৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৭০ লাখ ক্ষুদ্র দোকান ব্যবসায়ীকে সিএমএসএমইর আওতায় নেওয়ার দাবি

দেশের ক্ষুদ্র দোকান ব্যবসায়ীদের ক্ষুদ্র শিল্প বা সিএমএসএমই খাতে নিয়ে এসে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। একই সঙ্গে চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজ শর্তে স্বল্প সুদের ঋণ ও বিশেষ প্রণোদনা দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।আজ রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান এ দাবি জানান। একই সঙ্গে তাঁরা প্রধানমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠি আকারেও এ দাবি উত্থাপন করেছেন।.সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে প্রায় ৭০ লাখ ক্ষুদ্র দোকান ব্যবসায়ী আছেন। দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও স্থানীয় বাজারব্যবস্থা সচল রাখতে রাজধানীসহ প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র দোকান ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি, মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়া, অতিরিক্ত দোকানভাড়া, বিদ্যুৎ ও জ্বালানি খরচ বৃদ্ধির কারণে বর্তমানে তাঁরা ‘চরম সংকটে’ আছেন।দোকান ব্যবসায়ী মালিক সমিতি বলেছে, আশঙ্কাজনকভাবে ক্রেতা কমে যাওয়ায় অনেক ছোট ব্যবসায়ী মূলধন ভেঙে দৈনন্দিন খরচ চালাচ্ছেন। কারও কারও ব্যবসা গুটিয়ে নেওয়ার উপক্রম হয়েছে।ব্যবসায়ীনেতারা বলেন, সরকার বিভিন্ন সময় ক্ষুদ্র শিল্প ও উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদের ঋণ, পুনঃ অর্থায়ন ও প্রণোদনা দিলেও নীতিগত স্বীকৃতির অভাবে ক্ষুদ্র দোকান ব্যবসায়ীরা এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁরা নিজেদের পুঁজিতে কর্মসংস্থান তৈরি করলেও সরকারি সহায়তা পাচ্ছেন না।.সংকট উত্তরণে সমিতির পক্ষ থেকে আট দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ক্ষুদ্র দোকান ব্যবসায়ীদের সিএমএসএমই বা ক্ষুদ্র শিল্পের অন্তর্ভুক্ত করে সরকারি প্রজ্ঞাপন জারি। অতিরিক্ত জামানত ও কাগজপত্রের জটিলতা এড়িয়ে সহজ শর্তে দীর্ঘমেয়াদি ও স্বল্প সুদে ঋণ দেওয়া।বিভিন্ন মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজি, অবৈধ সার্ভিস চার্জ ও দখলদারি বন্ধের দাবি জানিয়েছে দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সংগঠনটি বলেছে, বিদ্যুৎ, জ্বালানি, পরিবহনসহ ব্যবসা পরিচালনার সার্বিক ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ ছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Source: https://www.prothomalo.com/business/economics/m9plj4sz2g

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর শঙ্কা, এডিস নিয়ন্ত্রণে করণীয় কী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল খেলায় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রার্থিতা জানান দিতে কয়েক শ মোটরসাইকেল নিয়ে শোডাউন, তিন হাজার মানুষের ভূরিভোজ

ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ওয়াও মার্কেট।

ইরানের স্কুলে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধাপরাধের শামিল, বলছে জাতিসংঘ

পারিবারিক কলহের জেরে ছেলেকে হত্যার অভিযোগ, মা আটক

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

অদৃশ্য জীবাণু, দৃশ্যমান অবদান: মাইক্রোবায়োলজিস্টদের গল্প

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হবেন জ্যেষ্ঠতার ভিত্তিতে

বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ও শ্রমভিসা বন্ধ করল লাওস

১০

আদালতে চুক্তিপত্র দেখিয়ে জামিন, পরে বেরিয়ে এল জালিয়াতির তথ্য

১১

নেপাল–তিব্বতের প্রাণঘাতী বন্যার পেছনে জলবায়ু সংকট, ধারণা গবেষকদের

১২

যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা—আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু

১৩

ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার ঘটনায় এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি

১৪

যৌন হয়রানি প্রতিরোধে সমন্বিত আইন প্রয়োজন

১৫

পাহাড়ে বাহারি ফুল

১৬

গ্রাহকবান্ধব সুদের হার ও দ্রুত অনুমোদন সুবিধা

১৭

যুদ্ধাপরাধের দায়ে কসোভোর সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচির ২৫ বছরের কারাদণ্ড

১৮

সাগরে নৌজাহাজের ধাক্কা, কূটনীতিক তলব ভারত ও পাকিস্তানের

১৯

যেভাবে ঘৃণা রূপ নিল ভালোবাসায়

২০