২১ আগস্ট ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমান, খালেদা জিয়ার সমাধিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার জুমার নামাজের পর তিনি রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তাঁদের সমাধিসৌধে শ্রদ্ধা জানান। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন, ফাতিহা পাঠ করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদনের সময় মির্জা ফখরুলের সঙ্গে সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও নবনির্বাচিত রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ইউনুস আলী উপস্থিত ছিলেন।.এ সময় নিরাপত্তাবেষ্টনীর বাইরে দাঁড়িয়ে দলের নেতা-কর্মী ও সমর্থকদের মির্জা ফখরুল হাত নেড়ে শুভেচ্ছা জানান।এই প্রবীণ রাজনীতিবিদ আজ সন্ধ্যায় বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন। বঙ্গভবনের দরবার হলে সন্ধ্যা সাড়ে সাতটায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।বঙ্গভবন সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার সদস্যরা এবং বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন।.গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় বিরোধী জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন। মোট ৩৪৩টি ভোটের মধ্যে মির্জা ফখরুল ২৫৫টি ভোট পান এবং অলি আহমদ পান ৮৮টি ভোট।.মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৬ সংসদ সদস্য এই রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত ছিলেন। ভোট দিতে না আসা এই ৬ ভোটার হলেন—বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস, মোস্তফা কামাল পাশা ও ড. মুহাম্মদ ওসমান ফারুক, স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য মো. অলি উল্লাহ।ওই দিন রাতেই নির্বাচন কমিশন (ইসি) মির্জা ফখরুলকে বাংলাদেশের রাষ্ট্রপতি ঘোষণা করে গেজেট জারি করে।

Source: https://www.prothomalo.com/politics/v4v6bx0s8o

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্পকন্যা আর সাধুর বউয়ের ইমেজ ভেঙে টিল শাড়ির ইভনিং লুকে আবেদন ছড়ালেন সুন্দরী অভিনেত্রী

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

যেভাবে মাপা হলো পৃথিবীর বয়স

৪০ বছর পুরোনো চরিত্রে ফিরছেন টম ক্রুজ, সঙ্গী কে

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বড় মাথার যন্ত্রণায় ছটফট করে শিশুটি

নেপাল–তিব্বতে নিহত বেড়ে ৭৯৭, আকস্মিক বন্যার ঝুঁকি কমেনি

লারাক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম বৈঠক সোমবার

১০

ফেসবুকে ব্যক্তিগত তথ্য ফাঁস, নিরাপত্তা চেয়ে ঢাবি শিক্ষক শেহরীনের জিডি

১১

মশা নিধনে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা বাড়াতে গবেষণা জোরদার করা হচ্ছে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

‘বাড়িতে গিয়ে দেখি উঠানে স্বামীর লাশ, বুকে দুটি গুলি’

১৩

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১১–দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার

১৪

চট্টগ্রামে দক্ষিণ জেলা যুবলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, ১৫ জন গ্রেপ্তার, ৮ কিশোর হেফাজতে

১৫

ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজের পুরস্কার বিতরণ

১৬

সুপারিগাছে উঠতে রাজি না হওয়ায় শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৭

রান্নার সময় গরুর মাংসের রং সবুজ হওয়ার সম্ভাব্য কারণ জানা গেল

১৮

চর ও দুর্গম এলাকার শিক্ষকদের জন্য দূরত্বভিত্তিক ভাতা চালু হবে: ববি হাজ্জাজ

১৯

একঝলক (৩০ আগস্ট ২০২৬)

২০