বার্তা বিভাগ
২৮ আগস্ট ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজধানীর শ্যামপুরে ‘সাপ্তাহিক চুক্তিতে’ জমজমাট জুয়ার আসর!

ধোলাইপাড়ে কথিত ‘আন্দার বাহার’—নিয়ন্ত্রকের মুখে শ্যামপুর থানা পুলিশের নাম, অভিযোগের ৪৮ ঘণ্টা পরও দৃশ্যমান ব্যবস্থা নেই ?

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

রাজধানীর শ্যামপুরের একটি আবাসিক এলাকায় চলছে কথিত ‘আন্দার বাহার’ জুয়ার আসর—এমন অভিযোগ উঠেছে। ধোলাইপাড় সাবান ফ্যাক্টরি গলির ভেতরে একটি বাড়ির তৃতীয় তলায় এই জুয়ার বোর্ড বসে বলে স্থানীয় সূত্রের দাবি।

অভিযোগ অনুযায়ী, স্থানীয়ভাবে আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত রাজন মিয়ার বাড়ির তৃতীয় তলায় বাচ্চু নামের এক ব্যক্তি ও তার সহযোগীরা এ আসর পরিচালনা করছেন।

তবে বিষয়টি নিয়ে সবচেয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন কথিত জুয়া নিয়ন্ত্রক বাচ্চু নিজেই।

প্রতি সপ্তাহে বান্ডিল দেওয়া হয়’—বাচ্চুর দাবি

প্রতিবেদক পরিচয় গোপন রেখে বাচ্চুর সঙ্গে কথা বলেন। জুয়ার আসর চালাতে পুলিশের কোনো সমস্যা হয় কি না জানতে চাইলে তিনি দাবি করেন, প্রতি সপ্তাহে শ্যামপুর থানার ওসিকে ‘বান্ডিল’ দেওয়া হয়। এ কারণে পুলিশের কোনো ঝামেলা নেই।

তার এই বক্তব্যের পর প্রশ্ন উঠেছে—পুলিশের নাম ব্যবহার করে কি জুয়ার আসরকে নিরাপদ দেখানোর চেষ্টা করা হচ্ছে, নাকি এর পেছনে সত্যিই কোনো যোগসূত্র রয়েছে?

ওসির বক্তব্য: ‘বিষয়টি জানি না’

অভিযোগের বিষয়ে শ্যামপুর থানার অফিসার ইনচার্জের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কথিত জুয়ার আসরের বিষয়টি জানেন না বলে জানান।

প্রতিবেদকের পক্ষ থেকে অভিযোগটি জানানো হলে তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

কিন্তু অভিযোগ জানানোর পর প্রায় ৪৮ ঘণ্টা পার হলেও দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

বাড়ির তৃতীয় তলায় কি হচ্ছে?

অভিযোগ রয়েছে, সকাল থেকে গভীর রাত পর্যন্ত জমজমাট ভাবে ওই বাড়ির তৃতীয় তলায় বসে ‘আন্দার বাহার’ নামের জুয়ার খেলা। অর্থের বিনিময়ে এই খেলা পরিচালিত হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।

তবে আসরটির প্রকৃত পরিধি, অর্থের পরিমাণ, সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় এবং এর পেছনে কারা রয়েছে—এসব বিষয়ে আরও অনুসন্ধান প্রয়োজন।

অভিযোগ সত্য হলে দায় কার ?

জুয়ার আসর পরিচালনার অভিযোগ সত্য হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে পুলিশের কোনো কর্মকর্তার বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ উঠলে সেটিও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা জরুরি।

অন্যদিকে বাচ্চুর দাবি যদি ভিত্তিহীন হয়, তাহলে পুলিশের নাম ব্যবহার করে এমন বক্তব্য দেওয়ার বিষয়টিও তদন্তের আওতায় আসা উচিত।

এখন দেখার বিষয় ?

ধোলাইপাড়ের একটি বাড়ির তৃতীয় তলায় কথিত ‘আন্দার বাহার’ জুয়ার আসর নিয়ে ওঠা অভিযোগের সত্যতা কী?

বাচ্চুর কথিত ‘সাপ্তাহিক বান্ডিল’—এটি কি সত্য, নাকি শুধুই প্রভাব বিস্তারের কৌশল?

অভিযোগের সত্যতা বের করতে প্রয়োজন দ্রুত তদন্ত ও আইনগত পদক্ষেপ।

সংবাদ বিডি নিউজের অনুসন্ধান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপায়ণ সিটি ঘুরে গেল আন্তর্জাতিক প্রতিনিধিদল

ক্যানসারে আক্রান্ত গিটারিস্ট ইমরান মারা গেছেন

গাইবান্ধায় ছুটিতে বাড়ি এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এসআইয়ের মৃত্যু

উত্তরে ডেঙ্গুর ১০০ ‘হটস্পট’, দক্ষিণে ২৯ ওয়ার্ড ঝুঁকিপূর্ণ, সেগুলো কোনগুলো

৩৬ নিখোঁজ শিশুর লাশ উদ্ধার ৮ মাসে

ঢাকায় রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে কেন মরিয়া ট্রাম্প, নেপথ্যে কী

ক্যারিবীয় সাগরে নৌযানে হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

রিয়াদে বিকট বিস্ফোরণ, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি

বিপর্যয়ের কারণ খুঁজতে নেপালের তদন্ত শুরু

১০

অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার

১১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় ছাত্রসভা’র প্রস্তুতি কমিটি প্রকাশ

১২

নাইকোর বিরুদ্ধে পেট্রোবাংলার ৭৪৬ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

১৩

অপ্রতিম হত্যা: আরেক সন্দেহভাজনকে আটক করেছে এসআরবি

১৪

সড়কের পাশে বা নির্জন স্থানে গাড়ি পার্ক করা যাবে না

১৫

পবিত্র মক্কা-মদিনা আবেগ ও বিশ্বাসের কেন্দ্র, হামলা হলে ঐক্যবদ্ধ প্রতিরোধ: ধর্মমন্ত্রী

১৬

বন্ধুত্ব যখন পরকালের পাথেয় হবে

১৭

টেস্ট চ্যাম্পিয়নশিপের সব ম্যাচে নাহিদ রানাকে চান নির্বাচকেরা

১৮

নবম পে স্কেল: শিক্ষাসহায়ক ভাতা কারা পাবেন, কত টাকা

১৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, সূচি পুনর্নির্ধারণ

২০