ঢাকার দুই সিটি করপোরেশনে বড় নিয়োগ হচ্ছে

৮

গায়ে পা লাগলে ‘সালাম’ করা: প্রথা নাকি বিধান

৯

রাজধানীর গুলশান থানা এলাকায় জমজমাট জুয়ার আসর ?

১০

জাপানে চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

১১

হানিফসহ চার আসামির অপরাধ কী, মৃত্যুদণ্ড ছাড়াও তাঁরা কী কী সাজা পেলেন

১২

নারীর ক্ষমতায়নে ধর্মের অপব্যাখ্যা ও পুরুষতন্ত্র এখনো বড় চ্যালেঞ্জ: জহির উদ্দিন স্বপন

১৩

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু ঘিরে রহস্য

১৪

নিহত ছাত্রদল নেতার বাড়িতে গিয়ে বিচারের আশ্বাস দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

১৫

হোগলাবুনিয়া থেকে তাসভির…

১৬

রং, নকশা, বুননে প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম

১৭

নেতানিয়াহুর জোট ছেড়ে বিরোধী জোটে যেতে আগ্রহী ইউটিজে

১৮

সরকার চাইলেই কি টাকা ছাপাতে পারে

১৯

ব্রহ্মপুত্রের বুকেই তৈরি হচ্ছে খেলার মাঠ, প্রতিবাদ পরিবেশকর্মীদের

২০