৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মিথিলার সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মধ্যেই নতুন ইঙ্গিত সৃজিতের

সৃজিত মুখোপাধ্যায় ও মিথিলার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা। বিয়ের পর থেকেই তাঁদের দূরত্ব ও আলাদা থাকা নিয়ে একাধিকবার উঠেছে বিচ্ছেদের গুঞ্জন। তবে দুজনের কেউই এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এবার ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে সৃজিত জানালেন, তাঁর জীবনে বর্তমানে কোনো স্থায়ী সম্পর্ক নেই। তবে পুরো সাক্ষাৎকারে একবারও মিথিলার নাম নেননি তিনি। ফলে তাঁর মন্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা।.টক শো ‘স্ট্রেইট আপ উইথ শ্রী’তে অতিথি হয়ে নিজের অতীত সম্পর্ক, সাবেক প্রেমিকাদের সঙ্গে বন্ধুত্ব এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন সৃজিত। সঞ্চালক তাঁকে প্রশ্ন করেন, ‘জীবনে কি কখনো একটি স্থায়ী সম্পর্কের অভাব অনুভব করেন? একাকিত্ব কি আপনাকে কখনো ঘিরে ধরে?’ উত্তরে সৃজিত বলেন, ‘হ্যাঁ, কখনো কখনো একাকিত্ব অনুভব করি। আবার কখনো তা একেবারেই মনে হয় না। কারণ, কাজ, সংগীত, ক্রিকেট আর বন্ধুদের সঙ্গে সময় কাটানো—এসবই আমার পৃথিবীকে আলোয় ভরিয়ে রাখে। তখন নিজেকে একা মনে হয় না।’.সৃজিতের এই বক্তব্যের পরই মিথিলার সঙ্গে তাঁর বর্তমান সম্পর্কের অবস্থা কী, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে মিথিলার সঙ্গে তাঁর দাম্পত্য সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে যে গুঞ্জন চলছে, তার সঙ্গে সৃজিতের ‘স্থায়ী সম্পর্কে নেই’ মন্তব্যকে মিলিয়ে দেখছেন অনেকে।সৃজিতের সাবেক সম্পর্কের প্রসঙ্গ উঠলেও মিথিলার নাম আসেনি। এমনকি মিথিলা তাঁর কাছে ‘সাবেক’ নাকি ‘বর্তমান’—সেটিও স্পষ্ট করেননি তিনি। .সম্পর্কের অভিজ্ঞতা বলতে গিয়ে জীবনের সঙ্গে ট্রেনযাত্রার তুলনাও টেনেছেন সৃজিত। গত বছর অভিনয়শিল্পী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল সৃজিতের। সাক্ষাৎকারে সৃজিত বলেন, ‘আসলে জীবন একটা জার্নি, অনেকে ট্রেন থেকে কয়েকটা স্টেশন পর নেমে যায়। সুস্মিতাও নেমে গিয়েছে, হয়তো অন্য কোনো ট্রেন ধরেছে।’উল্লেখ্য, ২০০৬ সালের ৩ আগস্ট সংগীতশিল্পী তাহসান খানকে বিয়ে করেছিলেন মিথিলা। দীর্ঘ ১১ বছর সংসারের পর ২০১৭ সালের জুলাইয়ে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ২০১৯ সালের ৬ ডিসেম্বর ভারতের চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এর আগেও সৃজিত একাধিক বিয়ের বন্ধনে জড়ান।

Source: https://www.prothomalo.com/entertainment/tollywood/qrk7q6w28c

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে হওয়ার কথা ডিসেম্বরে, সেই খবর জেনে কোপানো হয় নূপুরকে, এখন আইসিইউতে জীবনযুদ্ধ

১

সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি

২

রাজনীতিতে ফিরতে হলে রাজনৈতিক আচরণ করতে হবে, আওয়ামী লীগকে হাসনাত কাইয়ূম

৩

পোলট্রি শিল্প খাতে এত বেশি করভার বাস্তবসম্মত নয়

৪

চাকরি-মুনাফার অনলাইন ফাঁদে যেভাবে খোয়ালেন টাকা

৫

নিখোঁজের তিন দিন পর পুকুরে মিলল এজেন্ট ব্যাংক উদ্যোক্তার লাশ

৬

পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম

৭

কথা ছিল মালয়েশিয়া নেওয়ার, চার দিন সাগরে ঘুরিয়ে কক্সবাজার সৈকতে নামিয়ে পালায় দালাল চক্র

৮

ছয় মাসের জন্য কার হাতে যাচ্ছে সিসিটি

৯

যুদ্ধ বন্ধে সমঝোতা চায় ইরান, প্রস্তাব মানতে নারাজ ট্রাম্প

১০

ক্যাম্পাসের নায়িকা থেকে সিনেমার নায়িকা মিম

১১

আমরা কি ইতিহাস থেকে কিছুই শিখিনি: ক্ষমতার পালাবদল, প্রত্যাশা, ব্যর্থতা ও আজকের বাংলাদেশ

১২

রাজের সঙ্গে চার বছরের সম্পর্ক ভাঙার পর কী বলেছিলেন মিমি

১৩

অপেক্ষা

১৪

স্যরি, নিপাতনে সিদ্ধ—ঘুষ অথবা চাঁদা

১৫

‘দেওয়ান গাজীর কিসসা’ নিয়ে আসলে কী ঘটেছে

১৬

ডেটিং অ্যাপ: পরিচয় থেকে অপহরণ, অর্থ লুট

১৭

ঢাকায় ২৪ ঘণ্টায় সাবেক এমপি, অভিনেতাসহ ১২৪ জন গ্রেপ্তার

১৮

সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব: মাহফুজ আলম

১৯

ইতালিতে মজুরি ও সরকারি ব্যয় বাড়ানোর দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

২০