২২ আগস্ট ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

থ্যালাসেমিয়া রোগীর সঠিক খাদ্যাভ্যাস সম্পর্কে জানুন

থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তরোগ। এ রোগে শরীরে পর্যাপ্ত সুস্থ লোহিত রক্তকণিকা তৈরিতে ব্যাঘাত ঘটে। অনেক রোগীকেই নিয়মিত রক্ত সঞ্চালন করতে হয়। বারবার রক্ত গ্রহণের ফলে শরীরে অতিরিক্ত আয়রন জমে লিভার, হৃৎপিণ্ড ও বিভিন্ন অন্তঃস্রাবী গ্রন্থির ক্ষতি হতে পারে।.থ্যালাসেমিয়ায় খাদ্যের মূল লক্ষ্য হলো সুষম পুষ্টি নিশ্চিত করা, শরীরে অতিরিক্ত আয়রন জমা প্রতিরোধে সহায়তা করা, হাড়ের স্বাস্থ্য বজায় রাখা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করা।.সেরাম ফেরিটিনের মাত্রা বেশি থাকলে রোগীকে অতিরিক্ত আয়রনসমৃদ্ধ খাবার সীমিত রাখা উচিত। বিশেষ করে সীমিত রাখুন—লাল মাংস (গরু ও খাসি), কলিজা, হৃৎপিণ্ড, কিডনি, ভুঁড়ি, ঝিনুক, আয়রন-ফর্টিফায়েড সিরিয়াল, অতিরিক্ত আয়রনযুক্ত সাপ্লিমেন্ট ইত্যাদি।.থ্যালাসেমিয়া রোগীর জন্য প্রোটিনের ভালো উৎস—দুধ ও দুধজাত খাবার, মাছ, ডিম, মুরগির মাংস, বিভিন্ন ধরনের ডাল এবং সয়াজাতীয় খাবার।ফলিক অ্যাসিড নতুন রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। উৎস—মসুর ডাল, ছোলা, বিভিন্ন ডাল, সবুজ শাকসবজি: পালংশাক, ঢ্যাঁড়স, ব্রকল, বাদাম, ডিম, কলা, কমলা ইত্যাদি।.থ্যালাসেমিয়ায় হাড় ক্ষয় হওয়ার ঝুঁকি বেশি। তাই রোগীর খাদ্যতালিকায় দুধ, টক দই, ছানা, পালংশাক, কলমিশাক, লালশাক, কাঁটাসহ ছোট মাছ, তিল, কাঠবাদাম ইত্যাদি রাখতে হবে।ভিটামিন সি খাবারের আয়রন শোষণক্ষমতা বাড়ায় বলে তা সম্পূর্ণ বাদ দেওয়া উচিত নয়। কারণ এটি রোগ প্রতিরোধক্ষমতা, ক্ষত নিরাময়, কোলাজেন তৈরি ও কোষের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যাঁদের সেরাম ফেরিটিনের মাত্রা বেশি, তাঁরা ভিটামিন সি-সমৃদ্ধ খাবার প্রধান খাবারের দু–তিন ঘণ্টা পরে খেতে পারেন। উৎস—আমলকী, পেয়ারা, কাঁচা মরিচ, লেবু, কমলা/মাল্টা, কাঁচা আম, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, পাকা পেঁপে ইত্যাদি।.হরমোনের ভারসাম্য ভালো রাখতে পারে যে ৭ অভ্যাস.‘স্বাস্থ্যকর’ এসব অভ্যাসে নষ্ট হতে পারে হরমোনের ভারসাম্য.থ্যালাসেমিয়া রোগীদের হালকা থেকে মাঝারি মাত্রার ব্যায়াম উপকারী। যেমন: হাঁটা, সাইকেল চালানো, সাঁতার, হালকা রেজিস্ট্যান্স এক্সারসাইজ। সংশ্লিষ্ট শিশুর বৃদ্ধি পর্যবেক্ষণ করতে হবে ও নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করতে হবে।.পর্যাপ্ত পানি পান করুন। নেশাজাতীয় দ্রব্য—অ্যালকোহল, ধূমপান; অতিরিক্ত ফাস্ট ফুড, অতিরিক্ত কোমল পানীয়, অতিরিক্ত চর্বি ও লবণযুক্ত খাবার এড়িয়ে চলুন। মনে রাখবেন, সব থ্যালাসেমিয়া রোগীর জন্য একই ধরনের খাদ্য পরিকল্পনা প্রযোজ্য নয়। রোগীর ধরন, বয়স, রক্তে ফেরিটিনের মাত্রা, আয়রন চিলেশন থেরাপি এবং অন্যান্য শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে খাদ্য পরিকল্পনা নির্ধারণ করা উচিত।.মো. নাহিদ নেওয়াজ, টেকনিক্যাল অফিসার-নিউট্রিশন, হীড বাংলাদেশ.অনাগত শিশুকে থ্যালাসেমিয়া থেকে বাঁচাতে যা জানতে হবে.থ্যালাসেমিয়া হলে কী করবেন.থ্যালাসেমিয়া প্রতিরোধে যা জরুরি.কেউ থ্যালাসেমিয়া বাহক কিনা, তা বুঝবেন কীভাবে এবং থ্যালাসেমিয়ার চিকিৎসা কী

Source: https://www.prothomalo.com/lifestyle/health/sp4r37c54r

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের রাস্তায় হাজারো মানুষ, ইহুদি-আরব সরকার গঠনের দাবি

১

সেনা কর্মকর্তাদের সঙ্গে মোজতবা খামেনির প্রথম আনুষ্ঠানিক বৈঠক, কী নির্দেশ দিলেন

২

বিনার গামা রশ্মি বিকিরণ কেন্দ্র উদ্বোধন, কৃষিপণ্যের সংরক্ষণকাল বাড়বে ১২ মাস পর্যন্ত

৩

দেশের আর্থিক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

৪

হ্যালোউইনে মা শ্রীদেবীর আইকনিক ‘নাগিনা’ লুকে হইচই ফেলে দিয়েছেন জাহ্নবী

৫

নায়ক শরীফুল রাজকে আইনি নোটিশ, ঘটনা কী

৬

পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত, চালকের আসনে ছিলেন ছেলে

৭

মাস্টহেড পিআরের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার আশিক ইকবাল

৮

বন্ধুদের সঙ্গে তাহসিফ সাউরির সিসিটিভি ভিডিও প্রকাশ

৯

দ্বিতীয় টেস্টের দলে অমিত হাসান, বাদ মুমিনুল

১০

ঈদে দেশে ফেরার কথা ছিল, ফিরলেন কফিনবন্দী হয়ে

১১

বাইন্যান্সের ক্রিপ্টো চুরি, বৈদেশিক মুদ্রা জোগাতে আরও যা করছে উত্তর কোরিয়ার হ্যাকাররা

১২

‘আমার ছেলের সাঁতারে প্রশিক্ষণ ছিল, ডুবে মৃত্যু হতে পারে না’: তাহসিফের বাবা

১৩

জামায়াত–কওমির বিরোধ কেন, কোথা থেকে এর শুরু

১৪

মিজুলায় হ্যালোউইন: হেমন্তের বৃষ্টি-কুয়াশায় ভূতের শহর আর হলুদ পাতায় উৎসবের রং

১৫

চাঁদা চেয়ে ফোন, ‘যদি ছেলেপুলে পাঠাতে হয়, ৫০ লাখ ১ কোটি হয়ে যাবে’

১৬

ভূত চতুর্দশীর ১৪ শাক: ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে ভেষজ গুণের গল্প

১৭

নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট

১৮

আজিমপুরে হঠাৎ বাড়িওয়ালার নোটিশ, হন্যে হয়ে বাড়ি খুঁজছেন ছাত্রীরা

১৯

চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি

২০