১৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অনলাইন ইন্টারভিউর ফাঁদ: ভুয়া লিংকের ক্লিকে ১৮ হাজার পাউন্ড খোয়ালেন চাকরিপ্রার্থী, বাঁচার উপায় কী

অনলাইন প্ল্যাটফর্মে চাকরি খুঁজতে গিয়ে কঠিন সাইবার প্রতারণার শিকার হচ্ছেন দেশের বহু তরুণ ও চাকরিপ্রার্থী। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি একটি ঘটনার কথা তুলে ধরেছে। যেখানে একজন চাকরিপ্রার্থী লিংকডইনে পাওয়া ভুয়া ইন্টারভিউর লিংকে ঢুকে মুহূর্তের মধ্যেই ১৮ হাজার পাউন্ডের (প্রায় ২৮ লাখ টাকা) ক্রিপ্টোকারেন্সি ও জমানো সব সঞ্চয় হারিয়েছেন। বাংলাদেশও আজ এই অনলাইন প্রতারণার বড় ঝুঁকির মধ্যে রয়েছে। লিংকডইন বা ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া রিক্রুটার বা নিয়োগকর্তারা এখন সক্রিয়। তাঁরা আকর্ষণীয় পদের প্রলোভন দেখিয়ে মেসেজ পাঠান। এরপর ইন্টারভিউ বা ‘টেকনিক্যাল টেস্ট’-এর নাম করে ই–মেইলে বিশেষ কোনো ফাইল, সফটওয়্যার বা ভুয়া ইন্টারভিউ টুল ডাউনলোড করতে বলে।.প্রাণিসম্পদ অধিদপ্তর নেবে ৫৩৮ জন, জেনে নিন চাকরির সব তথ্য.চাকরিপ্রার্থী সেই ফাইলে ক্লিক করলেই বা ভুয়া সফটওয়্যার ইনস্টল করলেই ক্ষতিকারক ‘মালওয়্যার’ বা ভাইরাস ঢুকে পড়ে ডিভাইসে। মুহূর্তেই হ্যাকাররা মোবাইল বা কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ফলে ব্যাংক অ্যাকাউন্ট বা ই-ওয়ালেটের পাসওয়ার্ড চুরি করে সব টাকা হাতিয়ে নিয়ে হাওয়া হয়ে যায় প্রতারক চক্র।বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে সুযোগ কম থাকায় অনেক তরুণ সন্দেহজনক বিষয়গুলো না দেখেই ভুল লিংকে ক্লিক করে ফেলেন। কিন্তু সামান্য একটু সতর্কতা এই ক্ষতি থেকে বাঁচাতে পারে।.দায়িত্বে নতুন পিএসসি প্রধান, ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু .প্রতিষ্ঠান যাচাই করুনকোনো বার্তা পেলে আগে ওই কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া পেজ চেক করুন। প্রয়োজনে সরাসরি প্রতিষ্ঠানে ফোন দিয়ে সার্কুলারটি সত্যি কি না, তা নিশ্চিত হোন।সন্দেহজনক ফাইল বা সফটওয়্যার ডাউনলোড নয়কোনো রিক্রুটার যদি কোনো অজানা অ্যাপ, সফটওয়্যার বা ড্রাইভের বিশেষ লিংক ডাউনলোড করতে বলে, তবে তাতে ক্লিক করবেন না।বিনা মূল্যে মেইল অ্যাড্রেস এড়িয়ে চলুনকোনো প্রতিষ্ঠিত কোম্পানি সাধারণত জিমেইল বা ইয়াহু থেকে মেইল পাঠায় না। তাদের নিজস্ব ডোমেইন বা অফিশিয়াল ই–মেইল অ্যাড্রেস থাকে।.২ লাখ টাকার আইটি স্কলারশিপ, ডিগ্রি যা-ই হোক আবেদনের আছে সুযোগ.টাকা বা ব্যক্তিগত গোপন তথ্য দেবেন নাকোনো ইন্টারভিউ বা নিয়োগপ্রক্রিয়ার জন্য টাকা চাওয়া হলে বুঝে নেবেন সেটি শতভাগ ভুয়া। এ ছাড়া জাতীয় পরিচয়পত্র, ব্যাংক পাসওয়ার্ড বা ওটিপি কারও সঙ্গে শেয়ার করবেন না।সিকিউরিটি সফটওয়্যার ব্যবহারআপনার মোবাইল ও কম্পিউটারে সব সময় আপডেট করা অ্যান্টিভাইরাস এবং টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখুন।অনলাইনে চাকরি খোঁজার সময় অতিরিক্ত উৎসাহী না হয়ে সতর্ক থাকাই সাইবার প্রতারকদের হাত থেকে রেহাই পাওয়ার একমাত্র উপায়। বিবিসি অবলম্বনে

Source: https://www.prothomalo.com/chakri/chakri-suggestion/bxpu19szqo

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাঁদ পেতে উল্টো .৫ ডিগ্রিতে আটকে গেল বাংলাদেশই

১

শুধু সরকার পরিবর্তনে কিংবা গণ-অভ্যুত্থানে মানুষের মৌলিক সমস্যার সমাধান হয় না

২

ইসরায়েলের রাস্তায় হাজারো মানুষ, ইহুদি-আরব সরকার গঠনের দাবি

৩

সেনা কর্মকর্তাদের সঙ্গে মোজতবা খামেনির প্রথম আনুষ্ঠানিক বৈঠক, কী নির্দেশ দিলেন

৪

বিনার গামা রশ্মি বিকিরণ কেন্দ্র উদ্বোধন, কৃষিপণ্যের সংরক্ষণকাল বাড়বে ১২ মাস পর্যন্ত

৫

দেশের আর্থিক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

৬

হ্যালোউইনে মা শ্রীদেবীর আইকনিক ‘নাগিনা’ লুকে হইচই ফেলে দিয়েছেন জাহ্নবী

৭

নায়ক শরীফুল রাজকে আইনি নোটিশ, ঘটনা কী

৮

পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত, চালকের আসনে ছিলেন ছেলে

৯

মাস্টহেড পিআরের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার আশিক ইকবাল

১০

বন্ধুদের সঙ্গে তাহসিফ সাউরির সিসিটিভি ভিডিও প্রকাশ

১১

দ্বিতীয় টেস্টের দলে অমিত হাসান, বাদ মুমিনুল

১২

ঈদে দেশে ফেরার কথা ছিল, ফিরলেন কফিনবন্দী হয়ে

১৩

বাইন্যান্সের ক্রিপ্টো চুরি, বৈদেশিক মুদ্রা জোগাতে আরও যা করছে উত্তর কোরিয়ার হ্যাকাররা

১৪

‘আমার ছেলের সাঁতারে প্রশিক্ষণ ছিল, ডুবে মৃত্যু হতে পারে না’: তাহসিফের বাবা

১৫

জামায়াত–কওমির বিরোধ কেন, কোথা থেকে এর শুরু

১৬

মিজুলায় হ্যালোউইন: হেমন্তের বৃষ্টি-কুয়াশায় ভূতের শহর আর হলুদ পাতায় উৎসবের রং

১৭

চাঁদা চেয়ে ফোন, ‘যদি ছেলেপুলে পাঠাতে হয়, ৫০ লাখ ১ কোটি হয়ে যাবে’

১৮

ভূত চতুর্দশীর ১৪ শাক: ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে ভেষজ গুণের গল্প

১৯

নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট

২০