২১ আগস্ট ২০২৬, ৩:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মুল্লুক’

চা-বাগানের চা-শিল্পীদের মুখে মুখে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা একটি লোকগান নতুন সংগীতায়োজনে এনেছে কোক স্টুডিও বাংলা। গতকাল রাতে ‘মুল্লুক’ শিরোনামে গানটি প্রকাশিত হয়েছে। চতুর্থ মৌসুমের এটি চতুর্থ গান। গানে চা-শিল্পীদের ইতিহাস, শিকড়ে ফেরার আকাঙ্ক্ষা, পরিচয় ও নিজের ঠিকানা খোঁজার গল্প তুলে ধরা হয়।শতবর্ষ আগে চা-শিল্পীদের জীবন ও ‘মুল্লুক চলো আন্দোলন’-এর ইতিহাস থেকে গানটির ভাবনা নেওয়া হয়েছে। সেই সময়ের সংগ্রামের পাশাপাশি গানটিতে উঠে এসেছে নিজের মাটিতে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা।.কোক স্টুডিও বাংলা ফেরার খবর মিলল.লোকগানের অংশবিশেষের সঙ্গে নতুন কথা জুড়ে দেন শিবু কুমার শীল। সুরও করেছেন তিনি। গানটিতে কণ্ঠ দিয়েছেন চা-শিল্পী রনজু তাঁতি ও রঞ্জিত তাঁতি। তাঁদের কণ্ঠের সঙ্গে যুক্ত হয়েছে মেঘদলের সংগীত। ব্যবহার করা হয়েছে শ্রীমঙ্গলের ঢোলের ছন্দও।কোক স্টুডিও বাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গানটি তাঁদের জন্যও উৎসর্গ করা হয়েছে, যাঁরা পরিশ্রম করে ভালো ভবিষ্যতের স্বপ্ন দেখেন।.কোক স্টুডিও বাংলার অফিশিয়াল চ্যানেল ও বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি শোনা যাচ্ছে।

Source: https://www.prothomalo.com/entertainment/song/ciio6fmrhc

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের খাবার খেয়ে ক্যাম্পের ১০ পুলিশ সদস্য অচেতন, হাসপাতালে ভর্তি

বেশি লাভের আশায় দীর্ঘদিন হিমাগারে, পচা সাড়ে ২২ হাজার মণ আলু এখন গরুর খাবার

৪৫ কিলোমিটার পথ পেরিয়ে বাবার সঙ্গে স্বপ্নের মঞ্চে

রূপায়ণ সিটি ঘুরে গেল আন্তর্জাতিক প্রতিনিধিদল

ক্যানসারে আক্রান্ত গিটারিস্ট ইমরান মারা গেছেন

গাইবান্ধায় ছুটিতে বাড়ি এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এসআইয়ের মৃত্যু

উত্তরে ডেঙ্গুর ১০০ ‘হটস্পট’, দক্ষিণে ২৯ ওয়ার্ড ঝুঁকিপূর্ণ, সেগুলো কোনগুলো

৩৬ নিখোঁজ শিশুর লাশ উদ্ধার ৮ মাসে

ঢাকায় রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে কেন মরিয়া ট্রাম্প, নেপথ্যে কী

১০

ক্যারিবীয় সাগরে নৌযানে হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

১১

রিয়াদে বিকট বিস্ফোরণ, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি

১২

বিপর্যয়ের কারণ খুঁজতে নেপালের তদন্ত শুরু

১৩

অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার

১৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় ছাত্রসভা’র প্রস্তুতি কমিটি প্রকাশ

১৫

নাইকোর বিরুদ্ধে পেট্রোবাংলার ৭৪৬ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

১৬

অপ্রতিম হত্যা: আরেক সন্দেহভাজনকে আটক করেছে এসআরবি

১৭

সড়কের পাশে বা নির্জন স্থানে গাড়ি পার্ক করা যাবে না

১৮

পবিত্র মক্কা-মদিনা আবেগ ও বিশ্বাসের কেন্দ্র, হামলা হলে ঐক্যবদ্ধ প্রতিরোধ: ধর্মমন্ত্রী

১৯

বন্ধুত্ব যখন পরকালের পাথেয় হবে

২০