১২ সেপ্টেম্বর ২০২৬, ১:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

খিলগাঁওয়ে খাল থেকে লাশ উদ্ধার: আদালতে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রাজধানীর খিলগাঁওয়ে জজ মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার মো. আবদুল্লাহ (৩৩) আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।আসামিকে শুক্রবার আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. এরশাদ আলী। আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদ আসামির জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. এরশাদ আলী প্রথম আলোকে বলেন, আসামি আবদুল্লাহ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এ মামলায় এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।.আদালতে দাখিল করা তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে ঘটনার বিবরণ তুলে ধরা হয়। এতে বলা হয়, ৯ সেপ্টেম্বর দিবাগত রাতে জজ মিয়া বাড্ডার একটি গ্যারেজে যান। সেখানে পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে আসামি আবদুল্লাহসহ অন্যরা ধারালো চাকু দিয়ে তাঁকে উপর্যুপরি আঘাত করে হত্যা নিশ্চিত করেন। পরে লাশ গুমের উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে খিলগাঁওয়ের ত্রিমোহনী সেতুর নিচে জিরানি খালের পানিতে ফেলে পালিয়ে যান।পুলিশ জানায়, এ ঘটনায় সিরাজগঞ্জের চৌহালী থানার বাসিন্দা ও মেরুল বাড্ডা এলাকার ভাড়াটে মো. আবদুল্লাহকে গত বুধবার রাতে বাড্ডার বাজার গলি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।.মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৮ সেপ্টেম্বর রামপুরার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন জজ মিয়া। পরদিন ৯ সেপ্টেম্বর সকালে খিলগাঁও থানার ত্রিমোহনী বিশ্বরোড ওভারব্রিজের নিচে জিরানী খাল থেকে অজ্ঞাতপরিচয় হিসেবে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহত ব্যক্তির স্ত্রী রোজিনা আক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে স্বামীর মরদেহ শনাক্ত করেন। তাঁর বুকের বাঁ পাশে, পিঠে ও পেটে একাধিক ধারালো অস্ত্রের জখম ছিল। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন। নিহত জজ মিয়ার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর এলাকায়।

Source: https://www.prothomalo.com/bangladesh/crime/lstyvzmgup

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

১

আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার

২

ছিনতাইকারীর কবলে এক রাত

৩

মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন

৪

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

৫

নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন মৃত্যুর খবর

৬

নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের

৭

বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

৮

পুলিশে সরাসরি এসআই নিয়োগ হবে ৪ হাজার, ৪০০-৫০০ এএসপি নিতে হবে বিশেষ বিসিএস

৯

ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

১০

নির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

১১

চার জুটির চার রকম প্রেম, তিন নতুন মুখের অভিষেক

১২

বেশি বেতনে চীনে চাকরির প্রলোভন, পাচারের জন্য আটকে রেখে ১২ নারীকে নির্যাতন

১৩

ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে

১৪

ইসির পরীক্ষা হবে আগামীকাল: ১১–দলীয় ঐক্য

১৫

দুই পা হারানো সাখাওয়াতের হাতে হুইলচেয়ার, ঘরে এক মাসের বাজার

১৬

গুলির শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখেন রক্তে বুক ভিজে যাচ্ছে স্বামীর, হাসপাতালে নিতে নিতে শেষ

১৭

বিজ্ঞান প্রাণহীন বিষয় নয়, বিজ্ঞান থেকে মানবিকতা বিচ্ছিন্ন করা যায় না

১৮

ধীরে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

১৯

ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনে সরকার গঠনে অনিশ্চয়তা, কেউ পাচ্ছে না সংখ্যাগরিষ্ঠতা

২০