১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-মুদ্দাসসির, ঢাবি শাখায় হাসিব-রাইয়ান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবু বাকের মজুমদার আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম।

আর জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হাসিব আল ইসলাম ও রাইয়ান ফেরদৌস। সাংগঠনিক সম্পাদক হয়েছেন জহির রায়হান রিপন।

আজ শনিবার দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে জাতীয় ছাত্রশক্তি কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) মহির আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক আল-আমিন সরকার।

এ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক সারজিস আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Source: https://www.prothomalo.com/politics/8yy249zko0

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর শঙ্কা, এডিস নিয়ন্ত্রণে করণীয় কী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল খেলায় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রার্থিতা জানান দিতে কয়েক শ মোটরসাইকেল নিয়ে শোডাউন, তিন হাজার মানুষের ভূরিভোজ

ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ওয়াও মার্কেট।

ইরানের স্কুলে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধাপরাধের শামিল, বলছে জাতিসংঘ

পারিবারিক কলহের জেরে ছেলেকে হত্যার অভিযোগ, মা আটক

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

অদৃশ্য জীবাণু, দৃশ্যমান অবদান: মাইক্রোবায়োলজিস্টদের গল্প

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হবেন জ্যেষ্ঠতার ভিত্তিতে

বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ও শ্রমভিসা বন্ধ করল লাওস

১০

আদালতে চুক্তিপত্র দেখিয়ে জামিন, পরে বেরিয়ে এল জালিয়াতির তথ্য

১১

নেপাল–তিব্বতের প্রাণঘাতী বন্যার পেছনে জলবায়ু সংকট, ধারণা গবেষকদের

১২

যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা—আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু

১৩

ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার ঘটনায় এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি

১৪

যৌন হয়রানি প্রতিরোধে সমন্বিত আইন প্রয়োজন

১৫

পাহাড়ে বাহারি ফুল

১৬

গ্রাহকবান্ধব সুদের হার ও দ্রুত অনুমোদন সুবিধা

১৭

যুদ্ধাপরাধের দায়ে কসোভোর সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচির ২৫ বছরের কারাদণ্ড

১৮

সাগরে নৌজাহাজের ধাক্কা, কূটনীতিক তলব ভারত ও পাকিস্তানের

১৯

যেভাবে ঘৃণা রূপ নিল ভালোবাসায়

২০