১ সেপ্টেম্বর ২০২৬, ২:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য প্রয়োজন কার্যকর রেফারেল ব্যবস্থা

সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য আইনি ও মনঃসামাজিক সহায়তা, জরুরি সাড়া এবং ডিজিটাল নিরাপত্তাসহ বিভিন্ন সেবা দেশে রয়েছে। তবে প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষেত্রে আলাদাভাবে কাজ করে এবং বিশেষায়িত সেবায় প্রবেশাধিকার সারা দেশে সমান নয়। সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা হুমকি ও সুরক্ষাজনিত ঝুঁকির মুখোমুখি হলে তাঁরা যাতে সময়মতো ও প্রয়োজন অনুযায়ী সহায়তা পেতে পারেন, সে জন্য একটি সমন্বিত ও কার্যকর রেফারেল (সুসংগঠিত প্রক্রিয়া বা নেটওয়ার্ক) ব্যবস্থা শক্তিশালী করা প্রয়োজন।সোমবার রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে বক্তারা এ কথা বলেছেন। ‘বাংলাদেশে সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য রেফারেল ব্যবস্থা’ শিরোনামে এই সেমিনারের আয়োজন করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।.সেমিনারে ‘বাংলাদেশে সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য সহায়তা সেবার ম্যাপিং এবং একটি রেফারেল ব্যবস্থা প্রস্তাব’ শীর্ষক গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। পাশাপাশি একটি প্রস্তাবিত রেফারেল ব্যবস্থা ও কৌশলগত সুপারিশ তুলে ধরা হয়। ‘স্বাধীনতা: ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি (ফ্রিডম)’ প্রকল্পের আওতায় পরিচালিত এই গবেষণা ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছে প্ল্যান ইন্টারন্যাশনাল, বাস্তবায়ন করছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।গবেষণায় দেখা গেছে, সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য আইনি ও মনঃসামাজিক সহায়তা, জরুরি সাড়া ও ডিজিটাল নিরাপত্তাসহ বিভিন্ন সেবা দেশে রয়েছে। তবে প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষেত্রে আলাদাভাবে কাজ করে এবং বিশেষায়িত সেবায় প্রবেশাধিকার সারা দেশে সমান নয়। জেলা, উপজেলা ও প্রত্যন্ত এলাকায় এ ঘাটতি বেশি।.অভিযোগের ক্ষেত্রে ব্যবস্থা ও দ্রুত সাড়াও প্রয়োজনসেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে আমাদের পৃথিবীকে বদলে দিচ্ছে, তাতে তরুণদের এসব পরিবর্তনের সঙ্গে দায়িত্বশীলভাবে মানিয়ে নেওয়া এবং প্রযুক্তিকে ইতিবাচক পরিবর্তনের জন্য ব্যবহার করতে সক্ষম করে তুলতে হবে।’আলোচনায় অংশ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অব ডেলিগেশন এবং পলিটিক্যাল, ইকোনমিক, ট্রেড, প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশনের প্রধান বাইবা জারিনা বলেন, হুমকির মুখে পড়লে কোনো সাংবাদিক বা মানবাধিকারকর্মীর যেন সহায়তা পাওয়ার জায়গা নিয়ে দ্বিধায় থাকতে না হয়। তাঁরা যেন স্পষ্টভাবে জানতে পারেন কার সঙ্গে যোগাযোগ করতে হবে, কোথায় সহায়তা পাওয়া যাবে এবং কী ধরনের সহায়তা পাওয়া সম্ভব।.আইন ও নীতিমালা থাকার পাশাপাশি সেগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করাও জরুরি বলে উল্লেখ করেন এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম। তিনি বলেন, অপতথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার ও ডিজিটাল হয়রানি বাড়ছে। তাই নাগরিকদের সচেতন হওয়ার পাশাপাশি তরুণদের পরিবর্তনের অংশীদার হিসেবে গড়ে তুলতে হবে।সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের মতপ্রকাশের সুযোগ বাড়ালেও অপতথ্য, ঘৃণা, অনলাইন হয়রানি ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের ঝুঁকিও বাড়িয়েছে বলে মন্তব্য করেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ। সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের পাশাপাশি সাধারণ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর অধিকার ও সুরক্ষা এবং গণমাধ্যম সাক্ষরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস বলেন, শুধু প্ল্যাটফর্ম, নীতিমালা বা কর্মপরিকল্পনা থাকলেই কাঙ্ক্ষিত ফল আসবে না। অভিযোগের ক্ষেত্রে সময়োপযোগী আইনি ব্যবস্থা ও দ্রুত সাড়াও নিশ্চিত করতে হবে।

Source: https://www.prothomalo.com/bangladesh/nhwe3r7o12

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন

১

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

২

নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন মৃত্যুর খবর

৩

নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের

৪

বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

৫

পুলিশে সরাসরি এসআই নিয়োগ হবে ৪ হাজার, ৪০০-৫০০ এএসপি নিতে হবে বিশেষ বিসিএস

৬

ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

৭

নির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

৮

চার জুটির চার রকম প্রেম, তিন নতুন মুখের অভিষেক

৯

বেশি বেতনে চীনে চাকরির প্রলোভন, পাচারের জন্য আটকে রেখে ১২ নারীকে নির্যাতন

১০

ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে

১১

ইসির পরীক্ষা হবে আগামীকাল: ১১–দলীয় ঐক্য

১২

দুই পা হারানো সাখাওয়াতের হাতে হুইলচেয়ার, ঘরে এক মাসের বাজার

১৩

গুলির শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখেন রক্তে বুক ভিজে যাচ্ছে স্বামীর, হাসপাতালে নিতে নিতে শেষ

১৪

বিজ্ঞান প্রাণহীন বিষয় নয়, বিজ্ঞান থেকে মানবিকতা বিচ্ছিন্ন করা যায় না

১৫

ধীরে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

১৬

ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনে সরকার গঠনে অনিশ্চয়তা, কেউ পাচ্ছে না সংখ্যাগরিষ্ঠতা

১৭

সাজেকে টানা সাত দিন ধরে অবরোধ, বিপাকে কৃষক ও গাড়িচালকেরা

১৮

হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

১৯

গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট

২০