৭ সেপ্টেম্বর ২০২৬, ১:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

‘আমি পাঠান, গুলি করে দাও’, আন্ডারওয়ার্ল্ডের হুমকি যেভাবে সামলেছিলেন শাহরুখ

নব্বইয়ের দশক ও চলতি শতকের শুরুর দিকে বলিউডের ওপর আন্ডারওয়ার্ল্ডের প্রভাব ছিল ব্যাপক। তারকা থেকে পরিচালক—অনেকেই ছিলেন অপরাধ চক্রের হুমকি ও চাপের মুখে। সেই সময়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা স্মরণ করে নির্মাতা সঞ্জয় গুপ্তা বলেছেন, বলিউডে একজন মানুষই প্রকাশ্যে আন্ডারওয়ার্ল্ডের চাপের কাছে মাথা নত করতে অস্বীকার করেছিলেন—তিনি শাহরুখ খান। সম্প্রতি ইউটিউবের হুসেইন জাইদি ফাইলস অনুষ্ঠানে সঞ্জয় গুপ্তা বলেন, মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে প্রভাবশালী সময় তিনি খুব কাছ থেকে দেখেছেন। সঞ্জয়ের ভাষ্য, সে সময় চলচ্চিত্রজগতের মানুষ ছিলেন অত্যন্ত সহজ লক্ষ্য।অভিনেতা, প্রযোজক, পরিচালক—কেউই পুরোপুরি নিরাপদ ছিলেন না। তিনি স্মরণ করেন, এক পাঞ্জাবি অভিনেতার মরদেহ ফিল্ম সিটিতে পাওয়া গিয়েছিল। পরে জানা যায়, তিনি পুলিশের তথ্যদাতা ছিলেন। অভিনেত্রী মনীষা কৈরালার এক সাধারণ স্বভাবের সচিবকেও একদিন তাঁর অফিসে ঢুকে গুলি করে হত্যা করা হয়। এমনকি নির্মাতা রাকেশ রোশনের ওপরও হামলা হয়েছিল। সঞ্জয় গুপ্তার মতে, এসব ঘটনা শুধু চাঁদাবাজির ফোনকলের মধ্যে সীমাবদ্ধ ছিল না। আন্ডারওয়ার্ল্ডের প্রভাব ছিল আরও গভীর।.সঞ্জয় গুপ্তা বলেন, সে সময় প্রায় সব শীর্ষ অভিনেতা-অভিনেত্রীকে এমন সব চলচ্চিত্রের কাগজপত্রে সই করানো হতো, যেসব ছবি ভবিষ্যতে তৈরি হওয়ার কথা। আন্ডারওয়ার্ল্ডের লোকজন অনেক সময় সরাসরি শুটিং সেটেও হাজির হতেন এবং কাজকর্ম পর্যবেক্ষণ করতেন।তবে শাহরুখ খান ছিলেন ব্যতিক্রম। সঞ্জয় গুপ্তার ভাষায়, ‘চলচ্চিত্রশিল্পে একমাত্র শাহরুখ খানকে যখন হুমকি দেওয়া হয়েছিল, তিনি বলেছিলেন, “ আমি তোমাদের জন্য কোনো ছবি করব না, কোনো অনুষ্ঠানও করব না। আমি পাঠান—চাইলে গুলি করে দাও।”’শাহরুখের এই অবস্থান ছিল আরও স্পষ্ট। তিনি ভয় পাচ্ছেন না, এমনটাই জানিয়ে দিয়েছিলেন; তবে কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে কাজ করবেন না।.সঞ্জয় গুপ্তার মতে, শাহরুখের এই সাহসী অবস্থান শেষ পর্যন্ত অপরাধ চক্রের লোকজনের কাছেও তাঁর প্রতি একধরনের সম্মান তৈরি করেছিল। তাঁর ভাষায়, হয়তো তারাও ভেবেছিল, ‘অন্তত একজন তো আছে, যে ভয় পাচ্ছে না।’নব্বইয়ের দশকে বলিউডের ওপর আন্ডারওয়ার্ল্ডের চাপের কথা আগেও উঠে এসেছে বিভিন্ন তারকার বক্তব্যে। নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খানও এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন, সে সময় চলচ্চিত্রজগতের ওপর এমন চাপের বাস্তবতা ছিল।রনবীর আল্লাহবাদিয়ার একটি পডকাস্টে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, নব্বইয়ের দশকে তিন খান—শাহরুখ, সালমান ও আমির—কি আন্ডারওয়ার্ল্ডের চাপে পড়েছিলেন? উত্তরে ফারাহ বলেছিলেন, ‘হ্যাঁ।’তবে শাহরুখকে সরাসরি কোনো ফোন করা হয়েছিল কি না, সে বিষয়ে নিশ্চিত নন তিনি। ফারাহ স্মরণ করেন, ‘ডুপ্লিকেট’ কিংবা ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির প্রিমিয়ারের সময় নির্মাতা করণ জোহর আন্ডারওয়ার্ল্ডের হুমকি পেয়েছিলেন বলে আলোচনা হয়েছিল। পরিস্থিতি এতটাই আতঙ্কজনক ছিল যে প্রিমিয়ার অনুষ্ঠান বাতিল করা হবে, নাকি নির্ধারিত সময়েই আয়োজন করা হবে—তা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে আলোচনা চলেছিল।টেলিভিশন দিয়ে অভিনয়জীবন শুরু করা শাহরুখ খান নব্বইয়ের দশকের শুরুতে মুম্বাইয়ে এসে বলিউডে নিজের জায়গা তৈরি করেন। ‘ফৌজি’, ‘সার্কাস’সহ কয়েকটি টিভি সিরিজে জনপ্রিয় হওয়ার পর ১৯৯২ সালে দিওয়ানা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।.আন্ডারওয়ার্ল্ড ডনের হুমকি একাই লড়েছিলেন এই অভিনেত্রী.তিন দশকের বেশি সময় ধরে বলিউড শাসন করা এই তারকার ক্যারিয়ারে যেমন অসংখ্য সাফল্যের গল্প আছে, তেমনি আছে ব্যক্তিত্ব ও সাহসিকতা নিয়ে নানা কিংবদন্তিও। সঞ্জয় গুপ্তার সাম্প্রতিক মন্তব্য সেই তালিকায় যোগ করল আরেকটি আলোচিত অধ্যায়।২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জওয়ান’ দিয়ে বক্স অফিসে দুর্দান্ত প্রত্যাবর্তনের পর এবার শাহরুখ খানের পরবর্তী ছবি ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি ডিসেম্বর ২০২৬ সালে মুক্তির কথা রয়েছে।হিন্দুস্তান টাইমস অবলম্বনে

Source: https://www.prothomalo.com/entertainment/bollywood/miy2yoyi7b

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুথপেস্ট আবিষ্কারের আগে মানুষ যেসব বিচিত্র জিনিস দিয়ে দাঁত পরিষ্কার করত

১

ক্ষমতা হারানোর ভয়েই কি আরব দলগুলোর ওপর আক্রমণ বাড়িয়েছেন নেতানিয়াহু

২

ঢাকার দুই সিটি করপোরেশনে বড় নিয়োগ হচ্ছে

৩

গায়ে পা লাগলে ‘সালাম’ করা: প্রথা নাকি বিধান

৪

রাজধানীর গুলশান থানা এলাকায় জমজমাট জুয়ার আসর ?

৫

জাপানে চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

৬

হানিফসহ চার আসামির অপরাধ কী, মৃত্যুদণ্ড ছাড়াও তাঁরা কী কী সাজা পেলেন

৭

নারীর ক্ষমতায়নে ধর্মের অপব্যাখ্যা ও পুরুষতন্ত্র এখনো বড় চ্যালেঞ্জ: জহির উদ্দিন স্বপন

৮

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু ঘিরে রহস্য

৯

নিহত ছাত্রদল নেতার বাড়িতে গিয়ে বিচারের আশ্বাস দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

১০

হোগলাবুনিয়া থেকে তাসভির…

১১

রং, নকশা, বুননে প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম

১২

নেতানিয়াহুর জোট ছেড়ে বিরোধী জোটে যেতে আগ্রহী ইউটিজে

১৩

সরকার চাইলেই কি টাকা ছাপাতে পারে

১৪

ব্রহ্মপুত্রের বুকেই তৈরি হচ্ছে খেলার মাঠ, প্রতিবাদ পরিবেশকর্মীদের

১৫

ঘরোয়াভাবে কাবিন হয়েছিল, বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল ডিসেম্বর-জানুয়ারিতে, তার আগেই বর্ষার মৃত্যু

১৬

গবেষণার তথ্য: ফেসবুক ও মেসেঞ্জারে নারীর প্রতি সহিংসতা বেশি

১৭

পাকিস্তান সরকার ইমরান খানকে হত্যার চেষ্টা করছে: ছেলে সুলাইমানের অভিযোগ

১৮

২০ বছর পর সার্জেন্ট পদে ৮৪ ও এসআই পদে ১৬২ জন যোগ দিচ্ছেন

১৯

বাল্যবিবাহ ও সাইবার বুলিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন বন্ধুরা

২০