১৮ আগস্ট ২০২৬, ৮:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন বাবর

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন বাবর আজম। হেডিংলিতে চোটের কারণে তাঁর না খেলার খবর নিশ্চিত করেছেন দলটির প্রধান কোচ সরফরাজ আহমেদ।ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সরফরাজ জানিয়েছেন, ‘পাকিস্তানের অধিনায়ক বাবর আজম প্রথম টেস্ট ম্যাচে খেলতে পারবেন না। তাঁর পরিবর্তে প্রথম টেস্টে অধিনায়কত্ব করবেন সালমান আগা।’.গত শুক্রবার কেন্টের বেকেনহ্যামে প্রফেশনাল কাউন্টি ক্লাব (পিসিসি) সিলেক্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে ডান হাতে আঘাত পান বাবর। ব্যাট করতে নেমে ৫ রান করার পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষে জানানো হয়েছিল, বাবর দলের পরবর্তী অনুশীলন সেশনেও যোগ দেবেন। তবে শেষ পর্যন্ত এই চোটই তাঁকে ছিটকে দিল প্রথম টেস্ট থেকে।প্রথম টেস্টে না পেলেও বাবরকে দ্বিতীয় টেস্টে পেতে আশাবাদী পাকিস্তান কোচ। সরফরাজ জানিয়েছেন, ‘মেডিক্যাল দল বাবরকে পর্যবেক্ষণে রাখছে। তার আঙুলে বেশ ব্যথা আছে। দ্বিতীয় টেস্টের আগে এখনো কয়েক দিন সময় আছে। আশা করি, এর মধ্যে সে সুস্থ হয়ে উঠবে।’.শেষ দিনে ভারতের দরকার ৬ উইকেট, শ্রীলঙ্কার ২৮৮ রান.ইংল্যান্ড সিরিজের আগে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টের সিরিজ খেলেছিল পাকিস্তান। সেই সিরিজ ১-১ ড্র করেছিল পাকিস্তান। অধিনায়ক বাবর সেখানে দুই টেস্টেই ফিফটি করেন।ইংল্যান্ডের মাটিতে পাকিস্তান সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছে ১৯৯৬ সালে। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল চারটায় শুরু হবে পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেস্ট।

Source: https://www.prothomalo.com/sports/cricket/z0beyi8qaf

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নন্দিত নরকে’: মধ্যবিত্ত পরিবারের গল্পে মানবজীবনের বেদনা

১

‘নন্দিত নরকে’: মধ্যবিত্ত পরিবারের গল্পে মানবজীবনের বেদনা

২

‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

৩

‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

৪

যুদ্ধবিরতির পরও গাজায় জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত

৫

জাফর ইকবাল, মাকসুদ কামালসহ পাঁচ আসামিকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ

৬

কী নিয়ে বিরক্ত হন দীঘি?

৭

ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, এর অর্থ কী

৮

অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত

৯

অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত

১০

নিজের নামে রেলওয়েতে প্রায় কোটি টাকার বিল, জানেনই না গৃহিণী কোহিনূর

১১

নিজের নামে রেলওয়েতে প্রায় কোটি টাকার বিল, জানেনই না গৃহিণী কোহিনূর

১২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে আবেদন চার ধাপে, ১ নভেম্বর শুরু

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে আবেদন চার ধাপে, ১ নভেম্বর শুরু

১৪

ইসরায়েলে ভোট চলছে, কেন্দ্রে কেন আরব ভোটারদের ভিডিও করছে নেতানিয়াহুর দল

১৫

কালো স্যুটে গোলাপি পালকের ব্রোচ, নজর কাড়লেন লামিনে ইয়ামাল

১৬

দ্বিতীয়বার খোলা হলো লালন আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেল

১৭

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটার টানতে নানা প্রতিশ্রুতি

১৮

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটার টানতে নানা প্রতিশ্রুতি

১৯

মোদিকে বলুন জ্ঞানেশকে সরাতে, ৩০ সেকেন্ডে বিক্ষোভ বন্ধ হবে: দিল্লির ব্যবসায়ীদের রাহুল

২০