২৮ আগস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে আবার অপ্রচলিত মাদক ‘কুশ’ জব্দ, দুই ভারতীয় গ্রেপ্তার

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবার অপ্রচলিত মাদক কুশ জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা আবদুল রহমান (৪৬) ও মোহাম্মদ ইকবাল আনসারি (৪৫)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৫ কেজি ১২০ গ্রাম কুশ উদ্ধার করা হয়েছে।.মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বেলা ১টার দিকে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে অবস্থান নেন সংস্থাটির কর্মকর্তারা। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে আসা দুই ভারতীয় নাগরিক গ্রিন চ্যানেলে পৌঁছান। তাঁদের সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার সদস্যদের উপস্থিতিতে তাঁদের ট্র্যাভেল ট্রলি তল্লাশি করা হয়। তল্লাশিতে ৫ কেজি ১২০ গ্রাম কুশ পাওয়া যায়। এ ছাড়া তাঁদের কাছ থেকে দুটি ভারতীয় পাসপোর্ট, ৫০০ মার্কিন ডলার, ১০ হাজার ভারতীয় রুপি ও তিনটি স্মার্টফোন জব্দ করা হয়।আটক দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। মামলাটি করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, কুশ অত্যন্ত শক্তিশালী ও মারাত্মক ধরনের সিন্থেটিক বা কৃত্রিম মাদক।.হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক সময়ে এই মাদকের কয়েকটি চালান জব্দ করা হয়েছে। ১৮ আগস্ট ৪ কেজি ১৮০ গ্রাম কুশ উদ্ধার করে অধিদপ্তর। এই ঘটনায় জড়িত দুই সন্দেহভাজন ভারতীয় নাগরিক আকাশ দুবে ও আকাশ পাণ্ডে তাঁদের ট্র্যাভেল ট্রলি ও পাসপোর্টের ফটোকপি রেখে পালিয়ে যান। তাঁদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়।২২ আগস্ট ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল বিমানবন্দরে আসেন ভারতের কর্ণাটকের বাসিন্দা হুসাইন আবদুল কাদের শেখ। ৩ কেজি কুশসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।এর দুদিন পর ২৪ অগাস্ট শাহজালাল বিমানবন্দরে ৫ কেজি ৪০ গ্রাম কুশসহ ভারতের পশ্চিমবঙ্গের দুই নাগরিক সানোয়ার আলী ও ইমতিয়াজ আহমেদকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।.বিমানবন্দরে ৩ কেজি কুশসহ ভারতের নাগরিক গ্রেপ্তার

Source: https://www.prothomalo.com/bangladesh/crime/es333584s8

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে পুলিশের সামনে নারী ব্যবসায়ীকে লাঞ্ছিতের অভিযোগ, ভিডিও ছড়াল ফেসবুকে

মাগুরায় শিশুধর্ষণ–হত্যায় বোনের শ্বশুর হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

লাউয়াছড়ার রামবাসক

যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ

সর্পকন্যা আর সাধুর বউয়ের ইমেজ ভেঙে টিল শাড়ির ইভনিং লুকে আবেদন ছড়ালেন সুন্দরী অভিনেত্রী

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

যেভাবে মাপা হলো পৃথিবীর বয়স

৪০ বছর পুরোনো চরিত্রে ফিরছেন টম ক্রুজ, সঙ্গী কে

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

১০

বড় মাথার যন্ত্রণায় ছটফট করে শিশুটি

১১

নেপাল–তিব্বতে নিহত বেড়ে ৭৯৭, আকস্মিক বন্যার ঝুঁকি কমেনি

১২

লারাক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

১৩

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম বৈঠক সোমবার

১৪

ফেসবুকে ব্যক্তিগত তথ্য ফাঁস, নিরাপত্তা চেয়ে ঢাবি শিক্ষক শেহরীনের জিডি

১৫

মশা নিধনে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা বাড়াতে গবেষণা জোরদার করা হচ্ছে: স্থানীয় সরকারমন্ত্রী

১৬

‘বাড়িতে গিয়ে দেখি উঠানে স্বামীর লাশ, বুকে দুটি গুলি’

১৭

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১১–দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার

১৮

চট্টগ্রামে দক্ষিণ জেলা যুবলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, ১৫ জন গ্রেপ্তার, ৮ কিশোর হেফাজতে

১৯

ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজের পুরস্কার বিতরণ

২০