অভিভাবকদের কোন ধরনের ভুল আচরণগুলো সন্তানদের মানসিক বিকাশকে বাধাগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত করে?
এমন প্রশ্নের উত্তরে ডা. জোবায়ের মিয়া বলেন, ‘ আমাদের সমাজে সবচেয়ে বড় ভুল হলো সন্তানদের অন্যদের সঙ্গে তুলনা করা বা ‘গরু-গাধা’ জাতীয় অপমানসূচক শব্দ ব্যবহার করা। সন্তান যখন দেখে ভালো করলেও প্রশংসা মিলছে না, তখন তার ভালো করার আগ্রহ কমে যায়। সন্তানের ছোট ছোট সাফল্যকেও মূল্যায়ন করতে হবে এবং পুরস্কৃত করতে হবে। তা ছাড়া অভিভাবকেরা নিজেরা সারাক্ষণ ডিভাইসে আসক্ত থেকে সন্তানকে রাতে দ্রুত ঘুমাতে বা ডিভাইস ছাড়তে বললে সন্তান কখনোই তা শুনবে না। সুতরাং এই বিষয়গুলোর প্রতি অভিভাবকদের খেয়াল রাখতে হবে। কারণ এগুলো সন্তানের মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করে।’

Source: https://trust.prothomalo.com/activities/drug-abuse/0g8hly4i0c
মন্তব্য করুন