২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দুই শিবির নেতাকে রাস্তায় থামিয়ে থানায় নেওয়ার কথা জবানবন্দিতে বললেন পুলিশ সদস্য

২০১৬ সালে যশোরের চৌগাছায় পায়ে গুলি করার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সিরাজুল ইসলাম। জবানবন্দিতে তিনি বলেছেন, ওই বছরের ৩ আগস্ট চৌগাছার নারায়ণপুরে ছাত্রশিবিরের এই দুই নেতাকে থামান তাঁরা। পরে তাঁদের থানায় নিয়ে যান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ আজ মঙ্গলবার এই জবানবন্দি দেন সিরাজুল ইসলাম। বর্তমানে তিনি সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় এএসআই হিসেবে কর্মরত। ২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত তিনি এএসআই হিসেবে চৌগাছা থানায় কর্মরত ছিলেন। ২০১৬ সালে যশোরের চৌগাছা উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইসরাফিল হোসেন ও সাহিত্য সম্পাদক রুহুল আমিনের পায়ে গুলি করা হয়। পরে তাঁদের গুলিবিদ্ধ পা কেটে ফেলতে হয়।.জবানবন্দিতে সিরাজুল ইসলাম বলেছেন, ২০১৬ সালের ৩ আগস্ট বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটায় বিশেষ অভিযান পরিচালনার জন্য তিনি, উপপরিদর্শক (এসআই) মুখলেছুজ জামান, এসআই আকিক, এএসআই মাজেদ ও অন্য সদস্যরা চৌগাছা থানাধীন নারায়ণপুর ফাঁকা রাস্তায় চেকপোস্ট বসান। তখন একটি মোটরসাইকেলে দুজন ব্যক্তি এলে তাঁদের থামান। তাঁদের সঙ্গে থাকা শপিং ব্যাগে ছাত্রশিবিরের চাঁদা আদায়ের রশিদ ও রেজিস্টার দেখতে পান। জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের ইসরাফিল ও রুহুল আমীন বলে জানান।.তখন এসআই মুখলেছুজ জামান ফোনে বিষয়টি চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান বলে উল্লেখ করেন সিরাজুল ইসলাম। তিনি বলেন, এই দুজনকে ওসি থানায় নিয়ে যেতে বলেন। তাঁরা দুজনকে থানায় নিয়ে যান।সিরাজুল ইসলাম বলেন, ২০১৬ সালের ৫ আগস্ট সকালে থানায় এসে তিনি জানতে পারেন গ্রেপ্তার করে আনা দুজনকে ৪ আগস্ট চৌগাছার বন্দুলিতলায় পায়ে গুলি করা হয়েছে। গুলি করেন কনস্টেবল সাজ্জাদ ও কনস্টেবল জহিরুল।এ মামলার আট আসামির মধ্যে আকিকুল ইসলাম, সাজ্জাদুর রহমান ও কাজী জহুরুল হক গ্রেপ্তার আছেন। তাঁরা তিনজনই পুলিশের সাবেক সদস্য। যশোরের সাবেক পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানসহ এই মামলার পাঁচ আসামি পলাতক।

Source: https://www.prothomalo.com/bangladesh/ob8s3tjxri

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন

১

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

২

নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন মৃত্যুর খবর

৩

নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের

৪

বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

৫

পুলিশে সরাসরি এসআই নিয়োগ হবে ৪ হাজার, ৪০০-৫০০ এএসপি নিতে হবে বিশেষ বিসিএস

৬

ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

৭

নির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

৮

চার জুটির চার রকম প্রেম, তিন নতুন মুখের অভিষেক

৯

বেশি বেতনে চীনে চাকরির প্রলোভন, পাচারের জন্য আটকে রেখে ১২ নারীকে নির্যাতন

১০

ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে

১১

ইসির পরীক্ষা হবে আগামীকাল: ১১–দলীয় ঐক্য

১২

দুই পা হারানো সাখাওয়াতের হাতে হুইলচেয়ার, ঘরে এক মাসের বাজার

১৩

গুলির শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখেন রক্তে বুক ভিজে যাচ্ছে স্বামীর, হাসপাতালে নিতে নিতে শেষ

১৪

বিজ্ঞান প্রাণহীন বিষয় নয়, বিজ্ঞান থেকে মানবিকতা বিচ্ছিন্ন করা যায় না

১৫

ধীরে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

১৬

ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনে সরকার গঠনে অনিশ্চয়তা, কেউ পাচ্ছে না সংখ্যাগরিষ্ঠতা

১৭

সাজেকে টানা সাত দিন ধরে অবরোধ, বিপাকে কৃষক ও গাড়িচালকেরা

১৮

হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

১৯

গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট

২০