১৭ আগস্ট ২০২৬, ৫:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হৃদয়ে প্রশান্তি পেতে নবীজির শেখানো ৩টি দোয়া

প্রকৃত সুখ ও প্রশান্তির মূল উৎস হলেন মহান আল্লাহ, যিনি সকল কল্যাণের আধার। আধুনিক মনস্তত্ত্ব স্বীকার করে যে ইতিবাচক চিন্তা ও মানসিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন মানুষকে সুখী হতে সাহায্য করে।ইসলামে এই দুটি বিষয়কে অত্যন্ত চমৎকারভাবে দৈনন্দিন জিকির ও দোয়ার মধ্যে সমন্বিত করা হয়েছে।মহানবীর শেখানো তিনটি কালজয়ী জিকির ও দোয়া নিয়ে আলোচনা করা হলো, যা আমাদের মনকে এক অদ্ভুত মানসিক প্রশান্তি ও প্রশান্তিময় সুখে ভরিয়ে দেবে।.সত্যিকারের সুখ শুধু আখেরাতে স্রষ্টার সঙ্গে মিলনেই সম্ভব। তবে এই দুনিয়াতেও আত্মাকে শান্ত রাখার সুন্দর একটি জিকির মহানবী (সা.) আমাদের শিখিয়েছেন। বলেছেন, যেকোনো মুসলিম ব্যক্তি যদি সকালে ও সন্ধ্যায় নিচের দোয়াটি পড়ে, তবে কেয়ামতের দিন তাকে সন্তুষ্ট করা মহান আল্লাহর জন্য এক সুনিশ্চিত ওয়াদা হয়ে যায়। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩৮৭০).দোয়া কি ভাগ্য পরিবর্তন করে.উচ্চারণ: রাযীতু বিল্লাহি রব্বান, ওয়া বিল-ইসলামি দ্বীনান, ওয়া বি-মুহাম্মাদিন নাবিয়্যান।অর্থ: আমি সন্তুষ্টচিত্তে আল্লাহকে আমার প্রতিপালক, ইসলামকে আমার ধর্ম এবং মুহাম্মদকে আমার নবী হিসেবে গ্রহণ করেছি।প্রতিদিন এই বাক্যটি উচ্চারণের মাধ্যমে আমাদের মনে এই অনুভূতির দৃঢ়তা তৈরি হয় যে যে আল্লাহ আমাদের হেদায়েত দিয়েছেন, যিনি আমাদের ওপর রহমত বর্ষণ করেছেন—আমরা তাঁর ফয়সালাতেই সম্পূর্ণ সন্তুষ্ট।.জীবনের বড় কিংবা ছোট যেকোনো সংকটকালে আত্মিক স্থিরতা পাওয়ার জন্য প্রিয় নবী (সা.) আমাদের একটি বিশেষ জিকির করতে বলেছেন। (সহিহ বুখারি, হাদিস: ৪৫৬৩)উচ্চারণ: হাসবুনাল্লাহু ওয়া নি‘মাল ওয়াকিল। অর্থ: আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক।.দোয়া কবুলের বিশেষ ১০ সময়.যখন চরম বিপদেও মানুষ বলে ‘হাসবুনাল্লাহু ওয়া নি‘মাল ওয়াকিল’, তখন তার অর্থ দাঁড়ায় সে নিজের জীবনের সব নিয়ন্ত্রণ সর্বশক্তিমান আল্লাহর হাতে সঁপে দিয়েছে। আর এই নিঃশর্ত সমর্পণের মধ্যেই লুকিয়ে থাকে এক অসীম মানসিক স্বাধীনতা ও মুক্তি।.হতাশা ও বিষণ্ণতা এমন এক অবস্থা, যেখানে মানুষ ধীরে ধীরে নিমজ্জিত হতে থাকে। মন খারাপ থাকলে মানুষের শরীরও অলস ও নিস্তেজ হয়ে পড়ে। এমন অবস্থায় ইমান ও আত্মিক শক্তিকে সজীব রাখা অত্যন্ত জরুরি। তাই মহানবী (সা.) প্রায়ই একটি দোয়াটি পাঠ করতেন। (সুনানে তিরমিজি, হাদিস: ২১৪০)উচ্চারণ: ইয়া মুক্বাল্লিবাল ক্বুলূব, সাব্বিত ক্বালবী ‘আলা দীনিক।অর্থ: হে হৃদয়ের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার ধর্মের ওপর অবিচল রাখুন।আনাস (রা.) যখন নবীজিকে জিজ্ঞাসা করলেন, ‘আল্লাহর রাসুল, আমরা আপনার ওপর ও আপনার আনা হেদায়েতের ওপর ইমান এনেছি, তবুও কি আপনি আমাদের ব্যাপারে কোনো ভয় পান?’নবীজি (সা.) জবাবে বললেন, ‘হ্যাঁ, মানুষের অন্তর তো আল্লাহর আঙুলসমূহের মধ্য হতে দুটি আঙুলের মাঝে অবস্থিত; তিনি যেভাবে ইচ্ছা তা পরিবর্তন করেন।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২১৪০).সঠিক সিদ্ধান্তে পৌঁছতে হজরত আলীকে শেখানো নবীজির দোয়া

Source: https://www.prothomalo.com/religion/islam/ldiz38qr5p

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন অভিনেতার পর এবার পরিচালকের সঙ্গে অভিনেত্রীর চতুর্থ সম্পর্ক

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

জেলা জজ বা সমপর্যায়ের ৪০ জনসহ ৯৯ বিচারককে বদলি-পদায়ন

সমালোচনার মুখে ‘অচেনা’ তিন প্রবাসীকে উপদেষ্টা করার সিদ্ধান্ত স্থগিত

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

এল ম্যাগাজিনের কভার গার্ল থেকে গ্ল্যামার নিয়ে নতুন বিতর্কে দিশা পাটানি

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর শঙ্কা, এডিস নিয়ন্ত্রণে করণীয় কী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল খেলায় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রার্থিতা জানান দিতে কয়েক শ মোটরসাইকেল নিয়ে শোডাউন, তিন হাজার মানুষের ভূরিভোজ

ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ওয়াও মার্কেট।

১০

ইরানের স্কুলে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধাপরাধের শামিল, বলছে জাতিসংঘ

১১

পারিবারিক কলহের জেরে ছেলেকে হত্যার অভিযোগ, মা আটক

১২

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

১৩

অদৃশ্য জীবাণু, দৃশ্যমান অবদান: মাইক্রোবায়োলজিস্টদের গল্প

১৪

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হবেন জ্যেষ্ঠতার ভিত্তিতে

১৫

বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ও শ্রমভিসা বন্ধ করল লাওস

১৬

আদালতে চুক্তিপত্র দেখিয়ে জামিন, পরে বেরিয়ে এল জালিয়াতির তথ্য

১৭

নেপাল–তিব্বতের প্রাণঘাতী বন্যার পেছনে জলবায়ু সংকট, ধারণা গবেষকদের

১৮

যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা—আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু

১৯

ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার ঘটনায় এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি

২০