৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ নিয়ে প্ল্যান চেয়েছিলেন প্রধানমন্ত্রী, দিয়েছি, এখন কিছু বলেন না: জামায়াত আমির

বিদ্যুৎ–সংকট মোকাবিলায় সরকারের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি দাবি করেন, তাঁদের কাছে প্রধানমন্ত্রী বিদ্যুৎ নিয়ে একটি প্ল্যান (পরিকল্পনা) চেয়েছিলেন, সেই প্ল্যান দেওয়া হয়েছিল; কিন্তু এরপর আর কোনো সাড়া মেলেনি, সমস্যারও সমাধান হয়নি। ১১–দলীয় জোটের লংমার্চে আজ শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত আমির। বক্তব্যে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা দাবি করেন, বর্তমান সরকার ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করে ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার পর তারা প্রথমে জুলাই সনদের সঙ্গে ‘বেইমানি’ করেছে।.বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বিদ্যুৎ থাকে, কিন্তু সাধারণ মানুষের বাড়িতে থাকে না: শফিকুর রহমান.সরকারের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, ‘ওনারা বলছে “ইউ হ্যাভ আ প্ল্যান। আমরা কিন্তু এটা বলি নাই। এখন বিরোধীদের বলে আপনারা প্ল্যান দেন। তাইলে আপনারটা (প্ল্যান) শেষ হয়ে গেছে নাকি। সারেন্ডার করেন যে “আমরা যে প্ল্যান নিয়ে এসেছিলাম, সেটা ব্যর্থ। এখন আপনারা আমাদের সাহায্য করেন। অবশ্যই বিরোধী দলের দায়িত্ব আছে। আমরা গ্রহণ করব এবং সামনে এগিয়ে যাব।’জামায়াত আমির আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মহোদয় একদিন চেয়েছিলেন, “একটা প্ল্যান দেন, শুধু বিদ্যুতের ব্যাপারে”। আমরা প্ল্যান দিয়েছি। এখন আর কিছু বলেন না উনি। আমরা আশা করেছিলাম প্ল্যান দেওয়ার পরে সমস্যার সমাধান হবে, বন্ধুগণ হয় নাই। একটারও হবে না। কারণ, তারা প্রতারণা নিয়ে সরকার গঠন করে দায়িত্ব পালন শুরু করেছে।’ .দেশের মানুষ বর্তমান সরকারের কাছ থেকে মুক্তি চায়, কুমিল্লায় লংমার্চে জামায়াতের আমির.পথসভায় তারেক রহমান ও সরকারকে নিয়ে কটূক্তির অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার গাজীপুরের তরুণ সিফাত আবদুল্লাহকে নিয়েও বক্তব্য দেন জামায়াতের আমির। তিনি বলেন, সিফাত পড়ার টেবিলে বসে ছিলেন। হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ার পর দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গরমে তিনি ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারকে অশালীন ভাষায় গালাগাল করেন।সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে জামায়াত আমির। অবিলম্বে সিফাতকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ জোটের নেতারা।.এর আগে আজ সকালে ঢাকার শাপলা চত্বর থেকে ১১–দলীয় ঐক্যের লংমার্চ শুরু হয়। লংমার্চটি চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে গিয়ে শেষ হওয়ার কথা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা করা হচ্ছে। ১১–দলীয় ঐক্যের ঘোষিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধ দমন, বিদ্যুৎ-জ্বালানি ও সারসংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/7sfb8sz7bc

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন মৃত্যুর খবর

১

নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের

২

বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

৩

পুলিশে সরাসরি এসআই নিয়োগ হবে ৪ হাজার, ৪০০-৫০০ এএসপি নিতে হবে বিশেষ বিসিএস

৪

ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

৫

নির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

৬

চার জুটির চার রকম প্রেম, তিন নতুন মুখের অভিষেক

৭

বেশি বেতনে চীনে চাকরির প্রলোভন, পাচারের জন্য আটকে রেখে ১২ নারীকে নির্যাতন

৮

ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে

৯

ইসির পরীক্ষা হবে আগামীকাল: ১১–দলীয় ঐক্য

১০

দুই পা হারানো সাখাওয়াতের হাতে হুইলচেয়ার, ঘরে এক মাসের বাজার

১১

গুলির শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখেন রক্তে বুক ভিজে যাচ্ছে স্বামীর, হাসপাতালে নিতে নিতে শেষ

১২

বিজ্ঞান প্রাণহীন বিষয় নয়, বিজ্ঞান থেকে মানবিকতা বিচ্ছিন্ন করা যায় না

১৩

ধীরে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

১৪

ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনে সরকার গঠনে অনিশ্চয়তা, কেউ পাচ্ছে না সংখ্যাগরিষ্ঠতা

১৫

সাজেকে টানা সাত দিন ধরে অবরোধ, বিপাকে কৃষক ও গাড়িচালকেরা

১৬

হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

১৭

গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট

১৮

দুর্নীতি-হয়রানির অভিযোগে ভূমি অফিসে তালা দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা জাহেদ চৌধুরীর

১৯

গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

২০