১৩ আগস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নতুন সিনেমায় শাকিবের নায়িকা চূড়ান্ত, কে তিনি

‘বরবাদ’ ছবির সফলতার পর শাকিব খান ও মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ ছিল অনেক বেশি। চলচ্চিত্র–সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে এ নিয়ে অনেক লেখালেখিও হয়েছে। শাকিবের সঙ্গে মেহেদীর সিনেমা যখন চূড়ান্ত হয়েছে, তখন এর নায়িকা নিয়ে চলে জোর আলোচনা। এই মুহূর্তে সবচেয়ে বেশি কৌতূহল শাকিবের নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাবিলা নূরের নাম চর্চিত হলেও সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সেসব খবরের কোনো ভিত্তি নেই। তাদের দাবি, শেষ পর্যন্ত নতুন সিনেমায় শাকিব খানের নায়িকা হচ্ছেন ইধিকা পাল। সবকিছু চূড়ান্ত, এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।

গত বছরের পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘বরবাদ’ দিয়ে শাকিব খান ও নতুন নির্মাতা মেহেদী হাসানের জুটি দর্শকের কাছে সাড়া পায়। সেই সাফল্যের পর এবার আগামী বছরের ঈদুল ফিতরকে টার্গেট করে আবারও তাঁরা একসঙ্গে। নতুন সিনেমাটির নাম ‘নিঃস্ব’-এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র।

যদিও নতুন সিনেমাটির নাম নিয়ে শুরুতে ছিল নানা গুঞ্জন। কেউ বলছিলেন ‘নিঃস্ব’, কেউবা ‘হায়েনা’। দুটি নামই আলোচনায় ছিল। তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে, শেষ পর্যন্ত ‘নিঃস্ব’ নামেই তৈরি হতে যাচ্ছে ছবিটি। সপ্তাহখানেকের মধ্যে ছবিটি নাম ঘোষণা করা হবে একটি টিজার প্রকাশের মধ্য দিয়ে। এই টিজারে ছবিটি সম্পর্কে ধারণা দেবেন পরিচালক, এমনটাও জানিয়েছে প্রযোজনাপ্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশনের স্বত্বাধিকারী শেহরিন সুমি।

আগামী বছরের ঈদুল ফিতরকে লক্ষ্য করে সিনেমাটির প্রস্তুতি চলছে। ‘বরবাদ’-এর মতো নতুন ছবিটিও হতে যাচ্ছে অ্যাকশনধর্মী। তবে গল্প ও চরিত্র নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাইছেন না পরিচালক। তাঁর মতে, চিত্রনাট্য পুরোপুরি ঠিক হোক, তারপর সিনেমাটি নিয়ে বিস্তারিত জানানো হবে।

এদিকে নতুন সিনেমায় শাকিবের নায়িকা হিসেবে আলোচনায় ছিলেন সাবিলা নূর। এর আগে শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ ও ‘রকস্টার’ সিনেমায় কাজ করেছেন তিনি। সে কারণে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে ধরে নিয়েছিলেন, ‘নিঃস্ব’–তে আবার এই জুটিকে দেখা যেতে পারে। তবে নায়িকা নিয়ে মেহেদী হাসান হৃদয় বলেন, ‘আমাদের সিনেমার নায়িকা এখনো ঠিক হয়নি। এটা শিগগির জানাব। কাকে নেব, সবই মাথায় আছে। আলোচনা হোক।’

তবে নির্মাতার এই বক্তব্যের মধ্যেই নতুন খবর সামনে এসেছে। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ‘নিঃস্ব’-তে শাকিব খানের বিপরীতে থাকছেন ইধিকা পাল। শুধু আনুষ্ঠানিক ঘোষণাটিই এখন বাকি। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের শেষ সপ্তাহে শাকিব খান ও ইধিকা পালকে নিয়ে সিনেমাটির শুটিং শুরু করবেন মেহেদী হাসান। এরই মধ্যে প্রযোজনাপ্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন শুটিংয়ের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।

শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে দুই বাংলার দর্শকের কাছে পরিচিতি পান ইধিকা পাল। এরপর ‘বরবাদ’ সিনেমায় আবার শাকিবের সঙ্গে জুটি বাঁধেন তিনি। এবার ‘নিঃস্ব’-তে চুক্তিবদ্ধ হলে শাকিব-ইধিকা জুটির এটি হবে তৃতীয় সিনেমা। ফলে নতুন ছবিটি ঘিরে যেমন দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে, তেমনি ‘বরবাদ’-এর পর শাকিব-মেহেদী জুটির নতুন সিনেমা কতটা চমক দেখাতে পারে, সেটিও এখন আলোচনার বিষয়।

শাকিব খান এই মুহূর্তে আছেন যুক্তরাষ্ট্রে। আগামী সপ্তাহে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। এরপর সপ্তাহখানেকের বিরতি দিয়ে তিনি ‘সোলজার’ ছবির শেষ লটের শুটিং করবেন। এরপরই তিনি ‘নিঃস্ব’ ছবির জন্য নিজেকে তৈরি করবেন, এমনটাই জানা গেছে।

Source: https://www.prothomalo.com/entertainment/dhallywood/8b0awo02va

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিহত ছাত্রদল নেতার বাড়িতে গিয়ে বিচারের আশ্বাস দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

১

হোগলাবুনিয়া থেকে তাসভির…

২

রং, নকশা, বুননে প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম

৩

নেতানিয়াহুর জোট ছেড়ে বিরোধী জোটে যেতে আগ্রহী ইউটিজে

৪

সরকার চাইলেই কি টাকা ছাপাতে পারে

৫

ব্রহ্মপুত্রের বুকেই তৈরি হচ্ছে খেলার মাঠ, প্রতিবাদ পরিবেশকর্মীদের

৬

ঘরোয়াভাবে কাবিন হয়েছিল, বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল ডিসেম্বর-জানুয়ারিতে, তার আগেই বর্ষার মৃত্যু

৭

গবেষণার তথ্য: ফেসবুক ও মেসেঞ্জারে নারীর প্রতি সহিংসতা বেশি

৮

পাকিস্তান সরকার ইমরান খানকে হত্যার চেষ্টা করছে: ছেলে সুলাইমানের অভিযোগ

৯

২০ বছর পর সার্জেন্ট পদে ৮৪ ও এসআই পদে ১৬২ জন যোগ দিচ্ছেন

১০

বাল্যবিবাহ ও সাইবার বুলিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন বন্ধুরা

১১

বিদায়, জান্থি!

১২

জলবায়ু অর্থায়ন প্রয়োজনের তুলনায় সামান্য

১৩

বিধান পরিষদ নির্বাচন বিজেপি ও কংগ্রেসকে চিন্তায় ফেলে দিল

১৪

সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ে সড়ক অবরোধ শেকৃবির শিক্ষার্থীদের

১৫

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে চাকরি, পদ ১১

১৬

দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা

১৭

রাষ্ট্র যখন তার স্রষ্টাদের সম্মান জানাতে সংকটে পড়ে

১৮

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

১৯

আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার

২০