১৮ আগস্ট ২০২৬, ৭:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

‘উৎসব’, ‘বনলতা’র সাফল্যের পরও কেন বিরতি নিচ্ছেন তানিম নূর

২০২৫ সালে ‘উৎসব’ আর চলতি বছর ‘বনলতা এক্সপ্রেস’। পরপর দুই বছর ঈদে সফল দুটি সিনেমা উপহার দিয়েছেন তানিম নূর। এই সাফল্যের পর স্বাভাবিকভাবেই তাঁর পরবর্তী সিনেমা নিয়ে দর্শকের প্রত্যাশা তৈরি হয়েছে। তবে এই পরিচালক জানালেন, আগামী দুই বছর ঈদে হয়তো তাঁর কোনো কাজ আসবে না।তানিম নূর এর আগে প্রথম আলোকে জানিয়েছিলেন, বছরে একটি করে সিনেমা অবশ্যই বানাবেন। সুযোগ থাকলে দুটি করে সিনেমাও বানাতে পারেন। হঠাৎ করে সেই সফল পরিচালক কেন বিরতি নিচ্ছেন? তিনি জানান, মূল কারণ, পছন্দের গল্প খুঁজে না পাওয়া। শুধু সিনেমা বানানোর জন্য সিনেমা তিনি বানাতে চান না। ভালো গল্প না পাওয়া পর্যন্ত কোনো কাজ করবেন না।.তানিম প্রথম আলোকে বলেন, ‘পরিকল্পনা করে, সময় নিয়েই সিনেমা বানাতে চাই। যে কারণে ভালো গল্পের দরকার। আমার সিনেমা নিয়ে দর্শকদের একটা আগ্রহ তৈরি হয়েছে। সেই জায়গাটা ধরে রাখতে চাই। মনমতো গল্প, পরিকল্পনা না হলে কাজ করব। না। চলতি আগস্ট পর্যন্ত পছন্দের কোনো গল্প নির্বাচন করতে পারিনি। এখন আর সম্ভব নয় সিনেমা বানিয়ে আগামী বছর ঈদে মুক্তি দেওয়া। এমনও হতে পারে, আগামী দুই বছর আমার কোনো সিনেমা আসবে না।’.তবে নির্মাণ থেকে দূরে থাকলেও নতুন পরিচয়ে আসছেন তানিম নূর। এই সময়টায় পুরোপুরি প্রযোজক হিসেবে কাজ করতে চান। জানালেন, নুহাশ হুমায়ূনের মুভিং বাংলাদেশ সিনেমার সঙ্গে প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন। সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে বলেন, ‘আগে থেকেই প্রযোজনা করার কথা ভাবছিলাম। এর মধ্য দিয়ে তরুণদের পাশে থাকতে পারলে ভালো লাগবে। সেটাই করছি। নুহাশ এখন ভালো কাজ করছে। নুহাশের সিনেমার চিত্রনাট্য পড়ার পরে আমার কাছে অসাধারণ লাগে।সিনেমাটির চিত্রনাট্য ভালো লাগায় প্রযোজনার সঙ্গে যুক্ত হয়েছি। যদিও আন্তর্জাতিক আরও প্রযোজক সিনেমার সঙ্গে যুক্ত রয়েছেন।’ তিনি জানান, শুধু নুহাশই নন, তরুণ বেশ কয়েকজন নিমার্তার সঙ্গে তাঁর কথা হয়েছে। এর মধ্যে যে প্রকল্পগুলো ভালো লাগবে, সেগুলোর সঙ্গেই যুক্ত হতে চান।.হল থেকে ৮ কোটি টাকার বেশি ওঠানো কঠিন.প্রযোজনার পাশাপাশি এগিয়ে নিচ্ছেন বড় বাজেটের একটি চিত্রনাট্য। যে সিনেমাটি নির্মাণ করতে দরকার কয়েক কোটি টাকা। তানিম বলেন,‘আমার মাথায় বড় বাজেটের একটি গল্পের সিনেমার পরিকল্পনা রয়েছে। সেটা কত দূর এগিয়ে নিতে পারব জানি না। অনেক টাকা দরকার। এত বড় লগ্নিকারক তো পাওয়া কঠিন। যদি সেই সুযোগ পাই তাহলে সিনেমাটি বানাব। এখানে দেশের অনেক গুণী অভিনয়শিল্পীর প্রয়োজন রয়েছে। একই সঙ্গে চরিত্রের সংখ্যা যেমন বেশি, তেমনি প্রেক্ষাপটও বিস্তৃত।’জানিয়ে রাখলেন কাঙ্ক্ষিত প্রযোজক ও অর্থায়ন পাওয়া গেলে ২০২৮ বা পরবর্তী কোনো সময়কে টার্গেট করে সিনেমাটি বানাবেন।

Source: https://www.prothomalo.com/entertainment/dhallywood/ocg8bzevo9

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিহত ছাত্রদল নেতার বাড়িতে গিয়ে বিচারের আশ্বাস দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

১

হোগলাবুনিয়া থেকে তাসভির…

২

রং, নকশা, বুননে প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম

৩

নেতানিয়াহুর জোট ছেড়ে বিরোধী জোটে যেতে আগ্রহী ইউটিজে

৪

সরকার চাইলেই কি টাকা ছাপাতে পারে

৫

ব্রহ্মপুত্রের বুকেই তৈরি হচ্ছে খেলার মাঠ, প্রতিবাদ পরিবেশকর্মীদের

৬

ঘরোয়াভাবে কাবিন হয়েছিল, বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল ডিসেম্বর-জানুয়ারিতে, তার আগেই বর্ষার মৃত্যু

৭

গবেষণার তথ্য: ফেসবুক ও মেসেঞ্জারে নারীর প্রতি সহিংসতা বেশি

৮

পাকিস্তান সরকার ইমরান খানকে হত্যার চেষ্টা করছে: ছেলে সুলাইমানের অভিযোগ

৯

২০ বছর পর সার্জেন্ট পদে ৮৪ ও এসআই পদে ১৬২ জন যোগ দিচ্ছেন

১০

বাল্যবিবাহ ও সাইবার বুলিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন বন্ধুরা

১১

বিদায়, জান্থি!

১২

জলবায়ু অর্থায়ন প্রয়োজনের তুলনায় সামান্য

১৩

বিধান পরিষদ নির্বাচন বিজেপি ও কংগ্রেসকে চিন্তায় ফেলে দিল

১৪

সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ে সড়ক অবরোধ শেকৃবির শিক্ষার্থীদের

১৫

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে চাকরি, পদ ১১

১৬

দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা

১৭

রাষ্ট্র যখন তার স্রষ্টাদের সম্মান জানাতে সংকটে পড়ে

১৮

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

১৯

আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার

২০