৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি দ্বিগুণ করল বিসিবি

ক্রিকেটারদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণের আসরের ম্যাচ ফি দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে বিসিবি। আজ মিরপুরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বোর্ড সভাপতি তামিম ইকবাল।অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত মে মাসেই তামিম প্রথম শ্রেণির ক্রিকেটের ম্যাচ ফি ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করেন। ছয় মাসের ব্যবধানে তা আরও বাড়িয়ে করা হয়েছে দেড় লাখ টাকা। তবে ঢাকার ক্লাব ক্রিকেট এর আওতার বাইরে।.বিসিবির টুর্নামেন্টে (এনসিএল ও বিসিএল) একদিনের সংস্করণে ম্যাচ ফি হিসেবে এত দিন ৫০ হাজার টাকা করে পেতেন ক্রিকেটাররা। এখন তা বেড়ে হয়েছে এক লাখ টাকা। টি–টুয়েন্টিতে ৪০ হাজার টাকার ম্যাচ ফি বাড়িয়ে করা হয়েছে ৮০ হাজার টাকা।বিসিবি এর আগে জানিয়েছে, বিসিবি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এমন জোড়াতালির বিপিএল আর করবে না তারা। কিন্তু বিপিএল না হওয়া মানে ক্রিকেটারদের আয়–রোজগারও কমে যাওয়া। বিসিবির এমন সিদ্ধান্ত তাই ক্রিকেটারদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করে।গত পরশু এ নিয়ে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সঙ্গে এক বৈঠকে জাতীয় লিগ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ ফি বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। সেটাই আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন বিসিবি সভাপতি তামিম।.বিসিবি–কোয়াব বৈঠক: কীভাবে পুষিয়ে দেওয়া হবে বিপিএল না হওয়ার ক্ষতি.ভবিষ্যতে ম্যাচ ফি আরও বাড়ানোর ইঙ্গিতও দিয়েছেন তিনি, ‘আজ থেকে ২ বছর পর যখন এটাকে আবার রিভিউ করব, বিসিবির অবস্থান যদি ভালো থাকে, আয় যদি আরও বাড়ে আমরা এটাকে আরও বাড়াব।’ম্যাচ ফি বাড়ানোয় একজন ক্রিকেটার বছরে ৩০ থেকে ৩৫ লাখ টাকা আয় করতে পারবেন বলে জানিয়েছেন তামিম। তবে একই সঙ্গে খেলোয়াড়দের কাছে থেকেও আরও বেশি পেশাদারত্ব চান তিনি।বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের তরফ থেকে যে চাওয়া, এটা এখন ওদেরও (ক্রিকেটারদের) পূরণ করতে হবে। প্রথম শ্রেণির ক্রিকেটে পেশাদারত্ব নিয়ে অনেক ধরনের আলোচনা হয়। ওটাতে কোনো ছাড় নেই। যখন কেউ ফিটনেস টেস্ট পাস না করে এটা নিয়ে অনুরোধ করে…এগুলা কিছু শোনা হবে না।’.বিপিএলে ফিক্সিংয়ের দায়ে সাবেক পরিচালকসহ তিনজন নিষিদ্ধ

Source: https://www.prothomalo.com/sports/cricket/bufuqd1nk4

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন

১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

২

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

৩

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

৪

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

৫

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

৬

মিরপুরে বাসে আগুন, আটক ২

৭

কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

৮

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

৯

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

১০

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

১১

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১২

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ী

১৩

উত্তরা বাংলাদেশ ক্লাবে মাসের পর মাস হাউজি-জুয়ার আসর!

১৪

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

১৫

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার

১৬

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

১৭

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই

১৮

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

১৯

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

২০