১৭ আগস্ট ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহালের দাবিতে প্রেসক্লাবের সামনে অবস্থান

সরকারের নতুন নীতিমালায় বাদ পড়া খুচরা সার বিক্রেতাদের কার্ড ও লাইসেন্স বহালের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিক্রেতারা।সার বিক্রেতাদের দাবি, ২০০৯ সাল থেকে সরকারি অনুমোদন ও কার্ড নিয়ে তাঁরা কৃষকদের কাছে সার বিক্রি করে আসছেন। নতুন নীতিমালায় তাঁদের বাদ দেওয়ায় ৪৪ হাজার খুচরা বিক্রেতা ও তাঁদের ওপর নির্ভরশীল লাখো মানুষের জীবিকা হারানোর ঝুঁকি তৈরি হয়েছে।আজ সোমবার সকাল থেকে সারা দেশের খুচরা বিক্রেতাদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হচ্ছে। খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এ কর্মসূচির আয়োজন করেছে।.সংগঠনের নেতারা বলেন, ১০ আগস্ট সংশোধিত নীতিমালা জারি করা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সার বিক্রি করে আসা কার্ডধারী খুচরা বিক্রেতারা বাদ পড়েছেন। এর প্রতিবাদে তাঁরা কয়েক মাস ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছেন।খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. ফোরকান বলেন, ‘আমরা দীর্ঘ ৪০ বছর ধরে এ দেশের কৃষকের সেবা দিয়ে আসছি। আমাদের অন্য কোনো আয়ের উৎস নেই। ৪৪ হাজার পরিবারের অস্তিত রক্ষায় এই বৈষম্যমূলক নীতিমালা পুনর্বিবেচনা করা হোক।’বরগুনার আমতলার খুচরা সার বিক্রেতা হুমায়ুন কবির বলেন, ‘পাঁচ মাস ধরে আমরা আন্দোলন করছি। খুচরা পর্যায়ে আমরা কৃষকদের সার দিয়ে থাকি। আমাদের আয় সীমিত। ৩০ লাখ টাকা ঋণ নিয়ে সার নিয়েছি। কৃষকদের ৫৬ লাখ টাকার সার বাকি দিয়েছি। আমাদের বাদ দিলে এই টাকা আর ওঠানো যাবে না।’.বিক্রেতারা জানান, ইউনিয়ন পর্যায়ে কার্ডধারী প্রায় ৪৪ হাজার খুচরা সার বিক্রেতা আছেন। ২০০৯ সাল থেকে তাঁরা সরকারি অনুমোদন নিয়ে কাজ করছেন। তাঁদের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার কৃষকেরা স্থানীয় পর্যায় থেকে সার সংগ্রহ করেন।বিক্রেতাদের ভাষ্য, নতুন ব্যবস্থায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) পৃথক পরিবেশক প্রথা বিলুপ্ত করে চালু হচ্ছে সমন্বিত ব্যবস্থা। এতে পুরোনোরা বাদ পড়বেন। মাঠপর্যায়ে কৃষকদের কাছে সার পৌঁছাতে সমস্যা হতে পারে বলেও তাঁরা আশঙ্কা করছেন।কক্সবাজারের রামু থেকে আন্দোলনে আসা খুচরা সার বিক্রেতা ওমর ফারুক বলেন, ‘আমাদের সারের বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। তাই সরকারি পর্যায়ে ৫০ কেজির টিএসপি সারের বস্তা ১ হাজার ৩৫০ টাকার বদলে ১ হাজার ৮০০ টাকায় কিনতে হচ্ছে। এতে সারের দাম বেড়ে যাচ্ছে।’.সংগঠনের সাধারণ সম্পাদক মো শাহিনুল ইসলাম বলেন, সরকার দাবি না মানলে সচিবালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে। সংগঠনের পক্ষ থেকে পাঁচজনের প্রতিনিধিদল সচিবালয়ে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করবে। যদি কাউকে গ্রেপ্তার করা হয়, তাহলে ঘেরাও কর্মসূচি পালন করা হবে।খুচরা সার বিক্রেতাদের দাবি, ২০২৫ সালের সংশোধিত নীতিমালা পুনর্বিবেচনা করে তাঁদের বৈধ কার্ড ও লাইসেন্স বহাল রাখতে হবে। তাঁদের মতে, এতে একদিকে দীর্ঘদিনের ব্যবসা ও কর্মসংস্থান রক্ষা হবে, অন্যদিকে কৃষকের দোরগোড়ায় সার সরবরাহের বিদ্যমান ব্যবস্থাও সচল থাকবে।নতুন নীতিমালা জারির ফলে এ মাসের শেষে খুচরা বিক্রেতাদের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাবে।

Source: https://www.prothomalo.com/business/economics/fc9ahj46ww

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

১

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

২

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

৩

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

৪

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

৫

মিরপুরে বাসে আগুন, আটক ২

৬

কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

৭

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

৮

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

৯

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

১০

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১১

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ী

১২

উত্তরা বাংলাদেশ ক্লাবে মাসের পর মাস হাউজি-জুয়ার আসর!

১৩

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

১৪

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার

১৫

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

১৬

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই

১৭

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

১৮

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

১৯

সরকারের ওপর চাপ বজায় রেখে ভবিষ্যতের প্রস্তুতিতে জামায়াত

২০