১১ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আজ থেকে পর্দায় তারকাদের সেই জমকালো রাত

বিনোদন–দুনিয়ার গুণী ও জনপ্রিয় শিল্পী-কলাকুশলীদের অংশগ্রহণে গত ৩ জুলাই অনুষ্ঠিত হয় ‘সেনসেশন চরকি কার্নিভ্যাল পাওয়ার্ড বাই ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’। দিনব্যাপী আয়োজন পুরস্কার বিতরণ ছাড়াও ছিল অভিনয়ের মাস্টারক্লাস, প্যানেল আলোচনা। রেকর্ড করা অনুষ্ঠানটি আজ শুক্রবার রাত আটটায় চরকিতে প্রকাশ পাবে। তারকাদের রেড কার্পেট, ফ্যাশন, সাক্ষাৎকার, মিলনমেলার বিশেষ মুহূর্ত থেকে পুরস্কার জয়ের আনন্দ ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া—সবই থাকছে। ফলে ছুটির রাতে দর্শকেরা ঘরে বসেই দেখে নিতে পারবেন প্রিয় তারকাদের আনন্দঘন সে সব মুহূর্ত। নিজেদের অরিজিনাল কনটেন্ট, সিনেমা ও সিরিজের পেছনের কারিগরদের কাজের স্বীকৃতি দিতে দ্বিতীয়বারের মতো এ আয়োজন করে চরকি। ২০২৩ ও ২০২৪ সালের কাজের জন্য সাবস্ক্রাইবার চয়েজ বা দর্শক ভোট এবং সমালোচক—দুই বিভাগে ২৩টি করে ক্যাটাগরিতে দেওয়া হয় পুরস্কার।.চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘সবার অংশগ্রহণে আয়োজনটি হয়ে উঠেছিল প্রাণবন্ত। কনটেন্টটিকে আমরা এমনভাবে উপস্থাপন করতে চেয়েছি যেন দর্শকেরা সবাই মিলে উপভোগ করতে পারেন।’চরকি অ্যাওয়ার্ডস সঞ্চালনা করেন রাকিন আবসার ও রাফসান সাবাব। আরও ছিল মুবাশশীরা কামাল ইরার কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশনা ‘ফ্লো বাই ইরা’ ও বিটমসফিয়ারের অ্যাকাপেলা ও বিটবক্সিং।বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নির্মাতা-অভিনেতা সালাহউদ্দিন লাভলু, নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও গিয়াসউদ্দিন সেলিম এবং অভিনয়শিল্পী শহীদুজ্জামান সেলিম, রুমানা রশীদ ঈশিতা ও জাহিদ হাসান।.পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন রায়হান রাফী, আশরাফুল আলম শাওন, অনম বিশ্বাস, আফরান নিশো, নাজিয়া হক অর্ষা, শঙ্খ দাশগুপ্ত, রবিউল আলম রবি, জাহিন ফারুক আমিন, আবু সাঈদ রানা, নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, সুমন সরকার, সালেহ সোবহান অনীম, আতিয়া রহমান, বিজয়া রত্নাবলী, ইমন চৌধুরী, রিপন নাথ, শহীদুল ইসলাম, মাশা ইসলাম, আরিফিন শুভ, আফসান আরা বিন্দু ও সাবিলা নূর।সেরা গানের স্বীকৃতি পেয়েছে ‘গা ছুঁয়ে বলো’। গানটিতে কণ্ঠ দিয়েছেন তানজীব সরোয়ার ও অবন্তী সিঁথি। কথা তানজীব সরোয়ারের, সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।পুরস্কারপ্রাপ্তদের তালিকায় আরও রয়েছেন আল-আমিন হাসান নির্ঝর, প্রীতম হাসান, মেহজাবীন চৌধুরী, মোহাম্মদ তাওকীর ইসলাম, নুহাশ হুমায়ূন, গুলতেকিন খান, এফ এস নাইম, জিন্নাত আরা, তাহসিন রহমান, সালেহ সোবহান অনীম, রুবামা ফাইরুজ, সাথী আকতার, খৈয়াম সানু সন্ধি, অদীপ সিং মানকি, শিহাব নূরুন নবী, রিজভী রিজু, শাকিব খান, মাসুমা রহমান নাবিলা, মোশাররফ করিম ও জয়া আহসান।সেরা গানের আরেকটি স্বীকৃতি পেয়েছে ‘লাগে উড়াধুরা’। গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা। কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন; সুর করেছেন প্রীতম হাসান ও রাজ্জাক দেওয়ান।.ছবিতে সেনসেশন চরকি কার্নিভ্যাল.আয়োজনে প্রয়াত অভিনেত্রী ও লেখক কারিনা কায়সারকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। তাঁর বন্ধু রেজাউর রহমান ও কামরুন নাহারের হাতে সম্মাননা তুলে দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।৩ জুলাইয়ের আয়োজনে পুরস্কার অনুষ্ঠানের পাশাপাশি ছিল গুণী অভিনেতা তারিক আনাম খানের মাস্টারক্লাস। প্যানেল আলোচনায় অংশ নেন নির্মাতা মেজবাউর রহমান সুমন, আদনান আল রাজীব ও নুহাশ হুমায়ূন। চরকি কর্তৃপক্ষ জানিয়েছে, মাস্টারক্লাস ও প্যানেল আলোচনার কনটেন্টও শিগগিরই প্রকাশ করা হবে।

Source: https://www.prothomalo.com/entertainment/ott/akgt39f7gc

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস

১

পতিত ফ্যাসিস্ট শক্তির অরাজকতা জনগণ মেনে নেবে না: জোনায়েদ সাকি

২

বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে ফরাসি অপেরা

৩

রূপনগরে হাত বাঁধা অবস্থায় তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

৪

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপির বাড়িতে আগুন

৫

‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’

৬

প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৭

রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

৮

দুই সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে বাংলাদেশের স্বস্তি

৯

২২ বছর পর টেস্ট সিরিজ জয় জিম্বাবুয়ের, অভিষেকেই ইতিহাস নাসিরের

১০

যৌনতা আর ভূত! বলিউড সিনেমার দুনিয়া অন্য ভুবন

১১

খাতুনগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে ভাঙচুর, দুই নেতা আটক

১২

মোটরসাইকেলে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন দুই ইউপি সদস্য, ট্রাকচাপায় গেল প্রাণ

১৩

শাহরুখের ছবি ফিরিয়ে দিয়েছিলেন, ক্রিকেটারকে বিয়ে করে সিনেমা ছাড়েন ফারহিন

১৪

দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বাস্তব বাজেটের ধারণা

১৫

ভেপে–চকলেটে, কুশ–কেটামিনের মতো নতুন মাদক, কেনাবেচাও আলাদা

১৬

পর্তুগালের হারে খুশি রোনালদোর মা: কোচ বললেন, ‘মা তো মা-ই’

১৭

এক ছেলের জানাজার সময় এল আরেক ছেলের মৃত্যুর খবর

১৮

ব্যাংকের ৯০৩ পদের চাকরির পরীক্ষার সূচি প্রকাশ, পরীক্ষা শুরু সাড়ে ৯টায়

১৯

মাদক সাম্রাজ্য গড়ে গায়ার্দো হয়ে উঠেছিলেন মেক্সিকোর ‘বসদের বস’

২০