বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ফ্যাসিস্ট–সংশ্লিষ্টতা’ ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার ‘সুস্পষ্ট অভিযোগের’ ভিত্তিতে ফিরোজ মাহমুদের দলীয় পদ স্থগিত করা হয়েছে। নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন ও সদস্যসচিব জমির উদ্দিন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
পদ স্থগিতের বিষয়ে জানতে চাইলে নগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জমির উদ্দিন প্রথম আলোকে বলেন, সদ্য কারাগার থেকে মুক্তি পাওয়া কার্যক্রম নিষিদ্ধ নগর আওয়ামী লীগের সদস্য আবদুলাহ আল মামুনের সহযোগিতায় আজ ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফিরোজ মাহমুদ চক্ষুশিবিরের আয়োজন করেন। ওই অনুষ্ঠানে তাঁকে (জমির উদ্দিন) এবং নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেনকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/91yjea847o
মন্তব্য করুন