১৮ আগস্ট ২০২৬, ৩:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ইরান যুদ্ধ বন্ধের পথে ‘বাধা হয়ে দাঁড়ালে’ ওমানে বোমা মারার হুমকি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় ওমান ‘বাধা হয়ে দাঁড়ালে’ দেশটিতে বোমা মারার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগেও ট্রাম্প পারস্য উপসাগরের মিত্র দেশটিকে একই ধরনের হুমকি দিয়েছিলেন।গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র–ইসরায়েল একযোগে ইরানে হামলা শুরু করে। প্রায় ছয় মাস পূর্ণ হতে চলা এই যুদ্ধ বন্ধ করতে হিমশিম খাচ্ছেন ট্রাম্প। এই পরিস্থিতিতে স্থানীয় সময় সোমবার (১৭ আগস্ট) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ হুমকি দেন।এদিকে ট্রাম্প বারবার ‘দ্রুত’ যুদ্ধ শেষ করা ও স্থায়ী শান্তি চুক্তির সম্ভাবনার কথা বলছেন। কিন্তু বাস্তবে এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।.হরমুজ প্রণালি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। যুদ্ধের আগে বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে যেত। হামলার পর ইরান নৌপথটি কার্যত বন্ধ করে দেয়। ফলে এই পথ দিয়ে জ্বালানি সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমেছে।এই প্রণালির উত্তরে ইরান ও দক্ষিণে ওমান অবস্থিত। প্রণালিটির নিয়ন্ত্রণ নিয়ে দেশ দুটি নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি ইরান বলেছে, তারা হরমুজ ব্যবস্থাপনার জন্য ওমানের সঙ্গে একটি চুক্তি প্রায় চূড়ান্ত করে ফেলেছে।.ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ওমান যদি (যুদ্ধ বন্ধের) পথে বাধা হয়ে দাঁড়ায়, তবে আমরা তাদের ওপর ব্যাপক বোমা হামলা চালাব।’ এর আগে গত মে মাসে মন্ত্রিসভার এক বৈঠকে অনানুষ্ঠানিকভাবে তিনি হুমকি দিয়ে বলেছিলেন, ‘সঠিক আচরণ’ না করলে ওমানকে ‘উড়িয়ে দেওয়া’ হবে।গত শুক্রবার এক বক্তৃতায় ট্রাম্প হরমুজ প্রণালিকে ‘যুক্তরাষ্ট্রের ভূখণ্ড’ ঘোষণা করার হুমকি দেন। ইরান এর তীব্র নিন্দা ও পাল্টা হুমকি দিয়ে বলেছে, হরমুজ দখলের চেষ্টা করলে ট্রাম্পের ‘পা ভেঙে দেওয়া’ হবে।.হরমুজ প্রণালি কি যুক্তরাষ্ট্রের অংশ হতে পারে, ট্রাম্পের হুমকি কতটা বাস্তব

Source: https://www.prothomalo.com/world/middle-east/ic0rlpwuml

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি বেতনকাঠামো অনুমোদন

ভূমি অফিসের হাজিরা খাতায় কর্মকর্তাদের আগাম স্বাক্ষর পেলেন প্রতিমন্ত্রী

পদ্মা সেতুর দুই পাশের রেলিংয়ে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, ৮ যাত্রী আহত

ভিকারুননিসায় একাদশে ভর্তি, আবেদন শুরু ২ সেপ্টেম্বর, মোট আসন ২৪১০

স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

কাঠগড়ায় যখন ‘প্রেমের গল্প’

হয়ে গেল ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জাতীয় পর্ব

বর্তমান সরকারের সময়ও গুমের অভিযোগ, নতুন বিল নিয়ে ভুক্তভোগীর স্বজনদের ক্ষোভ

‘ওই সাংবাদিক তোর বাড়ি কই’ বলে সাংবাদিককে মারধর শ্রমিকদল নেতার

মেছো বিড়াল নিয়ে মানুষকে কেন সচেতন করছে চুয়াডাঙ্গার সংগঠন ‘পানকৌড়ি’

১০

আঁধার গলির জীবন পেরিয়ে আলোর ঠিকানায় ভাসমান যৌনকর্মীরা

১১

সেন্ট মার্টিনে একের পর এক রিসোর্ট নির্মাণ, নেপথ্যে কারা?

১২

সাদিয়ার স্বপ্ন শিক্ষক হওয়ার

১৩

শিক্ষার্থীদের মানসিক যত্নে সেমিনার

১৪

কেচাপ আবিষ্কারের গল্প

১৫

সাতক্ষীরায় ঘেরের নোনাপানিতে নষ্ট হচ্ছে খেতের ধানের চারা

১৬

মাত্র ৩ বছর বয়সে হয়েছিলেন বিশ্বের কনিষ্ঠতম রাজা, ৩৪ বছরেই কীভাবে মারা গেলেন উগান্ডার ওয়ো

১৭

ই চিং: ‘পরিবর্তনের বই’

১৮

দুধ দিয়ে গোসল করে যুবক বললেন, ‘অনেক কষ্ট পেয়েছি, ভালোবাসা থেকে সরে আসছি’

১৯

নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফিরছিলেন, সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

২০