১০ সেপ্টেম্বর ২০২৬, ৫:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘ছেলে তো মরলই, শেষবারের মতো লাশটা দেখতে চাই’

দক্ষিণ আফ্রিকাপ্রবাসী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার যুবক জামাল হোসেন (৩৫) দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউন এলাকায় তাঁর নিজের দোকানে এ ঘটনা ঘটে। এতে তাঁর সঙ্গে থাকা এক বন্ধুও আহত হয়েছেন।জামাল হোসেনের মৃত্যুর খবর আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সিপাইকান্দি গ্রামে পৌঁছালে স্বজনেরা শোকাহত হয়ে পড়েন। তাঁর মরদেহের অপেক্ষায় আছে পরিবারটি।.জামাল হোসেন মতলব উত্তর উপজেলার সিপাইকান্দি গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে জামাল মেজ। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সংসারে সচ্ছলতা আনতে প্রায় পাঁচ বছর আগে টাকা ধার করে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান জামাল। কুইন্সটাউন এলাকায় নিত্যপণ্যের দোকান দিয়ে ব্যবসা করতেন তিনি। তাঁর আয়েই চলত সংসারের যাবতীয় খরচ।.পরিবারের সদস্যরা জানান, গতকাল সন্ধ্যার পর থেকে এক বন্ধুর সঙ্গে নিজের দোকানে ছিলেন জামাল। রাত সাড়ে ১১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তাঁর টিনশেডের দোকানে আগুন লাগিয়ে দেয়। পরে দোকানের ছাউনি কেটে ওপর থেকে জামাল ও তাঁর বন্ধুর ওপর গুলি চালায়। এতে জামালের মাথা ও বুক গুলিবিদ্ধ হয়।.দক্ষিণ আফ্রিকায় জামালের পরিচিতদের বরাত দিয়ে পরিবারের সদস্যরা জানান, গতকাল সন্ধ্যার পর থেকে এক বন্ধুর সঙ্গে নিজের দোকানে ছিলেন জামাল। রাত সাড়ে ১১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তাঁর টিনশেডের দোকানে আগুন লাগিয়ে দেয়। পরে দোকানের ছাউনি কেটে ওপর থেকে জামাল ও তাঁর বন্ধুর ওপর গুলি চালায়। এতে জামালের মাথা ও বুক গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থলেই মারা যান তিনি। তাঁর সঙ্গে থাকা বন্ধুটি আহত হন। গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন তাঁকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করেন।.জামালের বাবা ছিদ্দিকুর রহমান বলেন, ‘ছেলে মারা যাওয়ায় আমাগো সব শেষ। ছেলে হারানোর কষ্টের কথা কারে শোনামু। কে দূর করব আমার বুকের কষ্টটা। ছেলে তো মরলই, শেষবারের মতো লাশটা দেখতে চাই। নিজ হাতে দাফন–কাফন করতে চাই। তাইলে কিছুটা হলেও কষ্ট দূর অইব।’দক্ষিণ আফ্রিকাপ্রবাসী ওই যুবকের মৃত্যুর খবরটি শুনেছেন বলে জানালেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান। তিনি বলেন, তাঁর লাশ দেশে আনতে বা দেশে আনার পর দাফন করতে যে সহযোগিতা দরকার, তা তাঁরা করবেন।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/ev7g5poi24

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৃশ্যশিল্পে শব্দের শরীর

১

জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন

২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

৩

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

৪

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

৫

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

৬

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

৭

মিরপুরে বাসে আগুন, আটক ২

৮

কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

৯

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

১০

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

১১

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

১২

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১৩

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ী

১৪

উত্তরা বাংলাদেশ ক্লাবে মাসের পর মাস হাউজি-জুয়ার আসর!

১৫

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

১৬

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার

১৭

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

১৮

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই

১৯

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

২০