২৩ আগস্ট ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নামী রেস্তোরাঁ–সুপারশপে পচা–বাসি খাবার, চার প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা

কোথাও পচা–বাসি খাবার, কোথাও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য। কোনো প্রতিষ্ঠানে আবার খাবার তৈরির কাঁচামালে পোকামাকড় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার প্রমাণ মিলেছে। চট্টগ্রাম নগরের চারটি বেকারি, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, সুপারশপ ও রেস্তোরাঁয় অভিযান চালিয়ে এসব অনিয়ম পেয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এসব অনিয়মের দায়ে চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত, চট্টগ্রাম মহানগরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা। গতকাল শনিবার নগরের বিভিন্ন এলাকায় এসব প্রতিষ্ঠানে সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয়। আজ রোববার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা (নগর) মোহাম্মদ ফারহান ইসলাম।.জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকারি ১৯ লাখ টাকা, মেরিডিয়ান ফুড প্রোডাক্টস লিমিটেড ১০ লাখ টাকা, উৎসব সুপারশপ ১০ লাখ টাকা এবং রিও ক্যাফে–মাজায়দার ১ লাখ টাকা। জরিমানা অনাদায়ে সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকারির কারখানায় পচা–বাসি মিষ্টির উচ্ছিষ্ট সংরক্ষণ করা হচ্ছিল। সেগুলো আবার ব্যবহারের প্রস্তুতিও ছিল। সেখানে মেয়াদোত্তীর্ণ মিষ্টি, কেক ও বিস্কুট পাওয়া যায়। এ ছাড়া স্যাঁতসেঁতে মেঝে, ভাঙা টাইলস ও অপরিচ্ছন্ন ড্রেনেজের ব্যবস্থা ছিল।মেরিডিয়ান ফুড প্রোডাক্টসের কারখানার বিভিন্ন স্থানে তেলাপোকার বিচরণ দেখা যায়। ম্যাঙ্গো বার তৈরির কাঁচামাল পাল্পের ড্রামের ভেতরও পোকামাকড় পাওয়া যায়। অস্বাস্থ্যকর পরিবেশে নিমকি ও চিপস উৎপাদন করা হচ্ছিল।.উৎসব সুপারশপে মেয়াদোত্তীর্ণ মোমোস, নষ্ট মরিচ, বিভিন্ন মসলা ও চকলেট সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। অস্বাস্থ্যকর পরিবেশে মাংস সংরক্ষণ ও বিক্রি এবং নিম্ন মানের আচার ও হোমমেড পণ্য বিক্রির বিষয়ও ধরা পড়ে।রিও ক্যাফে–মাজায়দারে পচা–বাসি খাবার সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাত ও বিক্রি এবং খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি না মানার প্রমাণ পাওয়া যায়।নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, সংক্ষিপ্ত বিচারকাজে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বেশ কিছু গুরুতর অনিয়ম পাওয়া গেছে। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী আদালত ব্যবস্থা নিয়েছেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/c9z901v0oy

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে পুলিশের সামনে নারী ব্যবসায়ীকে লাঞ্ছিতের অভিযোগ, ভিডিও ছড়াল ফেসবুকে

মাগুরায় শিশুধর্ষণ–হত্যায় বোনের শ্বশুর হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

লাউয়াছড়ার রামবাসক

যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ

সর্পকন্যা আর সাধুর বউয়ের ইমেজ ভেঙে টিল শাড়ির ইভনিং লুকে আবেদন ছড়ালেন সুন্দরী অভিনেত্রী

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

যেভাবে মাপা হলো পৃথিবীর বয়স

৪০ বছর পুরোনো চরিত্রে ফিরছেন টম ক্রুজ, সঙ্গী কে

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

১০

বড় মাথার যন্ত্রণায় ছটফট করে শিশুটি

১১

নেপাল–তিব্বতে নিহত বেড়ে ৭৯৭, আকস্মিক বন্যার ঝুঁকি কমেনি

১২

লারাক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

১৩

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম বৈঠক সোমবার

১৪

ফেসবুকে ব্যক্তিগত তথ্য ফাঁস, নিরাপত্তা চেয়ে ঢাবি শিক্ষক শেহরীনের জিডি

১৫

মশা নিধনে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা বাড়াতে গবেষণা জোরদার করা হচ্ছে: স্থানীয় সরকারমন্ত্রী

১৬

‘বাড়িতে গিয়ে দেখি উঠানে স্বামীর লাশ, বুকে দুটি গুলি’

১৭

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১১–দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার

১৮

চট্টগ্রামে দক্ষিণ জেলা যুবলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, ১৫ জন গ্রেপ্তার, ৮ কিশোর হেফাজতে

১৯

ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজের পুরস্কার বিতরণ

২০