২৭ আগস্ট ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাত দিনের আন্দোলনের পর বিএম কলেজের উপাধ্যক্ষের পদায়ন বাতিল

বিসিএস ক্যাডার শিক্ষকদের টানা সাত দিনের আন্দোলনের মুখে বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উপাধ্যক্ষ পদে অধ্যাপক আবুল কালাম আজাদের পদায়ন বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব এ এস এম শাহরিয়ার জাহানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০ আগস্ট জারি করা প্রজ্ঞাপনের ৮ নম্বর ক্রমিকে বিএম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আবুল কালাম আজাদকে একই কলেজের উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছিল। প্রশাসনিক কারণে তাঁর ওই পদায়ন বাতিল করা হয়েছে।অধ্যাপক আবুল কালাম আজাদের পদায়ন বাতিলের দাবিতে এক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছিলেন কলেজের বিসিএস ক্যাডারভুক্ত শিক্ষকেরা। তাঁরা কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন এবং তাঁকে দায়িত্ব গ্রহণে বাধা দেন।.আজ সকালেও এ নিয়ে কলেজে উত্তেজনা দেখা দেয়। সকাল ১০টার দিকে আবুল কালামের পক্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একদল শিক্ষার্থী প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তাঁকে উপাধ্যক্ষ পদে বহাল রাখার দাবিতে বিক্ষোভ করেন। একই সময়ে বিসিএস ক্যাডার শিক্ষকদের পক্ষে আরেক দল শিক্ষার্থী সেখানে অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজের শিক্ষকেরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে শিক্ষকেরা প্রশাসনিক ভবন ও অধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। পরে দুই পক্ষের শিক্ষার্থীরা সেখানে বিভিন্ন স্লোগান দেন। বেলা একটা পর্যন্ত কলেজে উত্তেজনা বিরাজ করে।কলেজ প্রশাসনের একটি সূত্র জানায়, আজ সকালে আবুল কালাম আজাদ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একটি কক্ষে যান। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পর তাঁর সমর্থনে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভে অংশ নেন।.শিক্ষার্থীদের দাবি, বেলা সাড়ে ১১টার দিকে কলেজের অধ্যক্ষ অধ্যাপক তাজুল ইসলাম কলেজের মসজিদ গেট পর্যন্ত এসে প্রশাসনিক ভবনের সামনে হট্টগোল দেখতে পান। পরে তিনি গাড়িতে করে দ্রুত সেখান থেকে চলে যান।আন্দোলনরত বিএম কলেজের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম বলেন, ‘আমাদের আন্দোলন কোনো ব্যক্তির বিরুদ্ধে ছিল না। আমরা ক্যাডার শিক্ষকদের মর্যাদা রক্ষায় আন্দোলন করেছি। অধ্যাপক আবুল কালাম আজাদ ১০ শতাংশ কোটায় আসা নন-ক্যাডার শিক্ষক। ক্যাডার পদে নন-ক্যাডারদের পদায়নের বিরুদ্ধে আমরা ২০১৭ সাল থেকে আন্দোলন করে আসছি।’ তিনি আরও বলেন, ক্যাডারভুক্ত কলেজের প্রশাসনিক পদে নন-ক্যাডার শিক্ষককে পদায়ন না করার দাবিই ছিল তাঁদের। শেষ পর্যন্ত পদায়ন বাতিল হওয়ায় তাঁরা সন্তুষ্ট।.এ বিষয়ে বক্তব্য জানতে অধ্যাপক তাজুল ইসলামের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।২০ আগস্ট অধ্যাপক আবুল কালাম আজাদকে বিএম কলেজের উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়। এর প্রতিবাদে পরদিন থেকে বিসিএস ক্যাডার শিক্ষকেরা কলমবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেন। টানা সাত দিন তাঁরা তাঁকে দায়িত্ব গ্রহণে বাধা দেন।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/i24nh3ukjo

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন

১

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

২

নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন মৃত্যুর খবর

৩

নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের

৪

বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

৫

পুলিশে সরাসরি এসআই নিয়োগ হবে ৪ হাজার, ৪০০-৫০০ এএসপি নিতে হবে বিশেষ বিসিএস

৬

ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

৭

নির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

৮

চার জুটির চার রকম প্রেম, তিন নতুন মুখের অভিষেক

৯

বেশি বেতনে চীনে চাকরির প্রলোভন, পাচারের জন্য আটকে রেখে ১২ নারীকে নির্যাতন

১০

ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে

১১

ইসির পরীক্ষা হবে আগামীকাল: ১১–দলীয় ঐক্য

১২

দুই পা হারানো সাখাওয়াতের হাতে হুইলচেয়ার, ঘরে এক মাসের বাজার

১৩

গুলির শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখেন রক্তে বুক ভিজে যাচ্ছে স্বামীর, হাসপাতালে নিতে নিতে শেষ

১৪

বিজ্ঞান প্রাণহীন বিষয় নয়, বিজ্ঞান থেকে মানবিকতা বিচ্ছিন্ন করা যায় না

১৫

ধীরে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

১৬

ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনে সরকার গঠনে অনিশ্চয়তা, কেউ পাচ্ছে না সংখ্যাগরিষ্ঠতা

১৭

সাজেকে টানা সাত দিন ধরে অবরোধ, বিপাকে কৃষক ও গাড়িচালকেরা

১৮

হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

১৯

গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট

২০