৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উদ্ভাবন ও টেকসই নির্মাণে প্রকৌশলীদের পুরস্কৃত করবে লাফার্জহোলসিম

অবকাঠামো খাতে উদ্ভাবন, টেকসই নির্মাণ ও কাঠামোগত উৎকর্ষ উৎসাহিত করতে ‘হোলসিম স্ট্রাকচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ চালু করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি।আজ বুধবার ঢাকায় পুর প্রকৌশলী, শিক্ষাবিদ ও নির্মাণ বিশেষজ্ঞদের উপস্থিতিতে এই পুরস্কার কার্যক্রমের উদ্বোধন করেন লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল চৌধুরী। খবর বিজ্ঞপ্তিআয়োজকেরা জানান, ব্যতিক্রমী প্রকৌশলগত সাফল্য ও দেশের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দিতে এই পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে কাঠামোগত উদ্ভাবন, টেকসই নকশা ও ভবিষ্যৎমুখী প্রকৌশলচর্চায় প্রকৌশলীদের উৎসাহিত করাও এই উদ্যোগের লক্ষ্য। আগামী বছরের জানুয়ারিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।.উদ্বোধনী অনুষ্ঠানে ইকবাল চৌধুরী বলেন, দেশের দ্রুত আধুনিকায়ন ও টেকসই অবকাঠামো নির্মাণে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশ যখন স্মার্ট, জলবায়ু সহনশীল ও টেকসই নগরায়ণের দিকে এগিয়ে যাচ্ছে, তখন প্রকৌশলীদের কাজের স্বীকৃতি দেওয়া জরুরি।ইকবাল চৌধুরী আরও বলেন, এই পুরস্কারের মাধ্যমে লাফার্জহোলসিম বাংলাদেশ উদ্ভাবন ও পরিবেশবান্ধব নির্মাণে অভিজ্ঞ ও তরুণ প্রকৌশলীদের উৎসাহিত করতে চায়। বৈশ্বিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের প্রতিভাবান প্রকৌশলীদের সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করার লক্ষ্যে এই উদ্যোগ।চারটি বিভাগে পুরস্কার দেওয়া হবে। এগুলো হলো হাই পারফর্মিং কংক্রিট স্ট্রাকচার, অ্যাডভান্সড কংক্রিট টেকনোলজি অ্যান্ড সার্কুলারিটি, লেজেন্ডারি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অ্যাওয়ার্ড ও নেক্সট জেনারেশন/ভিশনারি ডিজাইন।.এর মধ্যে নেক্সট জেনারেশন/ভিশনারি ডিজাইন বিভাগে ১০ উদীয়মান প্রকৌশলীকে পুরস্কৃত করা হবে। অন্য তিন বিভাগে একজন করে বিজয়ী নির্বাচিত হবেন। পাশাপাশি একজন বিজয়ীকে গ্র্যান্ড অ্যাওয়ার্ড দেওয়া হবে।আয়োজকেরা জানান, সেরা প্রকল্প বাছাইয়ের পুরো প্রক্রিয়া পাঁচটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে আজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। দ্বিতীয় ধাপে আগ্রহী প্রকৌশলীরা অনলাইনে তাঁদের প্রকল্প ও প্রয়োজনীয় নথি জমা দেবেন। তৃতীয় ধাপে সেরা প্রকল্পগুলো জুরিবোর্ডের সামনে উপস্থাপনের জন্য বাছাই করা হবে।.চতুর্থ ধাপে জুরিবোর্ডের সদস্যরা বিস্তারিত মূল্যায়নের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করবেন। পঞ্চম ও শেষ ধাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।আগ্রহী প্রকৌশলীরা www.structuralexcellenceawardbd.com অথবা www.lafargeholcim.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে প্রতিযোগিতার বিস্তারিত জানতে ও প্রকল্প জমা দিতে পারবেন।

Source: https://www.prothomalo.com/business/corporate/ihp13mp6qf

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাজেকে টানা সাত দিন ধরে অবরোধ, বিপাকে কৃষক ও গাড়িচালকেরা

১

হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

২

গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট

৩

দুর্নীতি-হয়রানির অভিযোগে ভূমি অফিসে তালা দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা জাহেদ চৌধুরীর

৪

গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

৫

অ্যান্ডারসনকে ‘অসম্মান’ করেছে ল্যাঙ্কশায়ার

৬

যে সঞ্চয়পত্র সবাই কিনতে পারেন

৭

সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর

৮

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, এমপির আত্মীয়স্বজন পেয়েছেন ডিলারশিপ

৯

এখনই কেন দূরে তাকাচ্ছেন না নাজমুল

১০

হাতে ব্যালন ডি’অর, মাথায় ব্যবসার বুদ্ধি—যেভাবে দুই ভুবনের ‘রাজা’ কেইন

১১

পদুচেরি উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, পূর্ব ভারতে ভারী বৃষ্টি

১২

বাসায় ঢুকে দম্পতিকে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগ, মামলা নেয়নি পুলিশ

১৩

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

১৪

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

১৫

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

১৬

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

১৭

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

১৮

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

১৯

বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি নিয়ে গেলেন শেকৃবির শিক্ষার্থীরা

২০