১৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এ ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত: পর্যটনমন্ত্রী

ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর মন্ত্রিসভার বেশির ভাগ সদস্যের দেশ ছেড়ে যাওয়ার প্রসঙ্গ টেনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘এ ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।’আজ রোববার দুপুরে শেরপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে পর্যটনমন্ত্রী এ কথা বলেন।.রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের জুলুম ও কৃতকর্মের কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর মন্ত্রিসভার সদস্যরা দেশ ছেড়ে ভারতে চলে গেছেন। এ ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। তা না হলে দেশের ভবিষ্যৎ খুব খারাপ হতে পারে।’পর্যটনমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ন্ত্রণ করে নিজেদের ইচ্ছামতো নির্দেশনা দিয়ে কাজ করানো হতো। এ কারণে প্রায় ২০ বছর দেশে সুষ্ঠু নির্বাচন হয়নি। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের কারণে দেশ পিছিয়ে পড়েছে।.এ সময় রশিদুজ্জামান মিল্লাত বলেন, ফ্যাসিস্টরা যদি আর দু-তিন বছর ক্ষমতায় থাকত, তাহলে বাংলাদেশ সিকিম হয়ে যেত। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশের ভবিষ্যৎ নির্মাণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানিয়েছেন তিনি।পর্যটনমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে আমরা স্বাধীনতা পেয়েছি আর ২০২৪ সালে আমরা সার্বভৌমত্ব পেয়েছি। এই অর্জনের পেছনে যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের স্মরণ রাখতে হবে। তাঁদের চেতনাকে ধারণ করে দেশের উন্নয়নে কাজ করতে হবে।’সভায় শেরপুরের গারো পাহাড় এলাকায় পর্যটন বিকাশের বিষয়ে মন্ত্রী বলেন, এখানে পর্যটন করপোরেশনের পর্যটন স্পট, হোটেল ও মোটেল নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।.জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় শেরপুর-২ আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরী, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন ওরফে প্রিয়াঙ্কা, জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, সিভিল সার্জন মো. শাহীন, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তারা এবং র‍্যাব, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারাও সভায় অংশ নেন।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/3nkaw5symz

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় দুই বছর পর কলেজে যোগ দিতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ

রাতের খাবার খেয়ে ক্যাম্পের ১০ পুলিশ সদস্য অচেতন, হাসপাতালে ভর্তি

বেশি লাভের আশায় দীর্ঘদিন হিমাগারে, পচা সাড়ে ২২ হাজার মণ আলু এখন গরুর খাবার

৪৫ কিলোমিটার পথ পেরিয়ে বাবার সঙ্গে স্বপ্নের মঞ্চে

রূপায়ণ সিটি ঘুরে গেল আন্তর্জাতিক প্রতিনিধিদল

ক্যানসারে আক্রান্ত গিটারিস্ট ইমরান মারা গেছেন

গাইবান্ধায় ছুটিতে বাড়ি এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এসআইয়ের মৃত্যু

উত্তরে ডেঙ্গুর ১০০ ‘হটস্পট’, দক্ষিণে ২৯ ওয়ার্ড ঝুঁকিপূর্ণ, সেগুলো কোনগুলো

৩৬ নিখোঁজ শিশুর লাশ উদ্ধার ৮ মাসে

ঢাকায় রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি

১০

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে কেন মরিয়া ট্রাম্প, নেপথ্যে কী

১১

ক্যারিবীয় সাগরে নৌযানে হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

১২

রিয়াদে বিকট বিস্ফোরণ, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি

১৩

বিপর্যয়ের কারণ খুঁজতে নেপালের তদন্ত শুরু

১৪

অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার

১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় ছাত্রসভা’র প্রস্তুতি কমিটি প্রকাশ

১৬

নাইকোর বিরুদ্ধে পেট্রোবাংলার ৭৪৬ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

১৭

অপ্রতিম হত্যা: আরেক সন্দেহভাজনকে আটক করেছে এসআরবি

১৮

সড়কের পাশে বা নির্জন স্থানে গাড়ি পার্ক করা যাবে না

১৯

পবিত্র মক্কা-মদিনা আবেগ ও বিশ্বাসের কেন্দ্র, হামলা হলে ঐক্যবদ্ধ প্রতিরোধ: ধর্মমন্ত্রী

২০