২৮ আগস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁদপুর শহরের আত্মগোপনে থাকা স্বর্ণ ব্যবসায়ী চট্টগ্রামে আটক

চাঁদপুর শহরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে চট্টগ্রামের পটিয়ার দলঘাট দাসপাড়ায় নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।চাঁদপুর শহরের কুমিল্লা রোডের আখন্দ মার্কেটে ‘এস কে জুয়েলার্স অ্যান্ড শিল্পালয়’ নামে একটি দোকান আছে পিন্টু দাসের। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে শহরের কালীবাড়ি মন্দির এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাঁর বাসা ও দোকান এক সপ্তাহের বেশি সময় ধরে তালাবদ্ধ। তিনি বন্ধকি স্বর্ণালংকারসহ বিভিন্নজনের কাছ থেকে টাকাপয়সা আত্মসাৎ করে সপরিবার পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছিল।.পিন্টু দাসের নিখোঁজ বা আত্মগোপনের যাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। এর পরিপ্রেক্ষিতে আজ ভোরে চট্টগ্রামের পটিয়ার দলঘাট দাসপাড়ায় নিজবাড়ি থেকে পিন্টু দাসকে (৪৫) আটক করা হয়। চাঁদপুর মডেল থানার পুলিশের একটি দল পিন্টু দাসকে নিয়ে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।.পুলিশের অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কালাম গাজী। তিনি বলেন, ‘পিন্টু দাস নিখোঁজ হওয়ার বিষয়ে তাঁর বাসার মালিক রাসেল খান ২২ আগস্ট একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশের কয়েকটি দল অনুসন্ধান শুরু করে। আমরা চাঁদপুর ও কুমিল্লায় পিন্টু দাসের স্বজন ও পরিচিত সব জায়গায় খোঁজ নিই। অবশেষে আজ ভোর ৫টায় চট্টগ্রামের পটিয়ার দলঘাট দাসপাড়া নিজবাড়ি থেকে তাঁকে সপরিবার আটক করা হয়েছে।’ .চাঁদপুরে সপরিবার স্বর্ণ ব্যবসায়ী নিখোঁজ নাকি আত্মগোপনে, তদন্ত করছে পুলিশ.চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস আত্মগোপনে ছিলেন। তাঁকে পালিয়ে যেতে সহায়তাকারী ট্রাকচালকের মাধ্যমে তথ্য পেয়েছিলাম। তাঁর বিরুদ্ধে এখনো কোনো মামলা হয়নি। কোনো পাওনাদার মামলা করলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Source: https://www.prothomalo.com/bangladesh/district/frvlyfo02r

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় শিশুধর্ষণ–হত্যায় বোনের শ্বশুর হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

লাউয়াছড়ার রামবাসক

যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ

সর্পকন্যা আর সাধুর বউয়ের ইমেজ ভেঙে টিল শাড়ির ইভনিং লুকে আবেদন ছড়ালেন সুন্দরী অভিনেত্রী

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

যেভাবে মাপা হলো পৃথিবীর বয়স

৪০ বছর পুরোনো চরিত্রে ফিরছেন টম ক্রুজ, সঙ্গী কে

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বড় মাথার যন্ত্রণায় ছটফট করে শিশুটি

১০

নেপাল–তিব্বতে নিহত বেড়ে ৭৯৭, আকস্মিক বন্যার ঝুঁকি কমেনি

১১

লারাক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

১২

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম বৈঠক সোমবার

১৩

ফেসবুকে ব্যক্তিগত তথ্য ফাঁস, নিরাপত্তা চেয়ে ঢাবি শিক্ষক শেহরীনের জিডি

১৪

মশা নিধনে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা বাড়াতে গবেষণা জোরদার করা হচ্ছে: স্থানীয় সরকারমন্ত্রী

১৫

‘বাড়িতে গিয়ে দেখি উঠানে স্বামীর লাশ, বুকে দুটি গুলি’

১৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১১–দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার

১৭

চট্টগ্রামে দক্ষিণ জেলা যুবলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, ১৫ জন গ্রেপ্তার, ৮ কিশোর হেফাজতে

১৮

ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজের পুরস্কার বিতরণ

১৯

সুপারিগাছে উঠতে রাজি না হওয়ায় শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, যুবক গ্রেপ্তার

২০